রৌমারীতে ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম) : কুড়িগ্রামে রৌমারী উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের চাপায় হাসান আলী (৮৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি-বোয়ালমারী সড়কে নিহতের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী উপজেলার বোয়ালমারী গ্রামের বাসিন্দা।

শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পাশে সড়ক দিয়ে হেঁটে  যাচ্ছিলেন বৃদ্ধ হাসান আলী। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর হাসান আলীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটির বিশিষ্ট সমাজসেবক গোলাপ প্রধান মারা গেছেন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার  চিলাহাটি মাচেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবিদ হোসেন পলাশ এর বড় ভাই এবং নীলফামারী জেলা জাতিয় পাটি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক চিলাহাটির বিশিষ্ট সমাজসেবক আন্জুফর রহমান (গোলাপ প্রধান) মঙ্গলবার বিকাল ৪ টা ৩৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহির রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী,সন্তান রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১১ টায় তার নিজ বাস ভবনে জানাযা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।

মুরাদনগরে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান ও সকল পেশার নাগরিক

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদানের তৃতীয়দিনে কুমিল্লার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশসুপার, সাংবাদিক ও সাধারন মানুষসহ ১১০জন এই টিকা গ্রহন করেছেন। ৩দিনে মোট টিকা গ্রহন করেছেন ২৩০জন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয়দিনের মত টিকাদান কার্যক্রমের শুরু হয়। আজ চতুর্থ দিনের মতো টিকাদান কার্যক্রম চলছে।

গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

তৃতীয়দিনে করোনার টিকা গ্রহন করেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম জুয়েল, এছাড়াও স্থানীয় রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও সাধারন মানুষসহ মোট ১১০জন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, বলেন, আমি টিকা গ্রহন করার পর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ন সুস্থ আছি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই বিশ্বের অনেক উন্নত দেশে এখনো করোনা ভাইরাসের টিকা দেয়ার সুযোগ হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা এই ভ্যাকসিন অনেক সহজে পেয়েছি। আপনারা নির্ভয়ে টিকা গ্রহন করুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম জানান তিন দিনে মোট টিকা নেয়া ২৩০জনের মধ্যে সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ৪০উর্দ্ধো বয়সের সকলকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান।

উল্লেখ্য গত রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

বগুড়ায় দুই পক্ষের সংঘর্যে ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্য ছুরিকাহত

নুর মোহাম্মাদ সম্রাট (বগুড়া প্রতিনিধি) : বগুড়ায় মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে দুই পক্ষের সংঘর্যে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় এই ঘটনা ঘটেছে।

গতকাল দুপুরের দিকে মোটর মালিক গ্রুপের একটি অংশ চারমাথায় অবস্থিত গ্রুপের কার্যালয়টি দখল করতে যায়। এই সময় আরেকটি গ্রুপের সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এই সময় তিনটি বাস ভাংচুর, অগ্নিসংযোগ, পাঁচটি মোটরসাইকেলে
অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া চারমাথা পেট্রোল পাম্প, নাভানা সিএনজি ফিলিং স্টেশন, শাহ ফতেহ আলী পরিবহনের কার্য্যালয় ভাংচুর হয়।

সদর থানার ওসি হুমায়ন কবির জানান, এই সময় একজন পুলিশ ও একজন সাংবাদিক আহত হন। ঘটনার সময় রমজান নামের এক পুলিশ সদস্য ছুরিকাহত হয়েছেন। এছাড়া রাজু আহাম্মেদ নামের এক গণমাধ্যমকর্মী আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

