এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আলী আশরাফ এমপি নির্বাচিত

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে এফবিসিসিআইর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভায় দেয়া দায়িত্ব অনুযায়ী সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিমকে এই নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড গঠন করেন।

এদিকে, এফবিসিসিআই সংগঠনের ২০২১-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করবে।

এই তফসিল মোতাবেক এফবিসিসিআইর সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রেরণ, প্রাথমিক ভোটার তালিকা এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে এজিএম ও অতিরিক্ত জরুরি সভা আয়োজনের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় পত্র দেয় এফবিসিসিআই। সুত্রঃ বাংলা টিভি।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআর

বিক্ষোভকারীদের বাড়ি চলে যাওয়ার হুঁশিয়ারি, নইলে হবে সেনা অ্যাকশন

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি জানিয়ে সোমবার বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, ‘আপনারা বাড়ি চলে যান, না হলে সেনাবাহিনীর মোকাবিলা করতে হবে।’ এই ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

ছবিঃ সিএনএন

তবে আজ মঙ্গলবার টানা চতুর্থ দিনেও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভকারীদের ভিড় ও সমাবেশ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশজুড়ে ধর্মঘটের ডাক। আজ সরকার জনসমাবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। পাশাপাশি রাজধানী নেপিদো এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুন সহ সারাদেশের প্রধান শহর ও শহরগুলির জন্য কারফিউ ঘোষণা করেছে। এসব জায়গাতেই বিশাল বিক্ষোভ চলছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমারে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, পাঁচজনের বেশি গ্রুপে মানুষ জড়ো হওয়া ও পায়ে হেটে বা গাড়িতে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে রাজনৈতিক বক্তৃতা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
বেশিরভাগ প্রধান শহর ও শহরগুলিতে সন্ধ্যা ৮ টা থেকে সকাল ৪ টা পর্যন্ত কারফিউ থাকবে। নোটিশে আরো বলা হয়েছে,  এটি  গতকাল ৮ ই ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে, তবে নিষেধাজ্ঞা কখন উঠবে তা বলা হয়নি।

মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দলে প্রতিবাদের সময় কমপক্ষে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি স্থানীয় গণমাধ্যম সংস্থা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। যার মধ্যে ডেমোক্র্যাটিক ভয়েস অফ বার্মার একজন সাংবাদিকও ছিলেন। প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার চিত্র প্রদর্শন করার পরে তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে ওই সাংবাদিক।

ছবিঃ সিএনএন

অন্যদিকে, সোমবার সকালেও রাজধানী নেপিদোতে সমবেত হয় লাখ লাখ বিক্ষোভকারী। অন্যান্য শহরেও বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে সেনাশাসনের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। দাঙ্গা পুলিশকে জনগণের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এর আগে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। ধর্মঘটে যুক্ত হয়েছেন শ্রমিকেরাও। বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয় ইয়াঙ্গুন আর মান্দালয় শহরেও।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।

অপরদিকে, সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এই ডাকে সাড়া দিয়ে গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ করছে জনতা। সুত্রঃ পার্সটুডে, সিএনএন।

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ট্র্যাক্টর জব্দ ও জরিমানা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে প্রায় ৩২০ঘনফুট মাটিসহ ৬টি ট্র্যাক্টর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে উপজেলার সাতমোড়া, পৈয়াপাথর, ধামঘর, নয়াকান্দি ও শুশুন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।

এসময় ট্র্যাক্টর জব্দের পাশাপাশি গোমতী নদীর বেড়িবাধ সংলগ্ন কৃষি জমিতে মাটি কাটার অপরাধে ট্র্যাক্টর চালক ও শ্রমিক সহ মোট ১২জনকে ২৩হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

কুলাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ পেলেন বাইসাইকেল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় বাইসাইকেল পেল ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার, মো.মশিউর রহমান,এনডিসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রমুখ।

এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসাইন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।এই নিয়ে সারা দেশের মতো ২নং আকুবপুর ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।

মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২নং আকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, বাংগরা বাজার থানা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বাংগরা বাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য,যুব সমাজের আইকন,বিশিষ্ট সমাজ সেবক এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএএর বিশ্বস্ত আস্তাভাজন ইকবাল হোসাইন।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসাইন বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি।

