মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখে মিয়ানমার!

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনীর হাতে ক্ষমতাশীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট মিন্টসহ কয়েকজন নেতাকে আটক ও দেশটিতে সামরিক শাসন জারি করার ঘটনায় ঘটনায় এই হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর-এপি। 

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাইডেন এ হুমকি দেন এবং দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

মার্কিন বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার ঘটনায় নিন্দা জানান প্রেসিডেন্ট বাইডেন এবং মিয়ানমারের এই ঘটনাকে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরাসরি আক্রমণ’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘গণতন্ত্রের পথে এগিয়ে চলা মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এ অগ্রগতির বিপরীত হলে আমাদের নিষেধাজ্ঞা আইন এবং ক্ষমতা তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করবো এবং যথাযথ পদক্ষেপ নেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় হুমকি দেখা দিলে যুক্তরাষ্ট্র এটি প্রতিহত করবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার ভোর রাতে সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন মন্ত্রীকে আটক করে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিষাক্ত মদপানে নতুন করে আরও ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৪ জনের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার যারা মারা গেছেন তারা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। তবে আরেকজনের নাম জানা যায়নি।

এর আগে গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) ৭ জনের মৃত্যু হয়। তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদ পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদ পান করেন বেশ কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়।

 

শীতের বিকেলে চায়ের সঙ্গী হোক পটেটো ব্রেড পাকোড়া

লাইফস্টাইল ডেস্কঃ শীতের বিকেলে চায়ের সঙ্গী হিসেবে তৈরি করতে পারেন মজাদার পটেটো ব্রেড পাকোড়া। কি ভাবছেন? অনেক ঝামেলা! একদমি না। শীতের বিকেলের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু চাইলে অনায়েসেই বাসায় তৈরি করতে পারবেন পটেটো ব্রেড পাকোড়া। এটি তৈরি করতে সময় লাগে অনেক কম, খেতেও ভীষণ মজার।

চলুন তবে জেনে নেয়া যাক মজাদার ব্রেড পটেটো পাকোড়া তৈরির রেসিপিটি-

উপকরণ যা যা লাগবে-

পাউরুটি চার থেকে ছয় পিচ, সিদ্ধ আলু তিনটি, বেসন এক কাপ, পেঁয়াজ কুঁচি দুইটি, ধনিয়া পাতা কুঁচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি দুইটি, টমেটো কেচাপ দুই থেকে তিন টেবিল চামচ, লালমরিচ গুঁড়া স্বাদ মতো, কাঁচা আমের গুঁড়া ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন-

একটি পাত্রে বেসন, লালমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও বেকিং সোডা একসঙ্গে আগে শুকনো অবস্থায় মিশিয়ে তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিন। মিক্সচার-টি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়।

এবার আর একটি পাত্রে সিদ্ধ আলু নিয়ে ভালোভাবে চটকে নিন। এর মধ্যে এবার পেঁয়াজ কুঁচি, কাঁচা আমের গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, ধনিয়া পাতা কুঁচি ও লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিন।

একটি পাউরুটি নিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে দিন। এবার এর উপর আলুর মিক্সচার থেকে কিছু পরিমাণ নিয়ে পাউরুটির পুরো গায়ে সমান ভাবে ছড়িয়ে দিন। এবার তার উপর আর একটি রুটির স্লাইস দিয়ে দিন। এখন একে আড়াআড়ি ভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিন। এরপর তেল গরম করে তাতে পাউরুটির টুকরোগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন। অল্প আঁচে হালকা সোনালী রঙ না হওয়া পর্যন্ত দুই পাশ ভালোভাবে ভেজে নিন।

এবার এক এক করে সবগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন। টমেটো বা চিলি সস দিয়ে চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন ব্রেড পটেটো পাকোড়া।

 

দুর্দান্ত ফিচার নিয়ে ৮ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Xiaomi Mi 11

প্রযুক্তি ডেস্কঃ দুর্দান্ত ফিচার নিয়ে ৮ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হতে যাচ্ছে Xiaomi Mi 11 স্মার্ট ফোন।সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, MIUI 12.5-এর সঙ্গে আসছে এই ফোন। ৮ ফেব্রুয়ারি উদ্বোধন অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখানো হবে সংস্থার অফিসিয়াল ট্যুইটার, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে Mi 11 লঞ্চ করার পাশাপাশি Mi 11 pro-এর ঘোষণাও করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও, সংস্থাটি বিশ্বব্যাপী  তার নতুন অপারেটিং সিস্টেম  MiUi 12.5 লঞ্চ করতে চলেছে।

কি কি থাকছে Xiaomi Mi 11 এ?

