কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম , কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩০ জানুয়ারী/২০২১ সকাল ১০ টা -দুপুর ২ টা পর্যন্ত মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.রোশন আলী মাস্টারের সঞ্চলনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কমিটির সহ-সভাপতি দেবিদ্বার উপজেলা আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবদুল মান্নান কর, আলহাজ্ব আঃ মতিন মুন্সি, শেখ আব্দুল আউয়াল, বশিরুল আলম মিয়াজী, মোঃ মাঈনুল হোসেন, আবু নাসের,সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব ঘোষ, মোঃ সহিদ উল্ল্যাহ,গোলাম ফারুক রানা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কৃষি ও সমবায় বিষযত সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মহি উদ্দিন আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সাজেদা আক্তার মায়া, দফতর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, ধর্শ বিষয়ক সম্পাদক মোঃ মোতাহের হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ সরকার, বন ও পরিবেশ সম্পাদক আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্ত সম্পাদক ব্যারিষ্টার নাঈম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নূরুন নাহার পারভীন,শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এড. আয়েশা আক্তার, শিক্ষা ও বাণিজ্য বিষযক সম্পাদক নজরুল ইসলাম সরকার, শ্রম সম্পাদক খন্দকার জহির, সংস্কতিক সম্পাদক পারুল আক্তার, স্বাস্থ্য ও জন সংখ্যা সম্পাদক বিশ্বজিৎ সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির,মোহাম্মদ নাসির উদ্দিন শিশির, উপ দফতর সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসাইন,  উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কাউছার সরকার, সদস্য সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ), সংসদ সদস্য সেলিনা আহমেদ মেরী, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশিদ, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ অধ্যক্ষ, অধ্যাপক আব্দুল মজিদ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসর মোহাম্মদ আলী সুমন, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, আফজালুন নেছা বাসেত, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃমফিকুল আলম, মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বীর মুক্তযোদ্ধা শওকত আলী, আব্দুল আলিম, মোঃ মজিবুর রহমান, মোঃ শহিদুল্লাহ, কালিপদ মজুমদার, শেখ ফরিদ,রফিকুল ইসলাম, জাকির নেওয়াজ সোহেল, নাজনীন আক্তার, একেএম সিদ্দিকুর রহমান আবুল হাজী নাসির উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, ভিপি জাকির হোসেন, গোলাম সারোয়ার সরকার, মহিউদ্দিন খন্দকার, কাজী গোলাম দস্তগীর পাপন, মোঃ জাকির হোসেন আজাদ, রাকিবুল রশর মনি, উপদেষ্ঠা আলহাজ্ব ও বিচার পতি মোঃফারুক(এম ফারুক), মোঃ জালাল উদ্দিন খন্দকার, মোঃ জাহাঙ্গীর আলম, অশিনী কুমার দেব নাথ, দেওয়ান জহিরুল হক, মোঃ ওয়াহিদুজ্জামান খন্দকার, ইউপি’ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, শামীম আহমেদ, মোঃ রাজা মিয়া সওদাগর, কাজী খালেকুজ্জামান, মোঃ সহিদুল্লাহ মোঃ আবদুল মমিন সরকার,হেলেনা জাহাঙ্গীর, মুহাম্মদ শাহ আলম ও মোঃ শাহজাহান মিয়া প্রমুথ উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের দুইবার সভাপতি ও মুরাদনগর উপজেলা আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন,এফসিএ বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ অফিস হবে ঢাকা-কুমিল্লা মহাসড়কের কোন এক জায়গায়। ওই অফিস হবে নিচ তলা অফিস, দোতলা হবে রেস্ট হাউজ। যাতে করে এ মহাসড়ক দিয়ে যাতায়ত কারী সংগঠনের নেতৃবিন্দুরা একটু বিশ্রাম নিতে পারেন।কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ অফিস ঘরের জন্য একটি ফান্ড তৈরী করতে হবে। এফান্ড অংশগ্রহণকারীরা হবে প্রতিটি উপজেলা থেকে অর্থ সংগ্রহ করতে হবে। যাতে করে কেউ চাঁদা বাজী করতে না করতে পারেন।