তিনি বলেন,এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য।ইকবাল হোসাইন বলেন,আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে, ইকবাল হোসাইন একজন সৎ, নিষ্ঠাবান নেতা। তিনি বিভিন্ন সময় অসংখ্য প্রতিষ্ঠানের  দায়িত্ব পালন ও সমাজ কল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন এবং তিনি করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ করেন। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।

ইকবাল হোসাইন ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

ইকবাল হোসাইন আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি।সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে।

এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক,চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।

তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ২নং আকুবপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোংড়া ইউপিতে নতুন মুখ আব্দুল্লাহ আল রাকিব

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাটগ্রামের জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তরুনদের মনোনীত প্রার্থী হিসাবে মাঠ পর্যায়ে জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মোঃ আব্দুল্লাহ আল রাকিব।

আগামী ২২ মার্চ সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ২২ মার্চ প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে ৭৫২টি ইউপিতে।

স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন আইন অনুযায়ী চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে। তবে সদস্য (মেম্বার) পদে আগের মতো নির্দলীয় নির্বাচন হবে। স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রামগঞ্জে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের নির্বাচনী কৌশল ও প্রার্থী নির্বাচনের বিষয়ে তৎপরতা শুরু করেছে।

সেই বিবেচনায় রাকিব উদীয়মান তরুন যুবনেতা হিসাবে মাঠ পর্যায়ে সচেতন তরুন ও যুব সমাজকে সাথে নিয়ে সামাজিক কর্মকান্ডে ব্যস্ত সময় পার করছেন। কর্মজীবনে আব্দুল্লাহ আল রাকিব পেশায় একজন ডিপ্লোমা কৃষিবিদ, আর বর্তমানে কৃষকরাই অর্থনীতির চাকা সচল রেখেছেন, ব্যক্তিগত ভাবে তার এলাকায় কৃষি সম্পর্কিত তথ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল রাকিব বলেন, আমি রাজনৈতিক ভাবে প্রার্থী হইনি,মূলত আমার ইউনিয়নবাসীর উন্নয়নের সার্থে আমি প্রার্থী হয়েছি,আমি প্রার্থী হওয়ার পূর্বেও আমার ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য কাজ করেছি এবং আগামীদিনেও করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, তরুনরাই আগামীর কর্ণধার তরুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রতিষ্ঠিত করার লক্ষ্য তরুনদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

 

শেরপুরে জিনাত ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ জিনাত ফাউন্ডেশন শেরপুর বগুড়ার উদ্যোগে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় এলাকার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা স্কুলের এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এস এম মাহফুজুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক অধ্যক্ষ ডা. মিজানুর রহমান,সাংবাদিক শাকিল মাহমুদ,জিনাত ফাউন্ডেশনের প্রতিষ্টা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম মালয়েশিয়া থেকে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখেন জিনাত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রফাউন্ড গ্রুপ (মালয়েশিয়া),এর চেয়ারম্যান ড. মাহতাব হোসেন।

এসময় আরোও বক্তব্য রাখেন- স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ডা. ফজলুল হক, হারুনর রশিদ প্রমুখ।

উক্ত উনুষ্ঠান উপস্থানায় ছিলেন এনাজ উদ্দিন মাস্টার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তানভির হাসান নাদিম , নূর মোহাম্মাদ সম্রাট, ইমামুল মিল্লাত ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারি বৃন্দ।

তিব্বত নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ দিতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বত নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ দিতে যাচ্ছে চীন! বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেই এই মহা পরিকল্পনা করছে হিমালয়ের পাদদেশে তিব্বত নদীর ওপর। এখানেই এক সময় প্রাচীন ইয়ারলুং সভ্যতাকে ঘিরে গড়ে উঠেছিল তিব্বত সামাজ্র্য।

২০২০ সালের নভেম্বর মাসে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, তিব্বতের স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীতে ৬০ গিগাওয়াট মেগা-বাঁধ দেবে বেইজিং।

এখন ২০৬০ সাল নাগাদ কার্বন নিউট্রালিটি অর্জনের চেষ্টায় তিব্বতে নিজেদের জলবিদ্যুৎ প্রজেক্টের কাজ দ্বিগুণ গতিতে এগিয়ে নিচ্ছে চীন। তবে এই বাঁধকে কেন্দ্র করে তিব্বতের অধিকার গ্রুপ এবং পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়েছে বেইজিং।

