রবিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের পাঁচলাইশ কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়েছে।
কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।
এশিয়ার লর্ড অব দ্যা ড্রাগ নেদারল্যান্ডে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্কঃ গেল শুক্রবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি এশিয়ার সবচেয়ে কুখ্যাত মাদক পাচার গ্যাং এর লর্ডকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডস পুলিশ। আমস্টাডার্মের শিফোল বিমানবন্দর থেকে শুক্রবার গ্রেফতার করা এই মাদক সম্রাটের নাম সি চি লপ।
চাইনিজ বংশোদ্ভুত কানাডিয়ান এই নাগরিক ‘দ্য কোম্পানি’ নামক একটি ক্রাইম সিন্ডিকেটের প্রধান। সিন্ডিকেটটি এশিয়া অঞ্চলে সাত হাজার কোটি ডলারের অবৈধ মাদক বাজার নিয়ন্ত্রণ করে থাকে। সির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল অস্ট্রেলিয়ায়। বিচারের মুখোমুখি করতে তাকে নিয়ে যাওয়ার উপায় খুঁজছে দেশটি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দাবি, তাদের দেশে অবৈধ মাদকের ৭০ শতাংশই ঢুকে ‘দ্য কোম্পানি’ সিন্ডিকেটের মাধ্যমে, যেটি ‘স্যাম গর সিন্ডিকেট’ নামেও পরিচিত। ৫৬ বছর বয়সী সিকে মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন আল চেপো গুজম্যানের সঙ্গেও তুলনা করা হয়ে থাকে।
গ্রেফতার হওয়ার আগে টিসেকে এক দশকের বেশি সময় ধরে ট্র্যাকিং করে আসছিল অস্ট্রেলিয়ার পুলিশ। টিসের নাম উল্লেখ না করে এক বিবৃতিতে তারা জানিয়েছে, নেদারল্যান্ডস পুলিশের সঙ্গে ইন্টারপোলে এ বিষয়ে ২০১৯ সালে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সিকে গ্রেফতারের বিষয়ে ডাচ পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘তার নাম মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করি।’
২০১৯ সালে বার্তা সংস্থা রয়টার্স টিসের ওপর একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছিল। তাতে বলা হয়, পুলিশের তালিকায় এই লোকটি এশিয়া অঞ্চলের ‘মোস্ট ওয়ান্টেড’।
Tse Chi Lop is suspected by police of running a vast drug cartel in Asia that rakes in up to $17 billion a year, drawing comparisons to El Chapo and Pablo Escobar. But unlike the Latin drug lords, little is known about him https://t.co/jK85ltIRVI pic.twitter.com/R3UbgiJznQ
— Reuters (@Reuters) October 14, 2019
জাতিসংঘের হিসাব তুলে ধরে রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছিল, সির সিন্ডিকেট মাদক উপাদান মেথামফেটামিন বিক্রি করেই ২০১৮ সালে আয় করে থাকতে পারে এক হাজার ৭০০ কোটি ডলার।
গুঞ্জন ছিল, সাম্প্রতিক সময়ে টিসের চলাফেরা ছিল ম্যাকাও, হংকং ও তাইওয়ানে। এর আগে ১৯৯০ এর দশকে মাদক চোরা চালানের অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে নয় বছর জেল খাটেন তিনি। সুত্রঃ বিবিসি।
গত ২৪ ঘন্টায় করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু
চলমান মহামারি প্রাণসংহারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৮ হাজার ২৩ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন মানুষের।
আজ রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১৪ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৬ হাজার ৬৮২ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০০ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪৭৮ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৬৯ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮ টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, নারী চার জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে দুই জন। এছাড়া খুলনা বিভাগে এক জন রয়েছেন। মৃতরা সবাই হাসপাতালে মারা গেছেন।
এছাড়া মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৮ হাজার ৬৭০ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ হাজার ৯৩০ জন। দেশে বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৪০ জন।
উত্তপ্ত মরুভূমি এখন ঢাকা বরফের চাদরে!