হোমনা উপজেলা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, আওয়ামীলীগ গণতন্ত্র বিশ্বাসী। গণতন্ত্র কথা বলে।আমি গণতন্ত্রের কাজ করছি। আর সংগঠনের লোক সংগঠনের কাজ করছেন। আমি কুমিল্লা জেলা প্রথম নারী নির্বাচিত সংসদ সদস্য। আসুন করোনা মধ্যে সুরক্ষিত থাকি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন বলেন, নবীন-প্রবীণ ও সব উপজেলা থেকে নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। এক সাথে সকলকে নিয়ে কুমিল্লা জেলা উত্তরে কাজ করবো। এ বিষয়ে একমত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাংবাদিক আবুল খায়েরের বাবা হাজী মোঃ কামাল উদ্দিন এর জানাজা ও দাফন সম্পুর্ণ

এম শামীম আহমেদ, কুমিল্লা উত্তর: কুমিল্লার দেবীদ্বারে পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ীর নিবাসী মরহুম আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পূর্ণ হয়।

তিনি দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি,আরটিভি’র কুমিল্লা উত্তর জেলার প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো  ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের’র পিতা: মরহুম হাজী মোঃ কামাল উদ্দিন শনিবার সকালে নিজ বাড়িতে ৬,৩০ মিনিটে  ইন্তেকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৩০ জানুয়ারি রোজ শনিবার আসর নামাজের পর দক্ষিণ ভিংলাবাড়ী হুজুর পুকুরপাড় কেন্দ্রীয় ঈদগা ময়দান মাঠ প্রাঙ্গনে হাজার হাজার লোকের সমাগমে  মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে,এলাকাবাসী জানায় মরহুম হাজী মোঃ কামাল উদ্দিন অত্যন্ত ভালো লোক ছিলেন। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বৎসর। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে  সহ আত্মীয় স্বজন রেখে যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমিন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, দেবিদ্বার পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা, দেবিদ্বার পৌর ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব কাইয়ুম ভূইয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

 

মহাশশ্মান কালি মন্দিরের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়

দেশে গত ২৪ ঘন্টায় নভেল করোনায় আরও ১৭ জনের মৃত্যু

মোঃ মোস্তাফিজুর রহমানঃ দেশে চলমান মহামারি করোনার প্রকোপ অনেকাংশে কমে গেলেও প্রতিদিন মারা যাচ্ছেন অনেকেই। দেশে গত ২৪ ঘন্টায় নভেল করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ১১১ জনে। একই সময়ে করোনায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।

আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ শতাংশ।

গত ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 

এ বছর জুলাইতে আসছে ‘কেজিএফ চ্যাপ্টার-২’

বিনোদন ডেস্কঃ সকল জল্পনার অবসান কাটিয়ে অবশেষে জানা গেলো ‘কেজিএফ চ্যাপ্টার-২’ এর মুক্তির দিন। ছবিটির পরিচালনা কমিটি থেকে সম্প্রতি জানা গিয়েছে, আসছে জুলাই মাসের ১৬ তারিখ এটি মুক্তি দেয়া হবে। ছবিটির প্রযোজনা করছেন বিজয় কিরাগান্দুর ও কার্তিক গোওদা এবং পরিচালক হিসেবে আছেন প্রশান্ত নিল।

এবার ‘কেজিএফ চ্যাপ্টার-২’ এ যশ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ। এতে আধিরার চরিত্রে প্রথমবার অভিনয়ে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসে হিট ছবিটি গড়েছে ইতিহাস।

 

অবশেষে করোনামুক্ত হলো পবিত্র মদিনা শহর

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে পবিত্র মদিনা শহরকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বুধবার সর্বশেষ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। খবর গালফ নিউজের।

