শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল হলো তারেক সোলাইমান সেলিম এর জানাজায়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের পুরান স্টেশনে তারেক সোলাইমান সেলিম এর নামাজের জানাজা অনুষ্টিত হয়। এ সময় জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানা যায় বেশকিছু দিন যাবত মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। শেষমেস সোমবার (১৮ জানুয়ারি) মারা যায় তিনি। নিজের জিবনের শেষ সময়ে এসে অবহেলিত হোন এই তুখর রাজনৈতিক নেতা। দলের কাছে নিজের চিকিৎসার জন্য সাহায্য চেয়েও কোন এক অজ্ঞাত কারনে তেমন সাহায্য পান নি। সরকারের কাছে সাহায্য চেয়ে মাত্র এক লাখ টাকা পান তিনি।
নিজ এলাকা আলকোরন এ তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর তিনি। চট্টগ্রামে সৎ রাজনিতিবিধ হিসেবে পরিচিত থাকলেও শেষ সময়ে এসে এক অপব্যাখ্যার কারনে মনোনয়ন বঞ্চিত হোন তিনি। এই বিষয়ে মহানগরের অনেক নেতা কর্মিরাও ক্ষোভ প্রকাশ করে। শেষমেস সতন্ত্র ভাবে নির্বাচন করবেন বলেও ঘোষনা দিলেও পরবর্তিতে সরে দাড়ান।
তার নামাজের জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আজম নাছির, ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপি এর সভাপতি ডাঃ শাহাদাত হোসেন সহ আরো রাজনৈতিক সামাজিক ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
নামাজের জানাজা শেষে তাকে তার আলকোরন এর নিজ বাসার সাথে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

ইসলাম ধর্মকে কটাক্ষ করে গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর অবমাননাকর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

গত রবিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটা স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্কে রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস ও বিদ্বেষ উসকে দিতে চায় তারা।

গ্রিসের ধর্মগুরু ইরুতিমুস সম্প্রতি ধৃষ্টতামূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসলাম হচ্ছে একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী।

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে ইরুতিমুস এ কথা বলেছেন।

অন্যদিকে, কয়েক মাস আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ইসলাম বিদ্বেষী এবং বিরূপ মন্তব্য করার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন। সূত্র : আনাদলু এজেন্সি। 

 

রাজীবপুরে অনিয়মের অভিযোগে কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বরখাস্ত!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন করীর ছক্কুকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় অনুমতি ব্যতীত হাট বাজার ইজারা নিলাম প্রদানের ক্ষেত্রে সরকারি বিধি লঙ্ঘন, ভিজিডি কার্ড প্রদান ও নাম পরিবর্তনের ক্ষেত্রে অনিয়ম, কার্ডের ডুল্পিকেশন এক ওয়ার্ডের বাসিন্দাকে অন্য ওয়ার্ডে সুবিধা প্রদান, হাটের শেড ও ব্রীজের মালামালসমূহের সরকারি নির্দেশ মোতাবেক নিলাম না করার। চেয়াম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে। এমন কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়ার বিষয়ে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের মুঠোফোনে বার বার ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহঃ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ শরীফ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী এ বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই।বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ঐ বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।এই নিয়ে সারা দেশের মতো ৮নং চাপিতলা ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর উপজেলার ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৮নং চাপিতলা ইউনিয়ন যুবসমাজের আইকন, উদীয়মান তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউসুফ শরীফ। 

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী মোঃ ইউসুফ শরীফ বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। তিনি বলেন, এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য।মোঃ ইউসুফ শরীফ বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে মোঃ ইউসুফ শরীফ একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। মোঃ ইউসুফ শরীফ ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

মোঃ ইউসুফ শরীফ আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি।সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে।

এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ৮নং চাপিতলা ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

 

বাঞ্ছারামপুরের উজানচরে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে ৬৪ গৃহহীন পরিবার

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে  মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুরে পাকা ঘর পাচ্ছে ৬৪টি গৃহহীন পরিবার। যাদের জমি ও ঘর নেই  প্রকল্পের আওতায় স্হানীয় প্রশাসনের তত্বাবধানে তাদের এসব ঘর দেওয়া হচ্ছে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম(অব.) এমপি,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা পবিত্র চন্দ্র মন্ডল ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির সার্বিক তদারকিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত এসব ঘর নির্মাণ কাজ। স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ জনপ্রতিনিধিরা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় অসহায় গরিব মানুষেরা বলেন, আমাদের নিজের জমি ও ঘরবাড়ি নাই, মানুষের জমিতে কোনরকম আশ্রয় নিয়ে খরকুটো দিয়ে পাখিরমত বাসা বেধে বসবাস করেছিলাম, জীবনে কখনো ভাবিনি পাকা ঘরে থাকবো। আমরা জীবনে যা কল্পনাও করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের জন্য তা করেছে।

এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং তারজন্য দোয়া করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার  বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গৃহহীন মানুষের কথা চিন্তা করে তাদের পুর্নবাসনের জন্য যে ঘর বরাদ্দ দিয়েছেন সেই কাজগুলো যেন সঠিক নিয়মে এবং সঠিক সময়ে হয় সেজন্য আমার দায়িত্ব অনুযায়ী নিয়মিত প্রতিদিন মনিটরিং করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্মাণাধীন কাজের গুনগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করছি।

সরেজমিনে ঘর নির্মাণ এলাকায় গেলে সুবিধাভোগীসহ এলাকাবাসীরা আওয়ামীলীগ সরকারের প্রশংসা করেন।

 

সিএনবিডি টিভির মুখোমুখি জামালখাঁন ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু!

চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯২২ জন। একই সময়ে  আরও ৬৯৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন।  

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বমোট ১৯৯টি ল্যাবে ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায়  আরও ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । ফলে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন হয়েছে।

 

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকালে লালমনিরহাট -বুড়িমারী আঞ্চলিক মহা সড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে , হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেল যোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো। খানের বাজার এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।