তেনজিন দোলমে কখনও তিব্বত যাননি। তবে তিব্বতীয় বংশোদ্ভূত এই নারী এখন নদী ও পর্বত নিয়ে তার গল্পে চীনের এই বাঁধের বিষয়টি তুলে আনছেন। ভারতে নির্বাসনে থাকা অবস্থায় জন্ম নেয়া এই নারী এখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে তিব্বত ভাষা এবং সংস্কৃতি শেখান।

তিনি বলেন, প্রকৃতির জন্য সম্মানের শেকড় অনেক গভীর। দোলমে বলেন, যখন আমরা নদীতে সাতার কাটতাম, তখন আমাদের বলা হতো আমরা যেন কখনও নদীকে বাথরুম হিসেবে ব্যবহার না করি। কারণ পানিতে নদীর দেব-দেবী রয়েছে। এছাড়া তিব্বতীয়দের কাছে ইয়ারলুং সাংপো নদীর বিশেষ মর্যাদা রয়েছে। কেননা তিব্বতের সংস্কৃতিতে এটা দেবী দোরজে ফাংমো’র শরীর।

তিব্বতান পলিসি ইন্সটিটিউটের পরিবেশ এবং উন্নয়নের প্রধান টেম্পা গায়েল্টসেন জামলহা বলেছেন, প্রকৃতির প্রতি এই শ্রদ্ধা তিব্বত মালভূমির অনন্য প্রাকৃতিক দৃশ্য থেকেই জন্ম হয়েছিল এবং এর শেকড় বহু শতাব্দী পুরনো।

উল্লেখ্য, ইয়ারলুং সাংপো (ব্রহ্মপুত্রের চীনা নাম) নদে চীন যে বাঁধ তৈরি করেছে তাতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে হঠাৎ বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সুত্রঃ আল-জাজিরা। 

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রধানের সাথে জেনারেল আজিজ আহমেদের বৈঠক

মোঃ মোস্তাফিজুর রহমানঃ যুক্তরাষ্ট্র সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রধান জেনারেল ম্যাক কনভিলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তাঁরা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযােগিতার বিষয়ে বিস্তারিত আলােচনা করেন বলে জানিয়েছে আইএসপিআর।

ছবিঃ আইএসপিআর

আইএসপিআর জানিয়েছে, আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের মধ্যে মিলিটারি এক্সপার্ট এক্সচেঞ্জ, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের মোতায়েন এবং কাউন্টার টেরোরিজম ও সাইবার ওয়ারফেয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অফ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা এবং উভয় দেশের পারস্পরিক সামরিক সহযােগিতা বিষয়েও আলােচনা করছেন।

এছাড়াও, তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করছেন। উল্লেখযোগ্য সামরিক স্থাপনাসমূহের মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC), ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স, জরজিয়া এবং জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার (JRTC), লুসিয়ানা। সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি উপদেষ্টা ও আন্ডার সেক্রেটারি জেনারেলদের সাথেও মতবিনিময় করেন তিনি।

ছবিঃ আইএসপিআর

প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে তাঁর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনী প্রধান জেনারেল ম্যাক কনভিলের আমন্ত্রণে সেদেশ সফর করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সুত্রঃ ডেইলি স্টার, আইএসপিআর।

শ্রীমঙ্গলে গৃহ বধূর লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসমা বেগম (২২) নামে এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার আলিশার কুল এলাকার মতলিব মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মো. আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও এক সাথে খাবার দাবার শেষ করে একই বিছানায় ঘুমান। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার পাশে স্ত্রী নেই। তিনি এদিক ও দিক তাকিয়ে হটাত দেখেন ঘরের উপরে তীরের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলানো আছে। পরে চিৎকার দিয়ে আশে পাশের লোকজন ডাক দিলে এগিয়ে আসে।

নিহতের বড় বোন আলেয়া বেগম (৩০) জানান, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা ছিলো। আমাদের ধারনা আমার বোনকে তারা খুন করেছে।

এ ব্যাপরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটন শেষে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।