নিজের ভোটেই দিতে পারি নি- মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪,১৫ ও ২১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থীত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি এর কোন এজেন্ট কে নির্বাচনি কেন্দ্রে ডুকতে দেয় নি বলে অভিযোগ করেন।
এর প্রতিবাদে তিনি নগরীর ইস্পাহানির মোড়ে বসে প্রতিবাদ করেন এবং নির্বাচন বর্জন করেন তিনি।

মনি বলেন, ২০০৫ সাল থেকে টানা ৩ বারের নির্বাচিত কাউন্সিল আমি। এইবার আমার ৩১৪ জন এজেন্ট নির্বাচনি মাঠে নিয়োজিত ছিলো। আমার নির্বাচনি এজেন্ট দের কেন্দ্রে ডুকতে দেয়া হয় নি। আওয়ামী লীগ এর লোকজন আমার এজেন্টদের কে বের করে দেন। আমি এই নির্বাচন মানি না। আমি এই নির্বাচন বর্জন করলাম

চট্টগ্রামের লালখান বাজার রনক্ষেত্র থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেলো সংঘর্ষ। নগরীর লালখান বাজারে আওয়ামী লীগ এর প্রার্থী আবুল হাসনাত বেলাল, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মানিক, বিএনপি এর প্রার্থী শাহ আলম এবং বিএনপি সমর্থীত মহিলা কাউন্সিলর প্রার্থী এর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এর ঘটনা ঘটে।

এতে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আবুল ফজল মানিক ও বিএনপি সমর্থীত প্রার্থী শাহ আলম সহ প্রায় ২০ জনের মতো আহত হয়েছে।

বিএনপি সমর্থীত মহিলা কাউন্সিলর প্রার্থী গণমাধ্যম কে বলেন, সকাল থেকেই আমাদের কাউকেই ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। আমাদের বেশ কয়েকজন এজেন্ট কে মারধর করা হয়েছে। আমরা আমাদের ভোটাকিধার প্রয়োগ করতে পারছি না।

এই ঘটনা পরপরেই লালখান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি এনায়ার হোসেন।

তিনি বলেন, লালখান বাজারে শোনার পরপরেই আমরা এইখানে বিপুল পরিমানে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটার এখন নির্ভিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে।

চসিক নির্বাচনে মধ্যরাতেই উত্তাল চট্টগ্রাম বেশ কিছু ওয়ার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাকি আরো কয়েক ঘন্টা। এর আগেই নগরীর বিভিন্ন এলাকায় শুরু সংঘর্ষ। নগরীর ১৯ নং বাকলিয়া ও ১৪ নং লালখান বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ এর আবুল হাসনাত বেলাল ও স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আবুল ফজল মানিকের সমর্থকদের মাঝে গোলাগুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

অপরদিকে ১৯ নং বাকলিয়া মিয়াখান নগর এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় দোকানদাররা দোকানপাট বন্ধ করে সরে যায়।

শেষ খবর পাওয়া অব্দি বেশকয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এসব এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে

চসিক নির্বাচনে সহিংসতা করার উদ্যেশ্যে ব্যবহারিত অস্ত্র উদ্ধার

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা করার উদ্দেশ্যে ব্যবহারিত অস্ত্র উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগরীর লালখান বাজারের তুলাপুকুর পাড়ে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেইখান থেকে ‍বিপুল পরিমানে দা কিরিছ লোহার পাইপ ও হামলার উদ্দেশ্য ব্যবহার করার কাচের বোতল উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর এর উপ পুলিশ বিজয় বসাক এর নেতৃত্বে খুলশী থানা পুলিশ এই অভিযান টি পরিচালনা করেন।

দেশজুড়ে ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মোস্তাফিজুর রহমানঃ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে একযোগে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পঁচিশজনকে টিকা দেয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টিকাদান কর্মসূচি। কাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই অ্যাপসের মাধ্যমে নিবন্ধন শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জনের টিকাদান পর্যবেক্ষণ করবেন। পরবর্তীতে আরো কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা সদস্য ও সাংবাদিকরা টিকা পাবেন।

তবে সবাইকে টিকা নিয়ে কোন ধরণের রাজনীতি বা বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ানোর জন্যও অনুরোধ করে আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

ডেমরায় তালাবদ্ব একটি বাসায় মহিলার লাশ উদ্ধার!

আমিন আহমেদ আরমিনঃ রাজধানীর ডেমরায় একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আয়শা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতের স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন।

গেল রবিবার বিকেলে খবর পেয়ে ডেমরা থানাধীন সরুলিয়ার পশ্চিম টেংড়া এলাকার ৫ তলা ভবনের নিচতলার একটি বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আয়শা ডেমরার একটি তার ফ্যাক্টরিতে কাজ করতেন।

তার স্বামী জোনায়েদ একজন গাড়িচালক।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি প্রতিবেশীদের বরাতে আরও বলেন, ডেমরায় মৃত হাজি সিরাজ মিয়ার বাসায় তিন বছরের সন্তানসহ ভাড়া থাকতেন ওই দম্পতি। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

 

মেয়র প্রার্থী রেজাউল করিম এর সমর্থনে গণসংযোগের শেষ দিনে গণসংযোগ করে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