গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরদের সিএনবিডি টিভি এর পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন
https://youtu.be/XwwGIxAM1Y4
সিলেট শহিদ মিনারে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে সিলেটে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করেন সিলেটের সকল নার্সিং শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স এসোসিয়েশন সিলেট শাখা ও সিলেট বিভাগীয় নার্সেস পরিষদের যৌথ উদ্দোগে মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুলেমান বিভিন্ন দাবি তুলে ধরেন।
তারা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।
এছাড়া ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণের দাবি জানান তারা। তাদের দাবি গুলো হলো- ১ লাইসেন্স পরীক্ষা অবিলম্বে আয়োজন,২ FWV কএ মিডওয়াইফ করা যাবে না, ৩ কারিগরিকে টেকনিশিয়ানদেরকে কারিগরি রাখা লাগবে নার্স করা যাবে না।
মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোঃ মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও অবৈধভাবে ক্ষমতা গ্রহনে সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক নির্বাহী আদেশে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন তিনি। খবর- বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তারা যেসব ব্যবসাবাণিজ্যে জড়িত, সেসবে কার্যকর হবে। এছাড়া আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে আরও উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন।
এদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী মিছিলের মধ্যে গুলিতে এক নারী বিক্ষোভকারী গুরুতর আহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, রাজধানী নেপিদোতে গত মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়লে মাথায় আঘাত পান ম্যায়া থুয়ে থুয়ে খাইং নামের ওই আন্দোলনকারী। রাজধানী নেপিদোর একটি হাসপাতালে চিকিৎসা চলছে খাইংয়ের। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হওয়া ওই নারীর অবস্থা সংকটাপন্ন।
আন্দোলন দমাতে রাত্রিকালীন কারফিউসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে জান্তা সরকার। কিন্তু কিছুতেই পাত্তা দিচ্ছে না বিক্ষোভকারীরা। সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে বন্দুকের মুখেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।
তবে শুরু থেকে এই অভ্যুত্থানের কড়া সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো।
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী জনতার বিরুদ্ধে নিপীড়নের ওপর বিশ্ব নজর রাখছে বলে জানিয়ে বাইডেন বলেন, ‘বার্মার জনগণ তাদের প্রতিবাদী কণ্ঠ আরও জোরাল করছে এবং বিশ্ব তা পর্যবেক্ষণ করছে। আন্দোলন বাড়ার প্রেক্ষাপটে তাদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যেসব সহিংসতা চালানো হচ্ছে তা অগ্রণযোগ্য। আমরা এসব বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের জেরে আগে থেকেই দেশটির সেনাবাহিনীকে কালোতালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই অভ্যুত্থানের পর তাদের ওপর অবরোধের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিল বাইডেন প্রশাসন।
চলতি সপ্তাহেই প্রথম রাউন্ডের অবরোধের আওতা নির্ধারণ করা হবে জানিয়ে বাইডেন বলেন, ‘আমরা তাদের পণ্যসামগ্রী রপ্তানির ওপর কঠোর অবরোধ আরোপ করব। বার্মিজ সরকার লাভবান হয় যুক্তরাষ্ট্রে এমন সব সম্পদ জব্দ করব। তবে স্বাস্থ্যসেবা, সুশীল সমাজ ও অন্যান্য ক্ষেত্র যেসবে বার্মার জনগণ সরাসরি সুবিধা পায় সেসবে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর এই প্রথম কোনো দেশের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিলেন বাইডেন। সুত্রঃ বিবিসি।
শপথ নিলেন চসিকের মেয়র রেজাউল করিম ও ৫৪ কাউন্সিলর
সিএনবিডি নিউজঃ চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও নবনির্বাচিত ৫৪ কাউন্সিলররা আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করেছেন।
গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথবাক্য পাঠ করালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নির্বাচিত ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৪০ জন সাধারণ কাউন্সিলর কে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