জবিতে নতুন পাঁচটি পান্ডুলিপি প্রকাশে চুক্তি স্বাক্ষর

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতিন পাঁচটি পান্ডুলিপি প্রকাশে চুক্তি সাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার  (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভা কক্ষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে পান্ডুলিপি প্রকাশের এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং প্রত্যেক পান্ডুলিপির লেখক স্ব-স্ব পান্ডুলিপির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। পান্ডুলিপি মুদ্রণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
নতুন পান্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এর ‘ইসলামে প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা’, যুগ্মভাবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সরকারী বিএল কলেজের সহযোগী অধ্যাপক ড. এস. এম. আজিজুল ইসলাম এর ‘Crowding and Mental Health in Dhaka City’, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবিনা শরমীন এর ‘Juvenile Delinquency in Bangladesh: Dynamics and Legal Implications’, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর ‘Exploring the Health Care Experiences of Older Women in Rural Bangladesh’ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা জামান এর ‘Sociology of Disaster: Concepts, Perspectives and Theories’ প্রকাশিত হওয়ার জন্য চুক্তি সাক্ষরিত হয়।
জানা যায়, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি পান্ডুলিপি প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা ও গবেষণায় আরো উদ্যোগী হওয়ার ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে মোট পাঁচটি পান্ডুলিপি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  এছাড়া আরো ৯ টি পান্ডুলিপি মুদ্রনে প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, বিশ্বিবদ্যালয়ের গবেষণাকে বেগবান করতে প্রতি বছরই পান্ডুলিপি প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লিখিত নতুন করে পাঁচটি বই প্রকাশে আজ চুক্তি সাক্ষরিত হলো।

রৌমারীতে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): ১১ বছর আগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পাখিউড়া গ্রামের ছানোয়ার হো‌সেনকে (২৩) হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত দুলাল হো‌সেন রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের কোমরভাঙ্গী পাখিউড়া গ্রামের ফরজ আলীর ছে‌লে। নিহত ছা‌নোয়ার হো‌সেন একই গ্রামের দে‌লোয়ার হো‌সে‌নের ছেলে।

মঙ্গলবার যাবজ্জীবন কারাদ‌ণ্ডের আদেশ দেন কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, নিহত ছানোয়ার রৌমারী উপজেলার সায়েদাবাদ বাজারে মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার কম্পোজের ব্যবসা করতো। দুলাল হোসেনের ভাই সাইফুল ইসলামও ওই বাজারে একই ব্যবসা করতো। ছানোয়ার নিহত হওয়ার ৩/৪ মাস পূর্বে সাইফুল ইসলামের ওপর রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটলে সাইফুলের পরিবার এজন্য ছানোয়ারকে সন্দেহ করে। এরই জের ধরে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দাওয়াত খাওয়ানোর কথা বলে দুলাল হোসেন ছানোয়ারকে নিয়ে পার্শ্ববর্তী রাজীবপুর উপজেলার বদরপুর গ্রামের জনৈক আমির উদ্দিনের বাড়ির পাশে একটি মাঠে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছানোয়ারকে ছুরিকাঘাত করে এবং তার দুই হাতের কব্জি ভেঙ্গে দেয়।

পরে ছানোয়ারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরের দিন (২২ ফেব্রুয়ারি ২০১০ খ্রি.) নিহতের বাবা দোলোয়ার হোসেন বাদী হয়ে রাজীবপুর থানায় দুলাল হোসেন, তার ভাই সাইফুল ও বাবা ফরজ আলীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১১ বছর মামলার বিচারকার্য শেষে গতকাল মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে আদালত অভিযুক্ত দুলাল হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার অপর আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।

 

আড়াই বছর পর উত্তোলন হলো রাজা মিয়ার মৃত দেহ

তিমির বনিক,মৌলভীবাজারঃ মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার গোলাম মোস্তফা রাজা মিয়ার মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আশিদ্রোন ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকাধীন হাইল হাওরে অবস্থিত ‘রাজা ফিশারিজ এন্ড হ্যাচারী কমপ্লেক্স’র সাবেক স্বত্বাধিকারী মৃত মাস্টার গোলাম মোস্তফা রাজা মিয়ার পারিবারিক কবরস্থান থেকে মৃতদেহ কবর থেকে উত্তোলন করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা খানম মৃতদেহ কার্যক্রম তদারকি করেন।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর ও শ্রীমঙ্গল থানার পুলিশের সদস্য ও বিপুল সংখ্যাক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এসআই আলমগীর জানান, রাজা মিয়ার ছেলে গোলাম মুরসালিন রাজার একটি আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার বিজ্ঞ আদালত মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দেন।আবেদনে বলা হয়, রাজা মিয়ার বিপুল সম্পত্তির লোভে দ্বিতীয় স্ত্রী নূরজাহান রানী রাজা মিয়াকে বালিশ চাপা, বিষ প্রয়োগ কিংবা অন্য কোন উপায়ে হত্যা করা হতে পারে। এতে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করার প্রার্থণা করা হয়।

