চসিক নির্বাচনে থামছে না সহিংসতা আবারো সংঘর্ষে আহত ১০ জন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে যেন থামছেই না সহিংসতা। কয়েকদিন পরপর হচ্ছে ধাওয়া পাল্টা সহ হত্যাকান্ডের ঘটনা। এরী মাঝে ঘটে যায় আরো একটি সংঘর্ষের ঘটনা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারনায় ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে নগরীর লালখানবাজার ওয়ার্ডের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের একাংশ

আরো জানা যায়, শনিবার বিকেলে নগরীর লালখানবাজার এলাকায় আওয়ামীলী লীঘ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ছিল। এতে কেন্দ্রীয় আওয়ামীলী লীগের নেতারাও উপস্থিত থাকার কথা ছিল। অতিথিগণ আসার আগেই সংঘাতে জড়িয়ে পড়েন লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম অনুসারীরা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ধাওয়া দেয় পুলিশ

আহতরা হলেন, মাইনুদ্দীন হানিফ, নওশাদ রহমান, জাবেদ, মরিয়ম আকতার, ঝর্না আকতার, রিনা আকতার, আরিফুর রহমান আসিফ সহ আরো ৩ জন আহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইজার ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের ২৩ নাগরিকের মৃত্যু, ব্রিটিশ-মার্কিন গণমাধ্যম চুপ

আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার ও বায়োনটেক এর উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণের পর নরওয়ের ২৩ জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর এ ঘটনা নিয়ে একেবারে চুপ হয়ে গেছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো।

এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফাইজার ও বায়োনটেক কোম্পানির টিকা গ্রহণের পর যে ২৩ জন নরওয়ের নাগরিক মারা গেছেন। যাদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। করোনার টিকা গ্রহণের পর তাদের জ্বর-সহ আরো বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

নরওয়ের মেডিসিন এজেন্সি জানিয়েছে, ফাইজার-বায়োনটেক কোম্পানির এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য সংস্থাটি জ্বর এবং বমি বমিভাবকে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করে বলেছে, “কিছু দুর্বল রোগীর মৃত্যুর কারণ হতে পারে”।  সুত্রঃ টাইমস নাউ নিউজ। 

 

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু

চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জন। একই সময়ে আরও ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। 

আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি।

এদিকে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।

আজকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । আর এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের ডিক্রি জারি করেছেন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয় নি। দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন এবং গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালে ফিলিস্তিনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সে নির্বাচনে গাজাভিত্তিক হামাস ভূমিধস বিজয় লাভ করে। তার আগে থেকেই ফিলিস্তিনের রাজনৈতিক শক্তি মূলত ফাতাহ এবং হামাসের মধ্যেই বিভক্ত। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের মূল তৎপরতা এবং ফাতাহ আন্দোলনের তৎপরতা স্বায়ত্তশাসিত পশ্চিম তীরে।

গত এক দশক ধরে দুই দলই নির্বাচন অনুষ্ঠানের দাবি জা নিয়ে আসছিল কিন্তু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে দু’দল কখনো একমত হতে পারে নি।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন করে নির্বাচনের ঘোষণা দেয়ার পর হামাস একে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনের প্রক্রিয়া সফল হওয়ার ব্যাপারে তাদের জোরালো আগ্রহের কথা ব্যক্ত করেছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, “গত কয়েক মাস ধরে আমরা সমস্ত বাধা পার হওয়ার জন্য নানা রকমের সংলাপ করেছি এবং আমাদের পক্ষ থেকে অনেক উদারতা দেখিয়েছি। এরপরই আজকের এ দিনে উপনীত হতে পেরেছি।” হামাস তাদের বিবৃতিতে নির্বাচন অনুষ্ঠানের আগে আরো সংলাপের আহ্বান জানিয়েছে। পার্সটুডে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ চলমান মহামারি করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

আজ শনিবার (১৬ জানুয়ারি) ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।

এদিকে দলে ফিরেছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামা এই অলরাউন্ডার আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ২০ জানুয়ারি। তার সঙ্গে মাঠে ফিরছে পুরো দলও। ৩১৩ দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।

এ ছাড়া প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। প্রথম প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নেয়া হাসানের ওয়ানডে স্কোয়াডে থাকা ছিল অনুমেয়। দলে আছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল (অধিনায়ক) সঙ্গী হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। আছেন সৌম্য সরকারও। বিকল্প ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলো ছড়ানো নাজমুল হোসেন শান্তকেও।মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন মোহাম্মদরা স্কোয়াডের নিয়মিত মুখ হিসেবেই দলে আছেন।