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত মরুভূমি এখন ঢাকা বরফের চাদরে! সাহারা মরুভূমি; বিশ্বের দীর্ঘতম এই মরুভূমির তাপমাত্রা নেমেছে -৩ ডিগ্রি সেলসিয়াসে। গত ৪২ বছরে এই নিয়ে চতুর্থবার এমন দৃশ্য দেখা গেল। সম্প্রতি বরফে ঢাকা সাহারার ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

টাইমস অফ ইন্ডিয়া‘র প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের দীর্ঘতম মরুভূমি সাহারায় প্রথমবারের মতো বরফ পড়তে দেখা গিয়েছিল ১৯৭৯ সালে। কিন্তু পরবর্তী সাড়ে তিন দশকে সেখানে আর বরফ পড়েনি। ২০১৬ সালের ডিসেম্বরে ফের তুষারপাত হয় সাহারায়। তারপর আবার ২০১৮ সালের জানুয়ারিতে। তিন বছরের ব্যবধান পেরিয়ে আবারও ২০২১ সালের জানুয়ারি সাক্ষী হল এই চোখ জুড়ানো দৃশ্যের।

এবারের শীতের এই মৌসুমে সাহারার ৩৬ লাখ বর্গ মাইল জুড়ে সাদা বরফের চাদর দেখে মুগ্ধ নেটিজেনরা। সব থেকে মনোহর নিঃসন্দেহে সাদা মরুভূমিতে দাঁড়িয়ে থাকা উটের ছবি। উটের পিঠে চড়ে সাদা বরফের প্রান্তর পেরিয়ে যাওয়া হয়তো অনেকেরই স্বপ্ন। সাহারা কিন্তু এই মুহূর্তে সেই সুযোগই করে দিচ্ছে পর্যটকদের। তাদেরও ভিড় জমাতে দেখা গেছে সেখানে।

তবে গরমকালে তাপমাত্রা গড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীতকালে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে সাহারায়। বিশেষ করে সূর্যাস্তের পর। এর ফলে প্রবল সমস্যায় পড়তে হয়েছে মরুশহরের স্থানীয় বাসিন্দাদের। সড়ক, যানবাহন, বাড়িঘর সবকিছুই বরফে ঢেকে গেছে। সুত্রঃ টাইমস অফ ইন্ডিয়া ।
অস্ট্রেলিয়া থেকে নিজেদের সার্চ ইঞ্জিন তুলে নেওয়ার হুমকি দিলো গুগল!
মোঃ মোস্তাফিজুর রহমান, প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়া দেশটির সংবাদমাধ্যমকে সামনে রেখে একটি নতুন আইন কার্যকর করতে যাচ্ছে। আর বিপত্তিটা বেধেছে তাতেই। নতুন আইনে বলা হচ্ছে, এখন থেকে গুগলকে অস্ট্রেলিয়ায় খবর লিঙ্ক এবং তা ব্যবহার করার জন্য অর্থ ব্যয় করতে হবে। আর দেশটির সরকারের এই সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন টেক জায়ান্ট গুগল।
গুগল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহার করে যে মুনাফা তোলে তার কোন অংশই দেশটির সংবাদমাধ্যমগুলোকে দিতে সাফ মানা করে দিয়েছে। তারা কার্যত হুমকি দিয়েছে -অস্ট্রেলিয়ার এই প্রস্তাব আইনে পরিণত এবং কার্যকর হলে গুগল দেশটিতে তাদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দেবে!
