বাংলাদেশের পিএইচডি ডিগ্রি অর্জন করা কাউন্সিলর ডঃ নিছার আহমেদ মঞ্জু তিনি গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন
ইরানে পাঠানো হলো ‘স্পুটনিক-ভি’ টিকার প্রথম চালান
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক-ভি’ এর প্রথম চালান আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে।

এদিকে, ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র বৃহস্পতিবার ভোরে এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনের প্রথম কার্গো আজ ইরানি বিমান সংস্থা মাহান এয়ারের মাধ্যমে ইরানে পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ মস্কোতে বলেছেন, বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি টিকা ‘স্পুটনিক-ভি’ অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এই টিকা অনুমোদন করেছে। আর এই টিকার প্রথম চালান আজ বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে।

ইরানি রাষ্ট্রদূত আরো বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে, পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে।
রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি এর আগে বলেছেন, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুটনিক-ভি’ মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ এই টিকা নিয়েছেন। কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।
উল্লেখ্য, বিশ্বে রাশিয়াই প্রথম করোনার টিকা তৈরিতে সফল হওয়ার ঘোষণা দেয় এবং তা সেদেশের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ অনুমোদন করে। আর গত সপ্তাহে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়।
আজকের দিনে জন্ম নিয়েছিল ফেসবুক!
প্রযুক্তি ডেস্কঃ আজ ৪ ফেব্রুয়ারী বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে ঠিক ১৭ বছর আগে অর্থাৎ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর আজ বর্তমানে ধীরে ধীরে এটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে।
কীভাবে জন্ম হলো?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ ও তাঁর চার সহপাঠী ক্রিস হিউজেস, এডুয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম ও ডাস্টিন মস্কোভিত্স মিলে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সাইটটি চালু করেন। এর সমস্ত নির্দেশনা এবং কর্মকৌশল প্রথম তিনিই তৈরী করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করার সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক ‘কোর্সম্যাচ’ নামে একটি সফটওয়্যার তৈরী করেন। এরপর তৈরী করেন ‘ফেসম্যাশ’ নামে আরেকটি সফটওয়্যার। পরবর্তীতে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, ছবি ও তাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট তৈরীর পরিকল্পনা করেন মার্ক জুকারবার্গ। এ পরিকল্পনা থেকেই তার হাতে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইট ‘ফেসবুক’।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী হার্ভার্ডের ডরমেটরিতে ‘দ্য ফেসবুক নামে’ এর যাত্রা শুরু হয়। ঐ সালের মাঝামাঝিতে ন্যাপস্টারের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শেন পর্কারকে প্রথম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করে এই সাইটের যাত্রা শুরু হয় এবং ঐ বছরের জুন মাসে ক্যালিফোর্নিয়ার পারো আলটোতে এর কার্যালয় স্থানান্তর করা হয়। পরের মাসেই পেপ্যালের অন্যতম প্রতিষ্ঠাতা পিটার থিয়েল বিনিয়োগ করেন এই উদ্যোগে। ২০০৫ সালে দ্য ফেসবুক-এর ‘দ্য’ অংশটি বাদ দিয়ে সরাসরি ফেসবুক নামে যাত্রা শুরু করে।
শর্ত রাখা হয়, ১৩ বছরের ঊর্ধ্বে সকলেই এটি ব্যবহার করতে পারবে। ফেসবুক যারা ব্যবহার করবে তারা তাদের নিজস্ব প্রোফাইলে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এবং যে কোন তথ্য দ্বারা নিজের ইচ্ছামত সাজাতে পারবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে চ্যাট, মেসেজ আদান-প্রদানও করতে পারবে। এছাড়াও প্রত্যেকের প্রোফাইলে ওয়াল আছে, যেখানে সবাই মন্তব্য প্রেরণ করা যাবে। মূলত এই ওয়াল পোস্টিং হ’ল পাবলিক কনভারসেশন। এমনকি এক বন্ধু অপর বন্ধুকে আনফ্রেন্ড, ব্লক ইত্যাদি করতে পারবে। এইসব ফিচার নিয়ে পথ চলা শুরু করে ফেসবুক।
