নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭-ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মেমাঃ আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আল্লা-মা- শেরই বিপ্লব, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ উদ্দিন,আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তর
প্রধান ও স্থানীয় গনমাধ্যম সংবাদ কমীগন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃইকতেখারুল ইসলাম বলেন, করোনা থেকে বাঁচতে নিজে এবং দেশের সার্থে নোভেল করোনা ভাইরাস ( কোভিড-১৯)এর প্রথম ডোজ হিসেবে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে,যারা এখনো ও প্রথম ডোজ গ্রহন করেন নাই তারা দ্রুত গ্রহন করুন। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাাতিক মাতৃভাষা দিবসে সকলে অংশ গ্রহন করার জন্য আহবান জানান।

সিলেটে ত্রিমুখী সংঘর্ষ, অস্ত্রসহ পরিবহন শ্রমিক গ্রেফতার

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হোক চৌধুরী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুলিশ বাঁধা দিতে গেলে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউন্সিলর-পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া, সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রসহ এক পরিবহনণ শ্রমিককে ধাওয়া করে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একনলার একটি বন্দুক উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত শ্রমিক ফয়সল আহমদ ফাহাদ (৩৮)। সে চৌহাট্টা পরিবহন স্ট্যান্ডের শ্রমিক। আগ্নেয়াস্ত্র দিয়ে গ্রেফতারকৃত পরিবহন শ্রমিক সিসিকের শ্রমিকদের গুলি করার চেষ্টা চালাচ্ছিল সে।

এর আগে বুধবার সকাল থেকে অবৈধভাবে দখলে থাকা গাড়ির স্ট্যান্ড না ছাড়ার জন্য পরিবহন শ্রমিকরা আন্দোলন শুরু করে সিসিকের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি শান্ত করতে সিসিকের কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে কাউন্সিলর ও সিসিকের শ্রমিকদের উপর হামলার চেষ্টা করলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।

এসময় পরিবহন শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে সিসিকের শ্রমিকরাও পরিবহন শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষটি আম্বরখানা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের হামলার পর পর সিটি করপোরেশনের কর্মীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশের উপরও হামলা চালায় শ্রমিকরা।

এসময় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়। এবং চৌহাট্টা-আম্বরখানা, চৌহাট্টা-রিকাবীবাজার, চৌহাট্টা-জিন্দাবাজার, চৌহাট্টা-মিরবক্সটুলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাবে

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে জিএসপি (অগ্রাধিকার বাজার সুবিধা) সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আজকের সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, দুই ধাপে ৩ বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। সে হিসেবে  বাংলাদেশ প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

ব্রিটেন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশ-যুক্তরাজ্যের বছরে বাণিজ্যের পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার ২৪৯ কোটি টাকা)। যা অদূর ভবিষ্যতে আরো বাড়বে বলেও প্রত্যাশা করেছেন রবার্ট ডিকসন।

এছাড়া, বাংলাদেশে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার।

তবে, আমলাতান্ত্রিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমম্বয়হীনতা, ট্যাক্সেশনে জটিলতা প্রভৃতি কারনে এখনো বিদেশি বিনিয়োগকারীরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন বলেও জানান তিনি।

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবার নাজেহাল তুষার ঝড়ে, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবার নাজেহাল হয়ে পড়েছে তুষার ঝড়ে। গত কয়েকদিনের মধ্যে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া তুষার ঝড়ে ঠান্ডায় ও দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ। এ অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে। খবর- সিএনএন।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, টেক্সাস, কেন্টাকি ও মিসৌরিতে ঝড়ে এ পর্যন্ত ২৬ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।

এনবিসি নিউজের খবরে বলা হয়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে। সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়ে একজন নারী ও একজন কিশোরী মারা গেছেন।

এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাস, লুইজিয়ানা, আলাবামা ও নিউ মেক্সিকোর ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে সেসব রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানকার মহাসড়কগুলোতে বরফ জমে দুর্ঘটনা ঘটছে।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ চার্লস রস সংবাদমাধ্যমকে বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার এই অবস্থার আরো অবনতি ঘটবে। হিউস্টনে বরফ পড়ছে পেনসিলভানিয়াতে বৃষ্টি হতে পারে।