দেশটির অনলাইন গণমাধ্যম সাবক জানিয়েছে, বুধবার সর্বশেষ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার ফলে মদিনা প্রদেশ এখন নভেল করোনাভাইরাস মুক্ত।

সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৭ জন লোকের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গেল রোববার সারাদেশ জুড়ে বলবৎ থাকা কারফিউ তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরপরপরই ব্যবসা-বাণিজ্য এবং অফিস খুলে দেয়া হয়।

অন্যদিকে, করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সেখানে ধীরে ধীরে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সৌদি সরকার।

এছাড়া, সৌদি সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করায় এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ আর হজে অংশগ্রহণ করতে পারবে না। শুধু স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

উল্লেখ্য, সৌদি আরবে ২০২০ সালের মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর মদিনার আল আইসে ১৩ জন রোগী শনাক্ত হয়। তবে আক্রান্ত ১৩ জনই সুস্থ হয়ে গেছে বলে ওই সময়ে খবরে জানানো হয়েছে। নবী হযরত মুহাম্মদ (স.) এর হিজরতের শহর আল আইসে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।

 

এবারের এইচএসসিতে অটো পাসে জিপিএ-৫ দেড় লক্ষাধিক

মোঃ মোস্তাফিজুর রহমানঃ এবারের ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সবাই অটো পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে দেড় লক্ষাধিক শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার্থীদের পূর্বের জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি ফল তৈরি করা হয়েছে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যম ফল ঘোষণার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সব বোর্ডের চেয়ারম্যানরা।

এ বছর পরীক্ষা ছাড়াই প্রকাশ করা এইচএসসির ফলাফলে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবারের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৪৭ হাজার ২৮৬ জন এবং তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এবার জিপিএ-৫ পাওয়ার হার ১১ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৩ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া, ২০১৯ সালে মোট পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং ২০১৮ সালে ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৩৬৪ জন, বরিশাল বোর্ডে ৫ হাজার ৫৬৮ জন এবং সিলেট বোর্ডে এ বছর ৪ হাজার ২৪২ জন জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪৮ জন, কারিগরি শিক্ষাবোর্ডে ৪ হাজার ১৪৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রাক্কালীন সময়ে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়েছিল। এবার করোনা মহামারির কারনে সেই একই পথে হাঁটতে বাধ্য হলো সরকার।

উল্লেখ্য, এবার জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকার পরও এইচএসসিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ মূল্যায়নের ফলে পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাননি ৩৯৬ পরীক্ষার্থী। আবার ওই দুই পরীক্ষায় জিপিএ-৫ না থাকার পরও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪৩ পরীক্ষার্থী।

 

রায়পু‌র মেয়র প‌দে আওয়ামীলী‌গের দলীয় ম‌নোয়ন পে‌লেন গিয়াস উ‌দ্দন রু‌বেল ভাট

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলার মেয়র প‌দে আওয়ামীলী‌গের দলীয় ম‌নোয়ন পে‌লেন গিয়াস উ‌দ্দন রু‌বেল ভাট। তি‌নি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য।

শিক্ষাগত জীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে বি.এস.এস (অনার্স) ও এম. এস. এস (মাস্টার্স) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত উওয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন । ১/১১ এ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ ছাত্রলীগ রায়পুর পৌর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন।

পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মূল কমিটির ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ( লিয়াকত- বাবু কমিটি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । দেশ ও বিদেশের অর্জিত অভিজ্ঞতা তিনি দেশের কল্যাণে কাজে লাগাতে চান।

গিয়াস উদ্দিন রুবেল ভাট নমিনেশন নিশ্চিত করে  বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পৌর মেয়র পদে মনোনয়ন দেওয়ায়  বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাইফুজ্জামান শেখর,  বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব জনাব হারুনুর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা রাখি নেত্রীর আস্তার প্রতিদান দিবো সকল ভেদাভেদ ভুলে সকল নেতা – কর্মীদের সাথে নিয়ে নৌকাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। বিজয়ী হলে অবশ্যই রায়পুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপদান করবো।