বর্তমানে বিশ্বের ১৪০ কোটির বেশি মানুষ সাইটটি ব্যবহার করেন। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১৯ লাখ কোটি টাকার বেশী।
মিরাজের মেইডেন সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত মেইডেন সেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করে প্রথম ইনিংস সমাপ্ত করে বাংলাদেশ।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারে এই প্রথম সেঞ্চুরির দেখা পান। তার অনবদ্য ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে টাইগাররা। ১৬৮ বল খরচ করে ১৩টি চারে এই ইনিংস সাজান মিরাজ।
এর আগে ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষ অপরাজিত ৬৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।
এদিকে, দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাসের উইকেট তুলে নিয়ে তাকে সাজঘরে ফেরান বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এর পরই মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন। বড় সংগ্রহ গড়ার আভাস দিয়েও ৬৮ রান করে সাজঘরে ফিরে যান।
সাকিব ফিরলেও মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৫০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান করে স্বাগতিকরা।
অবশ্য এদিন মিরাজকে যোগ্য সাহায়তা দেন তাইজুল ইসলাম (১৮) ও নাঈম হাসান (২৪)। আর লিটন দাস ৩৮ রান করেন ৬৭ বল খেলে।
এর আগে গতকাল বুধবার প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৪২ রান। প্রথম দিনে দলের পক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওপেনার সাদমান ইসলাম। উদ্বোধনীতে নেমে করেছেন দারুণ একটি হাফসেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ১৫৪ বলে ৫৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছয়টি চারের মার ছিল।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জোমেল ওয়ারিকান ৪৮ ওভার বল করে ১৩৩ রান দিয়ে চার উইকেট নেন।
এই রিপোর্ট লিখা পর্যন্ত আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ হয়েছে ২৫ ওভার ১ বলে ৬৩ রান ২ উইকেটের বিনিময়ে।
৫ হাজার টাকায় বিক্রি হলো (হোয়াট টি) সাদা চা
তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের ১৭ তম চা নিলাম কার্যক্রম। নিলামে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের হোয়াইট টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।
এদিন নিলামে প্রথমবারের মতো বিক্রি হয়েছে পঞ্চগড়ের চা।

বুধবার সকালে মৌলভীবাজার রোডের খান টাওয়ারের চা নিলাম কেন্দ্রে বিভিন্ন চা বাগান থেকে ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয়। যার বিক্রয় মুল্য আনুমানিক ১ কোটি টাকা বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা। দুপুর পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা নিলামে বিক্রি হয়েছে বলেও জানান তারা।
এ নিলামে প্রথমবারের মতো অংশগ্রহণ করে পঞ্চগড়ের চা বাগানের মালিকেরা। তাদের চা পাতা ভাল দামে বিক্রিও হয়েছে।
নিলামে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের (হোয়াইট টি) সাদা চা। যা প্রতিকেজি বিক্রি হয় ৫ হাজার ১০ টাকায় এবং পাতাগুলো ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ।
চলতি মাসে আরো ৩টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল টি ব্রোকারর্স-এর ব্যবস্থাপনা পরিচালক, হেলাল মিয়া।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি,জাকের পার্টিসহ মোট ৬ প্রার্থী।
গতকাল বুধবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেনর নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় দলিয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বি,এন,পি’র প্রার্থি দেবিদ্বার উপজেলা বি,এন,পির সহ-সভাপতি ও হংকং বিএনপি শাখার সভাপতি এ, এফ, এম তারেক মূন্সী এবং জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আবদুল আউয়াল।
এছাড়াও জাকের পার্টির মুজবিুর রহমান কালাসহ স্বতন্ত্র প্রার্থী কাউসার হায়দার, আবদুল হক খোকন মনোনয়নপত্র জমা দেন।
জেলা আওয়াামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করে দিয়েছেন তার জন্য জেলা উপজেলা এবং তৃনমুলের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
এ ব্যাপারে মো.আবুল কালাম আজাদ বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আশা আর প্রত্যাশা নিয়ে নৌকা প্রতিক দিয়েছেন তার সর্বোচ্চ সম্মান রাখতে এখন দেবিদ্বারের তৃনমুল আওয়ামী লীগ নেতা কর্মী এবং সাধারণ জনগনকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার মধ্য দিয়ে সরকারের চলমান উন্নায়ন অগ্রযাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। আমি সবার দোয় ও সমর্থন প্রত্যাশা করি।
কানাডার টরেন্টোতে বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত
আন্তর্জাতিক (প্রবাসী) ডেস্কঃ কানাডার টরেন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে টরেন্টোর পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- আনাই মিয়া, মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো ক্ষোভ ও নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ফেসবুকে এক পোষ্টে বলেছেন, ‘গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি তিন জন শঙ্কামুক্ত।’

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
শ্যামলী আবাসিক এলাকায় দূধর্ষ ডাকাতি
তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্যামলী আবাসিক এলাকায় BCPRTA শ্রীমঙ্গল উপজেলার নব নির্বাচিত সভাপতি ও মোবাইল ওর্য়াকশপের সত্ত্বাধীকারি খালেদ আহমেদ বাসায় বুধবার দিবাগত রাত ২ ঘটিকায় দূধর্য ডাকাতি সংঘটিত হয়।
এদিকে, ডাকাতি সংঘটিত হওয়ার আগে পূর্ব পরিকল্পিত অনুযায়ী কোন এক সময় রান্না ঘরের পেছনের জানালা দিয়ে খাবারের মাঝে চেতনানাশক জাতীয় ঔষধ ব্যবহার করে যা পরিবারের লোকজন ঘুনাক্ষরেও টের পায়নি। রোজকার মত করে পরিবারের সদস্যগণ রাতের খাবার খাওয়র পর সকলে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। তার মাঝে ডাকাত দলের সদস্যরা জানালার গ্রীল কেটে ভেতরে ডুকে বাসায় যত রকম স্বর্নাংলকার সহ নগদ প্রায় ২লক্ষ টাকা লুটে নেয়। তবে বিশাক্ত ঔষধের পরিমান এতটা বেশি ছিল পরিবারের প্রত্যেকটি সদস্য বমি করতে থাকে এবং স্বাভাবিক কোন রকম কথা বার্তা বলতে পারছে না।
ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসিকে প্রায় ৫টার দিকে ফোন করা হলে ২য় বার ফোন বাজতে উত্তর দেন এবং শ্যামলী আবাসিক এলাকায় পৌঁছান এবং সব কিছু তদন্ত করার পর পরিস্থিতি দেখে পরিবারের লোকজনের চিকিৎসার জন্য জরুরি ভাবে পুলিশি ভ্যানের মাধ্যমে উপজেলা সাস্থ্য কমপ্লক্সে চিকিৎসার জন্য জরুরি ভাবে ভর্তি করান। তবে অবাক করা বিষয় পাশের ফ্লাটের চার জন মানুষ ছিল যদিও তাদের কোন রকম জিনিসপএের ক্ষয় ক্ষতি হয়নি বরং একই বিষক্রিয়া ঔষধ ঐ পরিবারের মানুষের খাবারে ছিল বলে ধারনা করা হচ্ছে।
শ্রীমংগল থানার তদন্ত ওসি হুমায়ুন আহমেদের মহানুভবতা ও এই শীতে যে সেবা প্রধান করছেন তার জন্য সত্যি তখন মনে হয় পুলিশ জনগনের সত্যিকারে বন্ধু। তদন্ত ওসি উপজেলা সাস্থ্য কমপ্লক্সে অবস্থান করছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির লোকেদের কোন রকম জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন পরিবারের সকল সদস্যবৃন্দ।
সিলেটের বড়লেখায় র্যাব-৯ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো আমিন আহমেদ, সিলেটঃ সিলেট-র্যাব ০৯ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখার ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালিয়ে বড়লেখা থানার ডিমাই স্কুলটিলা এলাকার মৃত মোঃ রমজান আলীর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (২৩)কে গ্রেফতার করা হয়। এ সময় তার ১৫শ ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার ৮শ ৫০ টাকা জব্দ করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা, মোঃ শরীফুল ইসলাম, মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি কামরুজ্জামানসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযানে পরিচালনা করেন।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য র্যাব মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।