এখন প্রশ্ন হচ্ছে, গুগলের এইখানে ব্যবসাটা কোথায়? কীভাবে করে মুনাফা? সংক্ষেপে বলতে গেলে আমরা সবাই জানি যে গুগল নিজস্ব কোনও কনটেন্ট জেনারেট করে না। বরং অনেক ধরনের খবর একটি প্লাটফর্মে নিয়ে আসে, সেগুলোর লিঙ্ক, সার্চের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে থাকে। একই পথে হাটে গুগল নিউজও। গুগল সার্চ ইঞ্জিনের এই অংশে বহু সংস্থার বহু খবর এক জায়গায় থাকে। আর আমরা যখন তা ভিউ বা সার্ফ করি, তখনি কার্যত লাভের মুখ দেখে টেক জায়ান্ট গুগল। যার কারনেই বিজ্ঞাপনদাতারা আমাদের সার্কফিং করা বহুল ব্যবহারের উপরে অর্থ পরিশোধ করে দেয় গুগলকে।
আর ঠিক এই জায়গাতেই বেঁকে বসেছে অস্ট্রেলিয়া এবং দেশটির সংবাদমাধ্যম। তাদের যারপরনাই আপত্তি রয়েছে গুগলের এই ব্যবসাকে ঘিরে। তারা দেখেছে যে বেশ কয়েক বছর ধরে তাদের সংবাদের সূত্রে একটা মোটা অঙ্কের মুনাফার মুখ দেখেছে গুগল। কিন্তু সংবাদমাধ্যমগুলোর বলতে গেলে তেমন একটা লাভই হয়নি। তাই এবার আইন আসতে চলেছে- গুগল নিউজ এ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর থাকলে গুগলকে গুনতে হবে অর্থ।
এদিকে, অস্ট্রেলিয়ার এই প্রস্তাবে রাজি নয় গুগল। কাজেই তারা অস্ট্রেলিয়া থেকে তাদের ব্যবসা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে।
এছাড়া, তাদের কাছে আর কোন পথও খোলা নেই বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন গুগল অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট মেল সিলভা।
অন্যদিকে, গুগল স্পষ্ট ভাবে তাদের বক্তব্য জানিয়ে দিলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ব্যাপারে কোন ধরণের মন্তব্য করেননি। অস্ট্রেলিয়া হুমকির কোনও জবাব দেয় না, শুধু এটুকু বলেই তিনি ইতি টানতে চাইছেন সব বিতর্কের। তবে দেশের সরকারের মনোভাব যে বেশ অটল তা মরিসনের বক্তব্যে স্পষ্ট। অস্ট্রেলিয়ায় যদি ব্যবসা করতে চাও, তবে এখানকার আইন মেনে চলো এমনটা বলতে পিছপা হননি তিনি।
মুরাদনগরের দারুল ইসলাম দাখিল মাদ্রাসা এমপিও ভূক্ত হওয়ায় এম পি ইউসুফ আবদুল্লাহ হারুন কে গণসংবর্ধনা
এম শামীম আহম্মেদ, কুমিল্লা (উত্তর) : কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার ১ নং শ্রীকাইল ইউনিয়ন ২ নং ওয়ার্ডের পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসা চারতলা ভবন এম পি ও ভুক্ত হওয়ায় মাদ্রাসা কমিটি এবং উত্তর পেন্নই গ্রামবাসীর পক্ষ থেকে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুন্সী গোলাম হাক্কানীর সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচী আরম্ভ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৩ মুরাদনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এম পি।
শীতের সবজি ফুলকপির পুষ্টিগুণ সম্পর্কে জানুন
লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিকেলসহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর শীতের সবজি ফুলকপি। চিকিৎসকদের মতে ক্যান্সার প্রতিরোধক ফুলকপি। ফুলকপির সালফোরাফেন ক্যান্সারের স্টেম সেল ধ্বংস করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের টিউমারের বৃদ্ধি প্রতিহত করে। আর এই সালফোরাফেন উপাদান রক্ত চাপ কমায়। যার ফলে হৃদযন্ত্র ভালো রাখে।
শীতকাল হল এই সবজিটি উৎপাদনের মূল সময়কাল। যদিও বর্তমানে ফুলকপি সারা বছর পাওয়া যায়। তবে,স্বাদের কথা বিবেচনা করলে শীতকালের ফুলকপি স্বাদে উৎকৃষ্ট। আমাদের দেশে,ফুলকপি সাদা এবং হালকা হলুদ বা বাদামী বর্নের পাওয়া গেলেও, বাইরের দেশে সাদা,হলুদ বা পার্পল বর্ণেরও পাওয়া যায়।
ফুলকপির পুষ্টিগুণ কি কি?
