চান্দিনায় ৪১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় ৪১ বোতল ফেনসিডিলসহ শেখ বিল্লাল (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল মঙ্গলবার গভীর রাতে উপজেলার পৌরসভাধীন বেলাশ্বর এলাকার পল্লী বিদ্যুৎ সংলগ্ন বাসায় এস আই নোমান হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।শেখ বিল্লাল ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে।
পুলিশ জানায়,ফেনসিডিল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বেলাশ্বর এলাকার শেখ বিল্লালের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শেখ বিল্লাল চাতুরতা শুরু করে।দেয়াল বেষ্টিত বাড়িতে প্রথমে ঢুকতে না দিলেও এসিল্যান্ড নাঈমা ইসলাম ও অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস স্যারের সহায়তায় পরে বাড়ির ভেতরে ঢুকে তল্লাসী চালায়। পরে শেখ বিল্লালের তথ্যমতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাউন্ডারি দেয়ালের উত্তর-পশ্চিম পার্শ্ব থেকে পলিথিন মোড়ানো ১৪ বোতল ও শেখ বিল্লালের ঘরের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব থেকে ২৭ বোতলসহ মোট ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান,আসামী শেখ বিল্লাল দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় গোপনে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে ৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পরে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৩(খ) ধারায় মামলা রুজু করে গতকাল আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজিবি নির্বাচন শেষ, চলছে ভোট গণনা
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। এবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট প্রার্থী ৪০ জন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৬০ জন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান খান।
আওয়ামী লীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে এবং দল নিরপেক্ষ আইনজীবীদের সংগঠন সমমনা আইনজীবী সংসদ একটি পদে নির্বাচন করছে। এছাড়া সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন। আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সেকান্দার চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হাদী মো. হাম্মাদ উল্লাহ প্রতিদ্বন্ধীতা করছেন।
বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সাবেক জেলা পিপি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক পদে মো. এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহাম্মদ জিয়া, পাঠাগার সম্পাদক প্রার্থী মো. রবিউল হোসেন নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মো. নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হয়েছেন মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ) নির্বাচন করেছেন। দুই প্যানেলের বাইরে দল নিরপেক্ষ সমমনা সংসদ থেকে সাধারণ সম্পাদক পদে লড়েছেন তৌহিদুল মুনির টিপু। সহ-সম্পাদক পদে সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচন করছেন গাজী মো. সাদেকুল আলম।
সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু নাসের রায়হান, ফাতেমা নার্গিস, গাজী মো. শওকত হোসাইন, কাজী শোয়াইব উর রশিদ সিদ্দিকি, খাইরুন নেছা, মোমেনুর রহমান, রহিম উদ্দিন, সাহেদা বেগম, এস এম আরমান মহিউদ্দিন ও জোহরা সুলতানা মুনিয়া। ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল সবুর, গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন, মারুফ মো. নাজেবুল আলম, মো. আবদুল হালিম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবদুল্লাহ আল নোমান, মো. আকতার হোসাইন, মো. সরোয়ান হোসাইন লাভলু, নুর কামাল ও শামসুদ্দোহা মো. মাহতাব হাসান পাভেল।
শপদ নিতে ঢাকায় অবস্থান করছেন চসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর রা
বুধবার (১০ ফেব্রুয়ারি) জমিয়তুল ফালাহ জামে মসজিদের মাঠ থেকে দুটি এসি বাস ও বেশ কয়েকটি কার পাাজেরো জীপে করে নেতা কর্মিদের নিয়ে শপদ গ্রহনের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন নির্বাচিত কাউন্সিলররা।
শপথ নিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা গেলেন নবনির্বাচিত চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার বিকাল ৫টার দিকে রেজাউল ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছুলে সেখানে তাকে চট্টগ্রামবাসী ও সরকারী কর্মকর্তারা অভর্থ্যনা জানান। প্রায় ৫০০ নেতাকর্মীর বহর নিয়ে বাসে চড়ে ঢাকায় শপথ নিতে যাওয়ার কথা জানালেও শেষ মুহুর্তে বিমানে করে ঢাকায় গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নব নির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। যানজট ও ভোগান্তি এড়াতে স্ত্রীকে নিয়ে শেষ মুহুর্তে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