এদিকে, ৪১ ওয়ার্ডের মধ্যে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই ওয়ার্ডে আগামী ২৮ ফেব্রুয়ারি কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।
অন্যদিকে, গতকাল রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ‘শপথ গ্রহণ শেষে ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। পরদিন শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করব। সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে সুধী সমাবেশ করব। সেখানে সবার পরামর্শ নিয়ে করপোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করব।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম। ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সিটি মেয়র নির্বাচিত হন তিনি।
দ্বিতীয় টেস্টে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, তিন পরিবর্তন দলে
মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে বাংলাদেশ বোলিং করছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলে পরিবর্তন এসেছে তিনটি। ইঞ্জুরির কারনে খেলতে না পারা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের বদলে একাদশে এসেছেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। আর মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি।
Three changes in the Bangladesh playing XI from the first Test. Soumya Sarkar, Mohammad Mithun and Abu Jayed Rahi come in the side replacing Shadman Islam, Shakib Al Hasan and Mustafizur Rahman.#BANvWI #RiseOfTheTigers pic.twitter.com/WcwOY3Y2UL
— Bangladesh Cricket (@BCBtigers) February 11, 2021
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন একটি। অভিজ্ঞ পেইসার কেমার রোচের বদলে ডাক পেয়েছেন তরুণ পেসার আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও আবু জায়েদ রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), রাখিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট করেছেন ৪৭ রান, জন ক্যাম্পবেল ৩৬ এবং মাঠে এনক্রুমাহ বোনার ৫২ রান নিয়ে ব্যাটিং করছেন।
আর বাংলাদেশ দলের আবু জায়েদ রাহি ২টি, তাইজুল ইসলাম ২টি এবং সৌম্য সরকার ১টি করে উইকেট হাসিল করেছেন।
হিন্দু নারীকে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে জোর পূর্বক ধর্ম ত্যাগে বাধ্য করে ব্যর্থ
ভুয়া কাজী লিপনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ
সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে বিবাহ রেজিস্ট্রির নকল না পেয়ে তাসলিমা নামের এক নারী হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে । গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই পরিবার।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের গোয়ালগ্রামের আবুল হাশেমের মেয়ে তাসলিমার সাথে ঢাকা জেলার পোস্তগোলা থানার সিদ্দিক মুন্সির ছেলে জিয়াউর রহমান জিয়ার সাথে বিবাহ হয় গত ৫ মাস আগে। সাখওয়াত হোসেন লিপন নামের এক ব্যক্তি কাজী পরিচয় দিয়ে ওই বিবাহের রেজিস্ট্রি করেন। বিবাহের কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। আইনের আশ্রয় নিতে গিয়ে বিবাহের রেজিস্ট্রির নকলের প্রয়োজন হলে সাখওয়াত হোসেনের কাছে নকল চাইতে গেলে সে গত ১ মাস থেকে বিভিন্ন ভাবে হয়রানি ও টালবাহনা করছে।
অপর দিকে ২১ অক্টোম্বর ২০২০ ইং উপজেলার রতনপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুর খাতুন এর সাথে একই ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে গোলজার হোসেনের সাথে বিয়ে হয়। একই ভাবে বিবাহের রেজিস্ট্রি চাইতে গেলে সাখওয়াত হোসেন লিপন চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়ন কাজি মাওলানা মোঃ আঃ বারী আনসারি এর সিল ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নকল দিয়েছেন। যদিও কাজি আঃ বারি আনসারী নকলের বিষয় অস্বীকার করেছেন। ওই ভুক্তভোগী পরিবার বিবাহ রেজিস্ট্রি পেতে হয়রানির শিকার হচ্ছেন।
এছাড়াও সাখওয়াত হোসেন লিপন কাজি পরিচয় দিয়ে অত্র ইউনিয়নে প্রায় দেড় শতাধিক বাল্য বিবাহ রেজিস্ট্রি করেন। তার মাধ্যমে বিবাহ রেজিস্ট্রি করতে গেলে নিবন্ধনসহ কোন কাগজই লাগে না এবং এর মধ্যে বেশি ভাগই বাল্য বিবাহ।
গত ৬ মাস আগে কাজি ও কাজি পরিচয় দেওয়া দু পক্ষেই অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। অভিযোগের তদন্ত রহস্যজনক কারনে ফাইল বন্দি রয়েছে।
এ বিষয়ে সাখওয়াত হোসেন লিপন বলেন, দু’একটা বিবাহ রেজিস্ট্রি করতে ইউএনও স্যার উপস্থিত ছিলেন। আমি ভুয়া হলে তিনি আমাকে বাধা দিতেন। ভুক্তভোগী পরিবার ভোটার আইডি কার্ড দিলে তাদেরকে রেজিস্ট্রির নকল দেওয়া হবে।
এ ব্যাপারে রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু জানান, আমার ইউনিয়নে কাজি হিসেবে সাইফুল ইসলাম রয়েছে। অন্য কেউ কাজি পরিচয় দিয়ে কোথাও বিবাহ রেজিস্ট্রি করালে তা ভুয়া।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন
শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করেন।
রাজী ফখরুল বলেন, ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন শহীদ মিনারটি উদ্বোধন করা হয়েছে। আমি মনে করি নতুন প্রজম্ম এ শহীদ মিনার থেকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারবে। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তারা এ শহীদ মিনারের মাধ্যমে আমাদের হৃদয়ে হাজার বছর ধরে বেঁচে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাজী মো. আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, অফিসার ইনচার্জ ওসি মো. জহিরুল আনোয়ার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জিএস আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন।
ইউএনও রাকিব হাসান বলেন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি ছোট শহীদ মিনার ছিলো, যেখানে শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে মানুষেরা হিমসীম খেতে হয়। পরে ছোট শহীদ মিনারটির স্থান পরিবর্তন করে আরও বড় আকারে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য মাতৃভাষা দিবসের উপহার।
তিনি আরও বলেন, দেশভাগের পর থেকেই ভাষার দাবিতে বিভক্ত হয়ে পড়ে পাকিস্তান। পূর্ব পাকিস্তানের প্রায় ৯৯ শতাংশ মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু বাংলা ভাষাভাষীদের উপর উর্দু ভাষাকে চাপিয়ে দেয়ার গুঞ্জনেই প্রতিবাদী হয়ে উঠে বাঙ্গালীরা। ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষার দাবিতে বিক্ষোভ শুরু হলেও ১৯৪৮ সালের মার্চ মাসে আন্দোলনে রূপ নেয়, যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চরম প্রকাশ ঘটে। ওই দিন ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়।
এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ বেশ কয়েকজন ছাত্র-যুবক হতাহত হন। যারা ভাষা জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
অপরদিকে একই দিনে বিকালে জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন রাজী ফখরুল। জেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের পরিকল্পনা ও ব্যবস্থাপনা স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে।
জানা যায়, ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর বারুর গ্রামের স্মৃতি স্তম্ভ স্থানে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে ওই গ্রামের ৫জন মুক্তিযোদ্ধা ও ৩ জন নিরীহ বাঙ্গালী শহীদ হন, পরে ৮নভেম্বর কালিকাপুরে বারুর গ্রামের আরও দুইজন শহীদ হন।
এ সময় উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, চেয়রম্যান প্রার্থী মো.আনোয়ার হোসেন, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. এআর আনোয়ার হোসেন (প্রবাসী)।
ডিজিটাল বাংলাদেশে অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: এসপি ফরিদ উদ্দিন
মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ গেল মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনলাইন সাংবাদিকদের সাথে এক সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতীর দর্পন। ডিজিটাল বাংলাদেশে অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা নিসন্দেহে প্রশংসার দাবীদার।

পুলিশ সুপার আরো বলেন,অনুসন্ধিৎসু সাংবাদিকতার মধ্যে দিয়ে সকল ঘটনা সৃজনশীলতার সহিত তুলে আনতে হবে। তিনি বলেন, অনলাইন প্রেসক্লাবসহ সিলেটের সকল গণমাধ্যমকর্মীদের সাথে জেলা পুলিশের আন্তরিক সম্পর্ক রয়েছে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেন, পুলিশ বাহিনীতে এখন ফরিদ উদ্দিনের মতো চৌকস অফিসাররা এ বাহিনীর মর্যাদা আরো উপরে নিয়ে যাচ্ছেন এবং যাবেন এমন আশা আমরা করতেই পারি।
সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান , অতিরিক্ত পুলিশ সুপার( সদর ও মিডিয়া) মোঃ লুৎফুর রহমান, ওসি-ডিবি (উত্তর) মোঃ সাইফুল ইসলাম।