অন্যদিকে কিছুদিন আগে হাতে চোট পেলেও ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাসকিনও।

২০ জানুয়ারি উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ২২ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রামে ২৫ জানুয়ারি হবে সিরিজের শেষ ওয়ানডে।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৭, আহত ৮ শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে  আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৮ শতাধিক মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

 

৭ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়। ওই ভূমিকম্প এবং পরাঘাতে কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষত্রিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। অন্তত ৬০টি ভবন এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দুটি হোটেল, প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং একটি মল রয়েছে।

ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জান জিলফান্ড সিএনএনকে বলেছেন, নিহত এবং নিখোঁজ লোকের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, মামুজুতে ৩৪ জন লোকের মৃত্যু হয়েছে এবং মাজেনায় আরও ৮ জন মারা গেছে। এছাড়া মাজেনাতে অন্তত ৬৩৭ জন আহত হয়েছে এবং ১৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই অঞ্চলে ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, এখনো অনেক লোক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মোটর শোভা যাত্রা

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার আসন্ন গোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ শাহ্ মোটর শোভা যাত্রা ও পথ শোভা করেছেন। শনিবার অত্র ইউনিয়নে এই মোটর শোভা যাত্রা করেন তিনি।

এদিন সকাল ১১টায় ঘোষগ্রাম (বেতগাড়ী) বাজার থেকে অত্র ইউনিয়নের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনগণসহ কয়েক শত মোটরসাইকেল,টমটম ও অটো রিক্সা নিয়ে মোটর শোভা যাত্রা শুরু করেন। ইউনিয়নের কৃষ্ণপুর,নান্দাইবাড়ী,ভবানীপুর,দূর্গাপুর হয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিন করেন । এসময় থেমে থেমে এলাকার জনগনের সাথে কুশল বিনিময় ও পথ শোভা করেন আব্দুল মজিদ ।

ঘোষগ্রাম বাজারে পথ শোভায় সাংবাদিকদের জানান,বর্তমান আওয়ামীলীগ সরকার তথা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দাবি করেছেন তিনি।

এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক ও সন্ত্রান মুক্ত করতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে অংশ নিতে চান আব্দুল মজিদ। জনগনের আমনত সঠিকভাবে রক্ষা ও জনগনের পাশে থেকে সেচ্চা সেবক হিসেবে কাজ করে সেবা দিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই মনোনয়ন প্রত্যাশী। আব্দুল মজিদ অত্র ইউনিয়নের ঘোষগ্রামের মৃত ঘুকরা শাহর ছেলে।

এছাড়া গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে থেকে দলের হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । তার নিজ এলাকায় একজন সমাজ সেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

দৃঢ্যভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধান মন্ত্রী দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবেন বলে দাবি করেছেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল মজিদ শাহা।

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঘের শৈত্য প্রবাহে বৃদ্ধ-শিশু ও কৃষি ঝুঁকিতে

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের একেকারে শেষ জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমাস শৈত্য প্রবাহে মাঘের ১ম দিনেই বিভিন্ন স্থানে কনকনে শীতে কাঁপছে মানুষ। কৃষি ক্ষেত্র ও চলমান জীবনে নেমে এসেছে স্থবিরতা প্রভাব পড়েছে বীজতলা, রবিশস্য, শিশু-বৃদ্ধদের উপর।

শুক্রবার ১৫ জানুয়ারী পহেলা মাঘ সকালে ঠাকুরগাঁও আবহাওয়া অফিস সাড়ে ৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করেছে  এবং সেই সাথে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে সকল শ্রণির মানুষসহ বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা পড়েছে প্রচন্ড ঝুঁকিতে। তারা বিভিন্ন প্রকার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

এ ব্যপারে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল আফিসার ডাক্তার ফিরোজ আলম বলেন, গত ৩-৪ দিনের শৈত্য প্রবাহ ও কুয়াসার ফলে শিশুদের নিউমুনিয়া ও শিশু ডায়রিয়া এবং বয়স্করা শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে আমরা আমাদের হাসপাতালের ঔষধ ও চিকিৎসা সেবার কোন ঘাটতি না রাখায় আক্রান্তরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সরেজমিনে গিয়ে সুবিধাভোগী অনেক সুস্থ রোগী একথা বলেছেন।

এদিকে শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার প্রভাব পড়তে শুরু করেছে রবি শস্যের উপর। এর ফলে মৌসুমের প্রধান ফসল বোরো ধানের বীজের চারা, আলু, সরিষা, আমের গাছের ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।