গত ১৭  সালের ৩১ ডিসেম্বর রাজা মিয়া মৃত্যুবরণ করেন। এ সময় তিনি দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করতেন। রাজা মিয়ার মৃত্যুর পর থেকে দুই স্ত্রীর পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে চরম বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গেল বছরের ২৬ আগস্ট সন্তান বাবার এই মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে না নিয়ে প্রথম পক্ষের ছেলে গোলাম মুরসালিন রাজা তার সৎ মা নূরজাহান বেগমকে প্রধান আসামি ও তার ভাই দেওয়ান আলামিন রাজা, দেওয়ান সেলিম, দেওয়ান জান্নাতুল ফেরদৌস লিখন ও নাছির মিয়াসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে এই হত্যা মামলা দায়ের করেন।

 

দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট সেতু হবে গাবতলীতে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত ১০ লেনে উন্নতিকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর প্রবেশ মুখের ব্যস্ততম গাবতলী সেতুটিও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ৮ লেনের সেতু করা হবে। অতিদ্রুত সেতুর কাজ শুরু করা হবে।’

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

সেতুমন্ত্রী জানান, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এ ছাড়া, সাভার এলাকায় মহাসড়কের ওপর যেসব বাজার রয়েছে, সেসব বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সাভারবাসীর জন্য আনন্দের খবর। আর চার লেন, আট লেন মহাসড়ক কোনো কাজে আসবে না, যদি আমরা সড়কের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে না পারি।

তিনি আরো জানান, ৪ লেন বিশিষ্ট সালেহপুর সেতু-২’র  নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৩০ লাখ টাকা এবং বাস্তবায়ন কাল ধরা হয়েছে ২৪ মাস। অর্থাৎ নির্মাণকাজ ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। নতুন এ সেতুটির নির্মাণকাজ শেষ হলে স্থানটিতে চার লেন বিশিষ্ট দুটি সেতু হবে।

 

নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কমকর্তার সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও ) মোঃ ইকতেখারুল ইসলামের সাথে আত্রাইয়ে কর্মরত সকল সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাতসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরিচিতিও মতবিনিময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক বে-সরকারী টিভি চ্যানেল জয়যাত্রা টিভির আত্রাই প্রতিনিধি সরদার মোঃ উত্তাল মাহমুদ,বে- সরকারী টিভি চ্যানেল এস আত্রাই প্রতিনিধি কাজী রহমান, অনলাইন টিভি চ্যানেল অনুভূতি ও
দৈনিক আজকালের প্রতিনিধি রওশন আরা পারভীন শিলা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক আব্দুল জব্বার, সাংবাদিক জামিল হোসেন সহ আত্রাই উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ সময় নবাগত ইউএনও উপজেলার প্রভূতউন্নয়ন অগ্রগতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকগন উন্নয়ন মূলক সম্ভবনাময়ী সকল কাজে উপজেলা প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ থেকে নেপালে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত

এবার বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানি ক্ষেত্রে এই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭৬ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে বাংলাদেশ থেকে নেপালে পণ্য রপ্তানি করা হয় এবং অন্যান্য দেশ থেকে নেপালের আমদানি করা পণ্যগুলো ভারতীয় অঞ্চলের মধ্য দিয়ে ‘ট্র্যাফিক ইন ট্রানজিট’ হিসেবে পরিবহন করা হয়। নেপালের সঙ্গে রপ্তানি ও স্থলবাণিজ্যের জন্য ভারত বিশেষভাবে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে আসছে।

রেলপথে ট্র্যাফিক ইন ট্রানজিট মূলত দুটি ভারত-বাংলাদেশ ক্রসিং পয়েন্ট, রহনপুর (বাংলাদেশ)-সিঙ্গাবাদ (ভারত) এবং বিরল (বাংলাদেশ)-রাধিকাপুর (ভারত) রেলপথ হয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমদানি করা সার নেপালে পাঠানো হচ্ছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে নেপালে রপ্তানি করা সারবোঝাই প্রথম ট্রেনটি ভারতীয় রেলওয়ের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ২৭,০০০ মেট্রিক টন সার নেপালে রপ্তানি করা হয়েছে। যা চীন থেকে মংলা পোর্ট ব্যবহার করে রহনপুর-সিঙ্গাবাদ রেলপথে করে আমদানি করেছে নেপাল। জানা গেছে, এবার নেপাল ৩০,০০০ মেট্রিক টন সার আমদানি করবে। সুত্রঃ ইউনিইন্ডিয়া।