চিনে Xiaomi Mi 11 লঞ্চ হচ্ছে ৬.৮১ ইঞ্চি AMOLED ডিসপ্লেতে। থাকছে 120Hz রিফ্রেশ রেট। 2K WQHD রেজোলিউশন। 480Hz টাচ স্যাম্পলিং রেট। এই ফোনে Qualcomm Snapdragon 888 SoC চিপসেট থাকছে। থাকছে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। এই ফোন কিনলে হার্ট মনিটরিংয়ের জন্য আলাদা করে ফিটনেস ওয়াচ কিনতে হবে না। তার কারণ এই ফোনেই হার্ট রেটিং মনিটরিংয়ের ব্যবস্থা থাকছে। সঙ্গে NFC, Wi-Fi 6E ও ব্লুটুথ কানেকশন থাকছে। 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এই ফোনটি পাওয়া যাবে। রয়েছে 12GB RAM, 256GB-র অপশনও।

Xiaomi-র ফোন মানেই দুর্দান্ত ক্যামেরা

Xiaomi-র ফোন মানেই সকলের ক্যামেরার প্রতি একটা আলাদা আশা থাকে এবং বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই দেখা গিয়েছে গ্রাহকদের নিরাশ করে না সংস্থা। এই ফোনের ক্ষেত্রেও নিরাশ করেনি। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেনের সঙ্গে 108MP-র প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে। যার মধ্যে 13MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর ও 5MP ম্যাক্রো সেনসর পাওয়া যাবে। সেলফি ক্যামেরাতেও চমক রয়েছে। 20MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এতে।

ব্যাটারি

4,600mAh ব্যাটারি থাকছে এই ফোনে। যার সঙ্গে পাওয়া যাচ্ছে 55W-এর ফাস্ট চার্জিয়ের সুবিধা। আপাতত চিনে এই স্পেসিফিকেশনেই লঞ্চ হচ্ছে এই ফোন। আশা করা যাচ্ছে, দক্ষিন এশিয়াতেও এই স্পেসিফিকেশনেই ফোনটি পাওয়া যাবে।

দাম

চিনের বাজার অনুযায়ী 8GB RAM, 256GB-র দাম প্রায় ৫৬,৬০০ টাকা দাঁড়াচ্ছে। 12GB RAM, 256GB-র দাম ৬১, ৮২০ টাকা। তবে, সংস্থাটি বাংলাদেশে এই দামেই বিক্রি করবে কি না, তা জানা যায়নি! সুত্রঃ নিউজ এইটিন।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

রায়পুরে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিশাল সংবর্ধনা

মো: জাহির হোসাইন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রায়পুর আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিশাল সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়েছে।

সোমবার রায়পুর আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিশাল সংবর্ধনার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয় রায়পুর বাসি এবং রায়পুরের আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।সোমবার দুপুর ১২ টায় রায়পুর এসে প্রথমে উপজেলা পরিষদে যান সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুনাজাত দেন।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সামসুল ইসলাম পাটোয়ারী, রায়পুর উপজেলা চেয়ারম্যান এবং রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ,সেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হায়দর রিঙ্কু সহ অন্যান্যরা।

উপজেলার পরিষদে মোনাজাত শেষে রায়পুর থানার সামনে প্রধান  সড়কের পশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।  এ সময় তিনি বলেন আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই আপনাদের দোআ চাই।আপনারা আমার কাছে আসতে হবে না আপনাদের যে কোনো প্রয়োজনে আমিই আপনাদের কাছে আসবো । আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারলে সবসময় আপনাদের পশে থাকবো এবং রায়পুর পৌরসভার উন্নয়ন করবো। আপনারা আগামী ২৮ তারিখ আমাকে ভোট দিয়ে রায়পুর পৌরসভার উন্নয়ন করার সুযোগ দিবেন। আর নৌকা প্রতীক শেখহাসিনার প্রতীক, নৌকা প্রতীক আওয়ামীলীগ এর প্রতীক, এই প্রতীক উন্নয়নের প্রতীক।

সাকিব ইনজুরি কাটিয়ে উঠলেও শতভাগ ফিট নন : রাসেল ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান কুঁচকির ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও শতভাগ ফিট নন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে অনুশীলনে ফিরে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন সাকিব।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, সাকিব  অনুশীলনে ফিরলেও এখনও শতভাগ ফিট নয়। পুনর্বাসনের জন্য সে কঠোর পরিশ্রম করেছে। এখনও একদিনের মতো সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে, সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল করা সময় সাকিবের কুঁচকির শিরায় টান লাগে। পরে আর খেলতে পারেননি তিনি। তবে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল স্ক্যান করা হলে শঙ্কা না থাকায় গত শনিবার থেকে অনুশীলনে ফিরেছেন সাকিব। প্রথম দিন অনুশীলনে অনেক সময় নিয়ে ব্যাটিং করেন সাকিব। পরদিন দলীয় অনুশীলন না থাকলেও কোচ ডোমিঙ্গোকে নিয়ে ব্যাটিং-বোলিং করে নিজের অনুশীলন সেরেছেন তিনি। গতকালও বাংলাদেশের দলের অনুশীলনে ছিলেন সাকিব। তবে শঙ্কা একটা রয়েই গেছে। খেলতে পারবেন তো টেস্ট সিরিজ!

এদিকে অনুশীলন শেষে ডোমিঙ্গো জানিয়েছেন, ‌‘সাকিব দলের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ওকে দলে পেলে আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয়। সে বিশ্বমানের অলরাউন্ডার। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর সে পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে। তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে ,সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘পুনর্বাসন নিয়ে সাকিব কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী, সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে।’

আগামীকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এর আগে সাকিব সর্বশেষ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই টেস্ট খেলেছেন। এদিকে সব কিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা শেষে আবারও চট্টগ্রামেই টেস্ট সিরিজ খেলতে নামবেন তিনি।

 

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা

তিমির বনিক, মৌলভীবাজারঃ গতকাল ০১ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যৌথ আয়োজনে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শ্রী অশোক মাধব রায়, সাবেক সচিব – নৌ পরিবহন মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান।

অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম.সিদ্দিকুর রহমান

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।এই নিয়ে সারা দেশের মতো ১৭নং  জাহাপুর ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর  উপজেলার ১৭নং  জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৭নং জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী,১৭নং জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর বিশ্বস্ত আস্তাভাজন এবিএম.সিদ্দিকুর রহমান

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী এবিএম.সিদ্দিকুর রহমান বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। তিনি বলেন,এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য।এবিএম.সিদ্দিকুর রহমান বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে,এবিএম.সিদ্দিকুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান নেতা। তিনি বিভিন্ন সময় অসংখ্য প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন ও সমাজ কল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন এবং তিনি করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ করেন। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।

এবিএম.সিদ্দিকুর রহমান ১৭নং জাহাপুর  ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

এবিএম.সিদ্দিকুর রহমান আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ১৭নং জাহাপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তার পাশ থেকে ‘লালগলা ঢোড়া’ সাপ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজারঃ শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিষাক্ত লাল গলা ঢোড়া ইংরেজি নাম (Red-Necked Keelback) সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বন থেকে লোকালয়ে চলে এসেছিল সাপটি। দুপুরে স্থানীয়রা আমাদের খবর দিলে এ বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি সুস্থ অবস্থায় আছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতার সাথে কথা হয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে  অবমুক্ত করা হবে।

নওগাঁয় পুলিশ কর্তৃক আইনজীবি প্রহৃত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পুলিশ কর্তৃক এক আইনজীবি মারাত্মকভাবে প্রহৃত হওয়ার ঘটনায় তাৎক্ষনিক এক প্রতিবাদ সভায় দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে আলটিমেটাম দিয়েছে বার এ্যাসোসিয়েশন।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সদস্য এ্যাড.আবু সাঈদ মুরাদ পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোর্ট চত্বরে প্রবেশ করার সময় প্রধান গেইটে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে বাধা প্রদান করে।

নিজেকে আইনজীবি পরিচয় দেয়ার পরও তাকে ঢুকতে দেয়া হয় না বরং তাকে অশালীন ভাবে গালিগালাজ করা হয় বলে প্রহৃত আইনজীবি মুরাদ।

এর প্রতিবাদ করায় সেখানে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর রাজিব, পুলিশ সদস্য মুক্তারহোসেনসহ ১০/১৫ জন পুলিশ তাকে লাঠিসোটা দিয়ে মারপিট শুরু করে। তাকে এলোপাতারী মারপিটের এই ঘটনা দেখে সেখানে উপস্থিত আইনজীবিসহ সাধারন মানুষরা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে পুলিশ তাদেরও তাড়া করে। এক পর্যায়ে জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ কান পিটুসহ আইনজীবিরা এগিয়ে এলে পুলিশ তাদের উদ্দেশ্যে রাইফেল তাক করে। এ সময় কোর্ট চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবিসহ কোর্টে আসা সেবা গ্রহীতারা দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন।

আহত আইনজীবি মুরাদকে হাসপাালে চিকিৎসা দেয়া হয়। পরে সকল কোর্টে আইনজীবিরা তাঁদের কার্যক্রম বন্ধ করে দিয়ে বার
এ্যসোসিয়েশন মিলনায়তনে তাৎক্ষনিক এক প্রতিবাদসভায় মিলিত হন। জেলা বারের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কোর্টের সকল কার্যক্রম বন্ধসহ আগামী মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে দোষী পুলিদের সাময়িকভাবে বরখাস্ত করার দাবী জানানো হয়। না হলে পরবর্তীতে আরও কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে হুঁশিয়ারী প্রদা করা হয়েছে।