এ ব্যপারে কৃষি অফিসের সাথে যোগাযোগ করা হলে অফিস সুত্র জানায় চলমান শৈত্য প্রবাহে আমাদের উপজেলার প্রতিটি উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাদের সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের সাথে সার্বিক যোগাযোগ রাখছে এবং ঘন কুয়াশার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতা ও নিয়ম মেনে ফসলের পরিচর্যা করলে ক্ষতির হাত থেকে বীজতলা ও রবি শস্যকে অনেকাংশে রক্ষা করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানান।

নরসিংদির বেলাবতে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সড়কের ফলক উন্মোচন

প্রদীপ কুমার দেবনাথ, নরসিংদী জেলাঃ নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড হতে সাহেববাজার কালভার্ট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সড়কের ফলক উন্মোচন করা হয় গত শুক্রবার ৮ জানুয়ারি শুক্রবার। ৭১ সালে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পাশ্ববর্তী ভৈরবসহ অন্যান্য এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধার অবদানস্বরুপ বাবর আলীর নামে এ সড়কটির নামফলক উন্মোচন করা হয়েছে।

নামফলক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এই মহান মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাবেক নরসিংদী জেলা কৃষকলীগ সভাপতি, নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃতিকর্মীর স্মৃতি রোমন্থন করে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এই নামফলকের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। উদারপন্থী এ মহান দেশপ্রেমিকের প্রতি বিনম্র শ্রদ্ধা পোষণ করে তারা এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, গুণী শিক্ষক, সাবেক জেলা কৃষকলীগের সভাপতি   ও সংস্কৃতিকর্মী বাবর আলীর অবদান ও কর্মের উপর আলোকপাত করেন। তারা আলোচনায় জানান  বীর মুক্তিযোদ্ধা এবং এ গুণীজনকে সম্মানিত করায় তারাও সম্মানিত হয়েছেন। বক্তারা এ সময়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার জন্য।

লাল-সবুজ চেতনা সংসদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সড়কের ফলক উন্মোচক নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোহাম্মদ মোছলেহ উদ্দীন খান সেন্টু, উদ্যোক্তা হিসেবে ঢাকা দক্ষিণ সিটির তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোঃ খায়রুল বাকের, রায়পুরা উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মোজাম্মেল হক মুসা, নরসিংদী জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সররাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মুক্তার, জনাব শফিকুর রহমান কবির, সহপরিচালক ভর্তি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, নারায়ণপুর বনিক সমিতির সভাপতি খাইরুল হাসান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সভাপতি সাদেক মিয়া, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নাট্যসংসদ নারায়ণপুর মোঃ রহমত উল্লাহ প্রধান, লাল সবুজ চেতনা সংগঠনের সভাপতি কাজী শামীম, সাধারণ সম্পাদক রুস্তম, লাল-সবুজ চেতনা সংসদের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছাত্রনেতা মনির নবী, সাখাওয়াত সবুজ প্রমুখ।

৫নং যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ষড়যন্ত্রের শিকার!

রৌমারী( কুড়িগ্রাম)প্রতিনিধি: তুমুল জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে স্থানীয় একটি কুচুক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়নের সফল চেয়ারম্যান সরবেশ আলী। সম্প্রতি একটি কুচক্রী মহল ওই চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য এক মহিলাকে ফুসলিয়ে একটি মিথ্যা নাটক সাজান স্থানীয় একটি স্বার্থান্নেশী মহল। এমনকি ওই নারীকে  দিয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও দেন ওই কুচক্রী মহল। এ ঘটনার পর থেকে ঐ এলাকার সাধারন মানুষের পক্ষ থেকে ব্যাপক নিন্দা জানানো হচ্ছে।

স্থানীয় এলাকাবাসি জানান, দীর্ঘকালের ইতিহাস ভেঙ্গে যাদুরচ  ইউনিয়নের  বিভিন্ন  এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান সরবেশ আলী। এলাকার যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, গভীর নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করাসহ সর্বোপরি এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন তিনি। এলাকায় তিনি জুয়ারীদের আতংক হিসেবে পরিচিত লাভ করেছেন।

তাছাড়া স্কুল বহির্ভূত বহু শিক্ষার্থী তিনি স্কুলমুখী করে ও গ্রামের মানুষের সুখে দুখে বিপদ আপদে পাশে দাড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার তুমুল জনপ্রিয়তায় ইর্ষাণিত হয়ে স্থানীয় এক শ্রেণীর কুচুক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করছে। তারা সরবেশ আলীকে দমন করে নিজেদের স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছেন । বিভিন্ন মিশন নিয়ে শুরু করছে সরবেশ আলীর বিরুদ্ধে নানান অপপ্রচার।

এদিকে এলাকাবাসী তারা তাদের বিপদ আপদের বন্ধু ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর  বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন।