বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র। করোনা টিকা নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে। সরকারের যে কোন প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেননা।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তার সরকারি বাসভবন থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোতো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। বিএনপি নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়, তারা সরকারের কোন উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘনকুয়াশা জমেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকারান্তরে আওয়ামী লীগ যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা আওয়ামী লীগের গত ৭ দশকের ঐতিহ্য। বিএনপি প্রো-একটিভ নয়,তাদের রাজনীতি হচ্ছে রি-একটিভ।

ওবায়দুল কাদের বলেন, প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ। ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। আর শেখ হাসিনার নেতৃত্বে টিকা সংগ্রহ ও টিকা প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সাথে শেষ হবেই বলে আশাবাদ করি।

 

বান্দরবানের তিন কিলোমিটারে পিকআপ খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার থানচি-লিকরি সড়কের “তিন কিলোমিটার” নামক স্থানে নিয়ন্ত্রণহীন হয়ে একটি পিকআপ ভ্যান (চাঁন্দের গাড়ি) খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন শ্রমিক। আর আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিকরি সড়কের “তিন কিলোমিটার” স্থানে পৌঁছালে চালক গাড়িটির  নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়। ফলে এসময় গাড়িতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হন। আর ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন শ্রমিক।

থানচি থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভারতের উপহার কোভিশিল্ড টিকা দেশে এসেছে

মোঃ মোস্তাফিজুর রহমান: ভারতের উপহার ২০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা বিশেষ বিমানে করে দেশে এছে পৌঁছেছে। বাংলাদেশকে উপহার হিসেবে এ ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিলো ভারত।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার (কোভিশিল্ড) টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে। দুপুরে দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।

অন্যদিকে, আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ যেমন করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে।’

উল্লেখ্য, ভারতের কাছ থেকে ইতিমধ্যে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ কিনেছে বাংলাদেশ। সেই ভ্যাকসিন পৌঁছনোর আগেই ঢাকায় পৌঁছালো নয়া দিল্লির উপহার।

 

সিএনবিডি টিভির মুখোমুখি ৪নং চান্দগাঁও ওয়ার্ড এর স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী এসরারুল হক এসরাল

শাহপরান থানাধীন এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু গ্রেফতার

মো আমিন আহমেদ, সিলেটঃ সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম বি,আইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদের খুনের ঘটনায় তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন সবুজ (২২) সিলেটের গোয়াইনাঘাট উপজেলার ফতেহপুরের বড়নগর গুলনি চা বাগানের লাল মিয়ার ছেলে। তবে বর্তমানে সবুজ মহানগরীর শাহপরানের চামেলীবাগে বসবাস করছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি জানান, দেলোয়ার হোসেন সবুজকে শাহপরান থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, নাঈম আহমদ খুনের ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন বি এম আশরাফ উল্যাহ তাহের। তবে তিনি জানান, মামলা দায়ের প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনিস নামের এক অটো রিকশা চালক শাহপরান থানায় ফোন করেন। তিনি পুলিশকে জানান, শাহপরান থানাধীন কৃষি-খামার সুইচ গেট সংলগ্ন প্রধান সড়ক হতে প্রায় ১ কিমি ভিতরে পায়ে হাঁটা রাস্তার পাশে একজন যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শাহপরান থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় নাঈমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাঈম শাহপরানের প্রত্যাশা ১১৯নং বাসার নিজাম উদ্দিনের ছেলে। শাহপরান মাজার গেইট এলাকার তার বাবার মাছের ব্যবসা রয়েছে।

এদিকে, নাঈমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বন্ধু দেলোয়ার হোসেন সবুজ ও রাব্বি ফোন করে ডেকে নিয়ে নাঈমকে হত্যা করেছে।

নাঈমের বোন রুজি বেগম বলেন, ‘নাইমের বন্ধু সবুজ এবং রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তাদের ফোনের তাড়ায় আমার ভাই ভাত না খেয়েই বেরিয়ে যায়। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।’

নাঈমের মামা আলাউদ্দিন বলেন, ‘রাব্বি ও সবুজ মাদক সেবনের সাথে সম্পৃক্ত ছিল। তারা নাঈমকে ডেকে নিয়ে হত্যা করেছে।’

 

মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন হারুন

সাকিব আল হাসান, রৌমারী, কুড়িগ্রাম: আসন্ন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪নং সদর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ।

ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও হাটবাজারে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন। সম্প্রতি রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ প্রতিবেদক সাকিব আল হাসানকে বলেন, ‘আমি প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি।

তিনি আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মাদকমুক্ত ৪নং রৌমারী  ইউনিয়ন গড়ার লক্ষ্যে নৌকার মাঝি হয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হয়ে  ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই।

বিশেষ করে অনুন্নত, অবহেলিত গ্রামের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করব। এসব উন্নয়নের মাধ্যমে রৌমারী সদর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’

 

দক্ষিণ সুরমায় মুদির দোকানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো আমিন আহমেদ, সিলেটঃ সিলেটের দক্ষিণ সুরমার রেল স্টেশন গামী লিংক রোডস্থ সোহাগ স্টোর ভুষিমালের দোকান থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীম মিয়া (৪০) গ্রেফতার! এসময় পুলিশ দোকান থেকে ১২০ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে!

গ্রেফতারকৃত শামীম মিয়া মিনিখলাস্থ ৪০নং বাসার মৃত ওয়াতির আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গেল মঙ্গলবার (১৯ জানুয়ারি) থানায় মাদক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

এরআগে সোমবার রাতে পুরিশ তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতারকৃত শামীম মিয়া তার মুদি দোকানের ভেতরে মাদকের ব্যবসা করে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে!

 

প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করা অনেক বেশি সম্মানেরঃ বিদায়ী ভাষণে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী ভাষণে বলেছেন,  আমরা এখানে যা করতে এসেছিলাম তা করেছি, তার চেয়ে বেশি করেছি।  খবর: বিবিসিভয়েস অব আমেরিকার।

আগে রেকর্ড করা হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভাষণে জনগণকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি কঠোর লড়াইয়ের মোকাবিলা করেছেন, কঠিনতম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন… ‘কারণ এসব করার জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন,  আমরা নতুন প্রশাসনের অভিষেক করতে যাচ্ছি এবং তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সম্ভাবনার ক্ষেত্রে সফল হোক সেই প্রার্থনা করছি।এসময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করা অনেক বেশি সম্মানের।’

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মনে রাখতে হবে যে মার্কিনিদের মধ্যে মতবিরোধ থাকবে, তবে মার্কিন জনগণ বিশ্বস্ত এবং শান্তিকামী নাগরিক, যারা তাদের দেশকে সমৃদ্ধ দেখতে চায়। সারা যুক্তরাষ্ট্র ক্যাপিটলে আক্রমণের ঘটনায় আতঙ্কিত হয়েছিল। এ রকম রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ওপর আক্রমণ। এটি কখনোই সহ্য করা যায় না। মার্কিন জনগণের প্রার্থনা ও সমর্থনে আমরা যতটা সম্ভব ভেবেছি, তার চেয়ে বেশি অর্জন করেছি। কেউ ভাবেনি আমরা এতটা সফল হবো।’

ট্রাম্প নতুন প্রশাসনের অভিষেক অনুষ্ঠানের প্রাক্কালে দেওয়া শেষ ভাষণে, তাঁর পরিবার, হোয়াইট হাউসের কর্মকর্তা, প্রশাসন ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আমি আমার মেয়াদ শেষ করার সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে যা অর্জন করেছি তাতে সত্যিই গর্বিত। একটি নতুন প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে এবং নতুন প্রশাসন যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সমৃদ্ধ রাখবে এই প্রার্থনা করছি। আমার শুভকামনা রইল।’

 

দেশে গত ২৪ ঘন্টায় ৮মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ দেশে গত ২৪ ঘন্টায় ৮মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। আর এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৯৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে।

আজ বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক নিয়মিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

উল্লেখ্য, গতকাল এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২০ জনের এবং একই সময়ে নতুন করে ৭০২ জন রোগী শনাক্ত হয়েছে।