নতুন পুরস্কার চালু করার ঘোষণা দিল আইসিসি

মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ এবার নতুন পুরস্কার চালু করার ঘোষণা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সারা বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার প্রবর্তনের ঘোষণা করেছে আইসিসি।

এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ অ্যাওয়ার্ড দেওয়া হবে আইসিসির তরফ থেকে। প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্ধারণের বেলায় আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে । আর আইসিসি ভোটিং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা থাকবেন বলে জানা গেছে।

প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচনে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, আর বাকী ১০ ভাগ সমর্থকদের কাছ থেকে নেওয়া হবে। প্রতি মাসেই মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ৩ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি এবং সেই ৩ জন থেকেই ভোটিং সিস্টেমে নির্ধারণ হবে ওই মাসের সেরা খেলোয়াড়।

এদিকে, জানুয়ারি মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মনোনিত হয়েছেন ভারতের ঋষভ পান্থ-রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজ-ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন। এছাড়া আরও মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।

অন্যদিকে, জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান্নে ক্যাপ, নাদিন ডি ক্লার্ক ও পাকিস্তানের নিদা দার।

 

 

নওগাঁ জেলার দু’টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে, নিশ্চিত করা হয়েছে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার দু’টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ৩০জানুয়ারী শনিবার। পৌরসভা দু’টি হচ্ছে নওগাঁ পৌরসভা এবং ধামইরহাট পৌরসভা। এই দুই পৌরসভা নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে পুলিশ সপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন, দু’টি পৌরসভা নির্বাচন শান্তিপূর্নভাবে অনষ্ঠানের লক্ষ্যে ৪ স্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গৃহিত পদক্ষেপের মধ্যে প্রতি ওয়ার্ডে একটি করে মোবাইল টিম এবং একটি করে ষ্ট্রাইকিং দল দায়িত্বে থাকবে। প্রতি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্যরা অবস্থান করবে।

নওগাঁ পৌরসভার জন্য প্রায় ৬শ পুলিশ ফোর্স এবং ধামইরহাট পৌরসভার জন্য ২৫০ জন পুলিশ ফোর্স নিয়োজিত রাখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও দুই পৌরসভায় ৩টি কুইক রেসপন্স টিম দায়িত্বরত রাখা হবে। ১৪ জন ম্যাজিষ্ট্রেট-এর
নেতৃত্বে সাদা পোষাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যরাও দায়িত্বে থাকবেন।

অপরদিকে দুই পৌরসভা মিলিয়ে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। এ ছাড়াও র‌্যাব সদস্যরা দুই পৌরসভায় সার্বক্ষনিক টহলরত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে এ দু’টি পৌরসভায় মেয়র, সাধারন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাঁদের মেষ মুহুর্তের প্রচারনা শেষ করেছেন গেল একদিন আগেই। এখন পর্যন্ত নওগাঁ জেলার এ দু’টি পৌরসভায় কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

নওগাঁ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ৪১টি ভোট কেন্দ্রে ৩৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২শ ৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ২শ ৩৯ জন এবং মহিলা ভোটার ৫৯ হাজার ১ জন।

এই পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে ধামইরহাট পৌরসভায় ৯টি ওয়ার্টে মোট ৯টি কেন্দ্রে ৩৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬শ ৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২শ ২৭ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৪শ ১৩ জন। এখানে মেয়র পদে ৩ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য নওগাঁ পৌরসভায় ৪১ জন প্রিজাইডিং অফিসার, ৩৩২ জন সহকারী প্রিজাইডং অফিসার ও ৬৬৪ জন পোলিং অফিসার এবং ধামইরহাট পৌরসভায় ৯ জন প্রিজাইডিং অফিসার, ৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।