গত ৩২ বছরে এই প্রথম অস্টিনে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে এবং ৫৫ বছর পর সেখানে এক রাতে ৬ দশমিক ৪ ইঞ্চি পুরু বরফ পড়েছে।

টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় সরকারি কর্মকর্তারা জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্টানা থেকে নিউ মেক্সিকো ও মিনেসোটা থেকে লুইজিয়ানা পর্যন্ত ১৪টি রাজ্যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সাউথওয়েস্ট পাওয়ার পুল তাদের গ্রাহকদের ঝড়ের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানিয়েছে।

এদিকে তুষার ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে করোনা ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।

এছাড়া টেক্সাস, আলাবামা, ওকলাহোমা, কানসাস, মিসিসিপি ও অরিগনে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব অঞ্চলের প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সুত্রঃ সিএনএন, দ্য গার্ডিয়ান। 

 

 

মৌলভীবাজারে এমপি আব্দুস শহীদ কর্তৃক দুইটি নতুন রাস্তার উদ্বোধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ জাতির জনক জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাটামো উন্নয়ন প্রকল্প (SDIRIIP) প্রকল্পের আওতায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ঝাপেরগাঁও থেকে বনগাঁও রাস্তা উন্নয়ন (৬০০-১৭৬০মিঃ) ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এবং একই উপজেলায় আরেকটি প্রকল্প চয়ছিড়ি থেকে নোয়াগাঁও রাস্তা ৭৪ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হয়। এই দুইটি নতুন রাস্তার উদ্বোধন করেন মৌলভীবাজারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
মঙ্গলবার দুপুর ৩ টা থেকে ৫টা পর্যন্ত দুটি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ।
জাফলার পাড় ২ নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয় মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আসিদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন  দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুল রহমান, উপজেরা থানা ইঞ্জিনিয়ার, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সংবাদকর্মী, শিক্ষক ও অত্র এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ।

কুড়িগ্রামে একই পরিবারের চার জনকে হত্যায় ৬ আসামির ফাঁসি

সাকিব আল হাসান-কুড়িগ্রাম: কুড়িগ্রামে একই পরিবারের চার জনকে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে খালাস দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি পলাতক রয়েছেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত সুলতান মণ্ডলের বড় ভাই মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হামজা ওরফে আমির হোসেন, জাকির হোসেন ওরফে রাসেল খান, জালাল গাজি ওরফে পলাশ গাজি এবং আজমত আলী শেখ। এদের মধ্যে পলাতক রয়েছে জালাল গাজি। বেকসুর খালাস পেয়েছেন নাইনুল ইসলাম।

এদিকে রায় শুনে পাঁচ আসামি বিক্ষুব্ধ হয়ে আদালতে কাঠগড়ার গ্লাসে ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, জমিজমার দ্বন্দ্বে ২০১৪ সালের ১৪ জানুয়ারি গভীর রাতে শিলখুড়ি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামে সিঁদ কেটে শোবার ঘরে ঢুকে কর্তা সুলতান মণ্ডল, তার স্ত্রী হাজেরা, মেয়ে মৌসুমী, নাতনী সদ্য বিবাহিতা রোমানা ও সাত বছরের আনিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার ও কান্নাকাটিতে আশাপাশের লোকজন এসে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভ্যানযোগে পাগলাহাট, সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পথে হাজেরা খাতুন মারা যান। নীলিমা আক্তার মৌসুমীকে রমেকে ভর্তি করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত আসামি করে ভূরুঙ্গামারী থানায় মামলা করে নিহতের ছেলে হাফিজুর রহমান। পরে পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করে এবং নিহত সুলতান মণ্ডলের বড় ভাই মনতাজ উদ্দিনসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

 

দিরাইয়ে দুইপক্ষের বন্দুকযুদ্ধে আহত ১৫, গুলিবিদ্ধ ৪

মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় উভয়পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গেল সোমবার সন্ধ্যায় ওই গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিরোজ মিয়ার পক্ষের গুলিবিদ্ধ গ্রামের তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২), নাহিদ (২০) ও আরজু খানের পক্ষের এহিয়া খানকে (৬৫) গুলিবিদ্ধ অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নি সংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই থানায় উভয়পক্ষের ডজনখানেক মামলা রয়েছে। রোববার স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন দাস জানান, গুলিবিদ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষের ৪/৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। গ্রামটি উপজেলা সদর থেকে অনেক দূরে। গ্রামের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নওগাঁর আত্রাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ সনাতন ধমাবলন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে
উপজেলার সাহেবগঞ্জ মন্দিরে সনাতন ধমমতে,সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন
দমাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের
ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