ফুলকপিতে রয়েছএ অ্যান্টি-ইনফ্লামেটরি। যা ‘অ্যান্টি-ইনফ্লেমেটরি নিউট্রিয়েন্টস’, যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন এবং মিনারেল রয়েছে ফুলকপিতে। শরীরে কর্মক্ষম বজায় রাখার জন্য সঠিক পরিমাণে পুষ্টির জোগায় ফুলকপি। নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।তাই শিশুদের নিয়মিত ফুলকপি খাওয়া উচিত। এছাড়া হজমে যথেষ্ট সহায়ক ফুলকপি।
পুষ্টিবিজ্ঞানীদের মতে, ফুলকপির প্রতি ১০০ গ্রামে ভিটামিন-সি রয়েছে ৯১ মিলিগ্রাম। অথচ করল্লায় এর পরিমাণ হচ্ছে ৬৮ মিলিগ্রাম, সাজিনায় ৪৫ মিলিগ্রাম, ওলকপিতে ৫৩ মিলিগ্রাম, মুলায় ৩৪ মিলিগ্রাম এবং টমেটোতে আছে ৩১ মিলিগ্রাম। ফুলকপিতে ভিটামিন-কে’র পরিমাণও রয়েছে যথেষ্ট। এর অন্যান্য পুষ্টি উপাদানের মধ্যে আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন ও ভিটামিন-বি আছে যথাক্রমে ২.৬ গ্রাম, ৭.৫ গ্রাম, ০.১ গ্রাম, ৪১ মিলিগ্রাম, ১.৫ মিলিগ্রাম, ৩০ মাইক্রোগ্রাম এবং ০.০৫৭ মিলিগ্রাম। শরীর সুস্থ রাখার জন্য মানবদেহে ভিটামিন-সি খুবই দরকারি।
ফুলকপির স্বাস্থ্য উপকারিতা
ফুলকপিতে উচ পরিমাণে বিভিন্ন রকমের উপকারী পুষ্টি উপাদান যেমন: ফোলিক এসিড,ভিটামিন-সি,ভিটামিন কে,কোলিন,ছাড়াও অন্যান্য উপাদান রয়েছে। আর ক্যালরি খুব বেশি না থাকায় এটি একাধারে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর।
এতে বিদ্যমান‘সালফোরাফোন” রক্তচাপ নিয়ন্ত্রন করতে এবং ক্যান্সারের স্টেমসেল গুলোকে ধ্বংস করার মাধ্যমে টিউমারের গ্রোথকে বাঁধা দেয়। এছাড়া, এর মধ্যে থাকা “ইনডোল” প্রস্ট্রেট ক্যান্সার প্রতিরোধ করে এবং আইসোথায়াসিনেট ব্রেস্ট,কোলন,ইউটেরাস এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।
ওমেগা-৩ ফ্যাটি এসিড ফুলকপিতে রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রন করে এবং কার্ডিয়াক কমপ্লিকেশনস প্রতিরোধ করতে সাহায্য করে।
এতে খুব ভাল পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য এবং পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি,যারা ওজন কমাতে চান তাদের জন্য সঠিক পরিমাণে ফাইবারের চাহিদা পূরনের জন্য খাদ্য তালিকায় এই সবজিটি রাখতে পারেন।
ফুলকপিতে যে “ফাইটোকেমিক্যালস”রয়েছে তা, টক্সিক উপাদান সমূহকে ভেঙ্গে কিডনি ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে।পাশাপাশি,গল ব্লাডারের সুরক্ষার জন্য এই “ফাইটোকেমিক্যালস” বেশ কার্যকর।
সুস্বাদু এই সবজিটিতে গুরুত্বপূর্ন বি ভিটামিন-কোলিন রয়েছে যা মস্তিস্কের বিকাশে সাহায্য করে। সুতরাং,গর্ভবতী মা এবং যারা আলঝেইমার রোগে ভুগছেন তাদের জন্য এটি খুব উপকারী। এছাড়া,গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেলথের জন্য এই উপাদানটি ভীষণ উপকারী।
ফুলকপিতে থাকা এন্টি অক্সিডেন্ট “গ্লুটাথায়োন” দেহের ইনফেকশনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে। যার ফলে আমাদের দেহের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
যারা,স্কিন ভাল রাখতে চান তারা নিয়মিত ফুলকপি খেতে পারেন। ফুলকপিতে ভাল পরিমানে ভিটামিন-সি রয়েছে যা আমাদের দেহের কোলাজেন প্রোডাকশনে সাহায্য করে। যা,রিংকেল বা এজিং প্রসেস কে ধীর করে দেয়। এছাড়া,ফাইন লাইন দূর করা এবং ক্লিয়ার স্কিন পাবার জন্য ভিটামিন-সি।
কাদের খাওয়া উচিত নয়
ফুলকপির এতো গুন থাকা সত্ত্বেও যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের উচিত যতদিন পর্যন্ত থাইরয়েড নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত খাদ্য তালিকায় এটি না রাখা। তবে ইচ্ছা করলে সীমিত পরিমাণে খুব ভাল ভাবে সিদ্ধ করে খাওয়া যেতে পারে।
যারা সম্পূর্ণ সুস্থ আছেন তাদের ও অতিরিক্ত পরিমাণে ফুলকপি খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ,বেশি পরিমাণে খেলে গ্যাস্টিক হবার সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে,একজন মানুষকে সুস্থ থাকার জন্য সারাদিনে ৪০০-৪৫০ গ্রাম ফল এবং শাকসবজি অর্থাৎ ফাইবার গ্রহণ করা উচিত। সুতরাং,শুধু ফল বা শাক বা সবজি নয় বরং এই তিনটি মিলিয়েই অন্তত ৪০০ গ্রাম খেতে হবে।
এছাড়া আমরা নানা কারণে বিভিন্ন সময় শরীরে বিভিন্ন রকম প্রদাহ,যন্ত্রনা বা ব্যথার সমস্যায় ভুগে থাকি যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় এই সবজিটি থাকতে পারে। তবে,যদি গাউটের কারণে প্রদাহ হয় তবে ফুলকপি কিছুটা সাবধানে খেতে হবে।কারণ,ফুলকপি পিউরিন সমৃদ্ধ। সেক্ষেত্রে,ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। সুত্রঃ কৃষি তথ্য সার্ভিস ও জি২৪।
বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না,বাঞ্ছারামপুরে ক্যাপ্টেন তাজ
মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম(অব.) এমপি বলেছেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সূত্রে গাঁথা। কাজেই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষে অবিচল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে শনিবার প্রথমবারের মতো একযোগে সারাদেশে ৬৯ হাজার ৯শত ৪টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ নতুন ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হচ্ছে। এরই আলোকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম ধাপে বাঞ্ছারামপুরে শনিবার ৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর সনদ পর্চাসহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো ও বলেন, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছে, এই দেশ ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই দেশের উন্নয়নে এবং সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে সকলে এক যোগে কাজ করতে হবে।
শনিবার সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামের সভা কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, পৌর মেয়র মো.তফাজ্জল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,ওসি রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এবিএম মাহবুবুর রহমান উজ্জল, উপজেলা ভূমি কানুনগো আমিনুল হক,ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শামীমা আক্তার,ভূমি সহায়ক সোহেল মিয়া,মোতালিব মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ,ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সিলেট জুড়ে বেড়েছে হত্যাসহ নানা অপরাধ!
মো আমিন আহমেদ, সিলেটঃ দিন দিন সিলেট জুড়ে বেড়ে চলেছে অপরাধ, হত্যা, ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ড। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে নৈতিকতা। গত বছর ২০২০ সালে সিলেট বিভাগের চার জেলায় ২৬৪ জন হত্যার শিকার হয়েছেন।
২০১৯ সালের তুলনায় হত্যাকান্ড বেশি সংঘটিত হয়েছে ১৮টি। গত বছর কেবল হবিগঞ্জ জেলায়ই ঘটেছে ৮৮ হত্যাকান্ড। পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় ২০২০সালে ৩১টি হত্যাকান্ড ঘটেছে। ২০১৯ সালে এসএমপি এলাকায় হত্যাকান্ডের সংখ্যা ছিল ৩২টি।
এ হিসেবে ২০১৯ সালের তুলনায় গেল বছর এসএমপিতে ১টি হত্যাকান্ড কমেছে। করোনাকালে এসএমপির ৬ থানায় এ সকল হত্যা কান্ডের ঘটনায় মামলা হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলায় (এসএমপিব্যতীত) গত বছর ২৩৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ২০১৯ সালে হত্যাকান্ডের সংখ্যা ছিল ২১৪টি। ২০১৯ সাল থেকে ২০২০ সালে সিলেট রেঞ্জে ১৯টি হত্যাকান্ড বেড়েছে। সিলেটের স্থানীয় এক দৈনিকের সংবাদের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সিলেট জেলায় ১১টি হত্যাকান্ড কমেছে। ২০২০ সালের তুলনায় সুনামগঞ্জ জেলায় ৪টি হত্যাকান্ড কমেছে। ২০২০ সালের ৪৮টি হত্যাকান্ডের বিপরীতে ২০১৯ সালে এ জেলায় হত্যার ঘটনা ঘটে ৫২টি।
মৌলভীবাজার জেলায় ২০২০ সালে হত্যাকান্ড সংঘটিত হয়েছে ৪২টি। ২০১৯ সালে এ জেলায় হত্যাকান্ডের সংখ্যা ছিল ৪৪টি। এক বছরে হত্যার ঘটনা কমেছে দুটি। হবিগঞ্জ জেলায় গেল বছর হত্যাকান্ড সংঘটিত হয় সর্বোচ্চ ৮৮টি। ২০১৯ সালে হবিগঞ্জ জেলায় হত্যাকান্ডের শিকার হয়েছিলেন ৫২ জন। তুলনামূলকভাবে হবিগঞ্জ জেলায় ২০১৯ সালের তুলনায় গত বছর ৩৬টি হত্যাকান্ড বেড়েছে।
তবে এ হত্যাকান্ড বেশিরভাগ হচ্ছে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ, গ্রাম-অঞ্চলের আদিপত্য নিয়ন্ত্রণের বিরোধ, অর্থনৈতিক ঝামেলা, পারিবারিক কলহ, প্রেম প্রত্যাখ্যান করাসহ নানা কারণে। আবার অনেক আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলা হিসেবে ভিকটিমের স্বজনরা এজাহার দেন। তবে সবকটি ঘটনায় মামলার পাশাপাশি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগ্রামে জনপ্রিয়তায় এগিয়ে তরিকুল তুষার
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তরুন ও যুব সমাজের মনোনীত প্রার্থী হিসাবে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন যুবনেতা তরিকুল ইসলাম তুষার।
আগামী ২২ মার্চ সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ২২ মার্চ প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে ৭৫২টি ইউপিতে।
স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন আইন অনুযায়ী চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে। তবে সদস্য (মেম্বার) পদে আগের মতো নির্দলীয় নির্বাচন হবে। স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রামগঞ্জে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের নির্বাচনী কৌশল ও প্রার্থী নির্বাচনের বিষয়ে তৎপরতা শুরু করেছে। সেই বিবেচনায় যুবনেতা তরিকুল তুষার মাঠ পর্যায়ে সচেতন তরুন ও যুব সমাজকে সাথে নিয়ে সামাজিক কর্মকান্ডে ব্যস্ত সময় পার করছেন।
এবিষয়ে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল তুষারের সাথে কথা হলে তিনি বলেন, আমি রাজনৈতিক ভাবে ভিন্ন মতাবলম্বী হলেও আমার ইউনিয়নবাসীর উন্নয়নের সার্থে আমি প্রার্থী হয়েছি,আমি প্রার্থী হওয়ার পূর্বেও আমার ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য কাজ করেছি এবং আগামীদিনেও করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, তরুনরাই আগামীর কর্ণধার তরুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রতিষ্ঠিত করার লক্ষ্য তরুনদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে গ্রামগঞ্জে হাটবাজারে প্রতিনিয়ত আলোচনার বিষয়বস্তু বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থীকে নিয়ে,সাময়িক একটি জরিপে দেখা গেছে বর্তমানে মোট ভোটারের ৪০ শতাংশ তরুন ভোটার। আর বর্তমানে তরুণ ভোটারদের পছন্দের প্রার্থী হিসাবে যুবনেতা তরিকুল ইসলাম তুষার এর নাম সর্বত্রই শোনা যাচ্ছে।