নবনির্বাচিত ৪০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলরও আছেন।
নেতাকর্মীদের বহরে আরও আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুস সালাম ও মেয়র রেজাউলের পরিবারের সদস্যরা।
তবে শেষ মুহুর্তে ঢাকায় যাননি সদ্য বিদায়ী চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
সিতাকুন্ডের আবুল খায়ের স্টিল মিলে আগুন
বুধবার (১০ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ পরিচালক আজিজুল ইসলাম।
কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত অর্ধশত
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতদের মধ্যে একজন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে, দুর্ঘটনা কবলিত রুপসা পরিবহনের বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল বলে হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাহরাইনে করোনার কারণে মসজিদে নামাজ দুই সপ্তাহ স্থগিত
আন্তর্জাতিক ডেস্কঃ বাহরাইনে করোনার কারণে সব মসজিদে নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান দুই সপ্তাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।
তবে আহমাদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে সীমিত মুসল্লির উপস্থিতিতে জুমআ’র নামাজ এবং খুতবা সরাসরি সম্প্রচার অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেদেশের কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বয়স্ক ব্যক্তিদের সুরক্ষার লক্ষ্যে সুন্নি এবং জাফেরি ওয়াকফ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি কি দাঁড়ায় সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে বলেও জানিয়েছে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বাহরাইনে মঙ্গলবার নতুন করে ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছে ৬৬০ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। দেশটিতে এখনও ৬ হাজার ১৩১ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। সুত্রঃ আল এরাবিয়া।
করোনা টিকা নিলেন লিজেন্ড রকস্টার জেমস
সিএনবিডি নিউজঃ নভেল করোনা ভাইরাসের টিকা নিয়েছেন দেশের শীর্ষ লিজেন্ড রকস্টার জেমস। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে তিনি টিকা গ্রহণ করেন।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেমস নিজ উদ্যোগে টিকা নিয়েছেন। কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে না, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি টিকা গ্রহণ করেছেন।
ম্যানেজার রবিন বলেন, ‘আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ’র স্বাস্থকর্মী সাদিয়া সুমি জেমস ভাইয়ের শরীরে টিকা পুশ করেন। টিকা গ্রহণের পর তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। আর করোনার শুরু থেকেই তিনি সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা মেনে চলছেন।
প্রসঙ্গত, দেশের তারকা শিল্পীদের মধ্যে সবার আগে করোনার টিকা গ্রহণ করেন নওশীন নাহরীন মৌ। তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং সেখানে স্বাস্থ্যকর্মী কোটায় তিনি টিকা নেন। আর দেশে অবস্থানরত শিল্পীদের মধ্যে সংসদ সদস্য কোটায় সর্বপ্রথম টিকা নেন সুবর্ণা মুস্তাফা। সুত্র-ডিএমপি নিউজ।
প্রকাশক দীপন হত্যা মামলা: ৮ আসামির মৃত্যুদণ্ড, পলাতক ২
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন (জাগৃতি প্রকাশনী) হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৮ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। যাদের মধ্যে ২ জন আসামী পলাতক রয়েছেন।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। গত ২৪ জানুয়ারি দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।
দীপন হত্যা মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- বরখাস্তকৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম হোসেন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিনে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও প্রকৌশলী আবদুর রহমানকে হত্যার চেষ্টা করা হয়। ফয়সল আরেফিন দীপনকে হত্যার পর ওই দিনই তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ফজলুর রহমান চার্জশিট দাখিল করেন।
২০১৯ সালের ১৩ অক্টোবর আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ২৬ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তারা। এরপর রোববার আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে রায়ের জন্য আজকের দিন ধার্য হয়।
সাতক্ষীরায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