গতকাল সারা দেশের ন্যায় আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মন্দিরে শিক্ষাথীরা সরস্বতী পূজা পালিত হয়েছে। হিন্দুশাস্ত্র অনুসারে,সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী পৃথিবীতে আসেন।গতকাল মহল্লায় মহল্লায় পূজামন্ডপ গুলোতে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা।

এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচচার সূচনা করা হয় অনেক জায়গায়। কিছু কিছু মন্ডপে কোভিট-১৯ সামাজিক মযদা দূরত্ব রেখে স্বল্প পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহেবগঞ্জ পালপাড়া
মন্দিরের আয়োজনে ও উদ্যেগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টার দিকে পূজার আচার-অনুষ্ঠান ও পুস্পাঞ্জলি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ পালপাড়া কালি মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দত্ত। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাস, শ্রী বিশ্বনাথ কমকার,শ্রী মিলন কুমার দাশ,শিক্ষক শ্রিপরাকুমারী,সঞ্জয় কুমার দাশ,দেবু কমকার,রতন কুমার দাশ,চৈতা,শ্রাবন্তী , জুই, শ্যামলী, নিশা প্রমূখ।

২২নং টনকী ইউনিয়নে সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তায় এগিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়বুর রহমান তুহিন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।এই নিয়ে সারা দেশের মতো ২২নং টনকী ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ।

সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর  উপজেলার ২২নং টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২২নং  টনকী ইউনিয়ন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী,৮ নং চাপিতলা ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক (১৯৯৩-১৯৯৮),২২নং টনকী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সফল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক(১৯৯৮-২০০১), মুরাদনগর উপজেলা ছাত্র লীগের সাবেক সফল  প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক(২০০১-২০০৩), এবং বর্তমান ২২নং টনকী ইউনিয়ন আওয়ামী লীগের সফল সম্পাদক,বর্তমান বাংগরা বাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য এবং বাইড়া আরিফ স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সাবেক সফল সভাপতি, যুব সমাজের আইকন,বিশিষ্ট সমাজ সেবক এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর বিশ্বস্ত আস্তাভাজন তৈয়বুর রহমান তুহিন।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী তৈয়বুর রহমান তুহিন বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। তিনি বলেন,এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য।তৈয়বুর রহমান তুহিন  বলেন,আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে, তৈয়বুর রহমান তুহিন  একজন সৎ, নিষ্ঠাবান নেতা। তিনি বিভিন্ন সময় অসংখ্য প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ও সমাজকল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন এবং তিনি করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,নগদ টাকা  বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ করেন। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।তৈয়বুর রহমান তুহিন ২২নং টনকী ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

তৈয়বুর রহমান তুহিন আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি।সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক,চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।

তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, সবার সহযোগিতায় ২২নং টনকী ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

 

 

আফ্রিকার কঙ্গোতে নৌকা ডুবীতে নিহত ৬০, নিখোঁজ অসংখ্য মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে প্রায় ৭০০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ যাত্রী। জীবিত উদ্ধার করা  সম্ভব হয়েছে অন্তত ৩০০ জনকে।

কঙ্গোর স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

মন্ত্রী আরও জানান, নৌকাটিতে প্রায় ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে জীবিত অবস্থায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।

এছাড়া মন্ত্রী স্টিভ এমবিকায়ি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে কিভু হ্রদে নৌকা ডুবীতে আট বছর বয়সী এক কিশোরী সহ ১০ জন মারা গিয়েছিলেন।  ২০১০ সালের জুলাইয়ে পশ্চিম প্রদেশের বান্দুন্ডু প্রদেশে একটি নৌকো দুর্ঘটনার কবলে পড়ে ১৩৫ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

সূত্র: প্রেস নিউজ এজেন্সি।