সমগ্র বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়ালো!

চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এছাড়াও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৪ হাজার।

ওয়ার্ল্ডোমিটার সুত্রে জানা গেছে , আজ রবিবার (৯ জানুয়ারি) পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৫৫ জনের। এছাড়াও উল্লেখযোগ্যহারে সুস্থ হয়েছেন ৬ কোটি ৪১ লাখ ০৫ হাজার ৪৬৭ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যুর বিবেচনায় করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। দেশটি আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থানে। তবে আক্রান্তের দিকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী বিস্তার করে এই করোনাভাইরাস। এরপর ভাইরাসটি ধীরে ধীরে বিশ্বের ১৯১টি দেশে তাণ্ডব চালালে স্থবির হয়ে পড়ে গোটা বিশ্ব। পরবর্তীতে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে ‘মহামারি’ ঘোষণা করেন এবং যা কিনা এখন পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে।

 

ভারতে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের ভান্ডারি জেলার সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৭ শিশুকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর-এনডি টিভি।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে।

ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালটি রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। ওই হাসপাতালে নবজাতক ইউনিটে ভর্তিরত সকল শিশুর বয়স ছিল এক মাস থেকে তিন মাস বয়সী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে কর্মরত এক নার্সের। তিনিই প্রথম হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। এরপর চিৎকার দিয়ে উঠেন এবং বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।

হাসপাতাল সূত্র আরো জানিয়েছে, হাসপাতাল কর্মীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে ৭ শিশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। এরপর হাসপাতাল কর্মী ও দমকলকর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে লেগে পড়েন।

বার্তা সংস্থা পিটিআইকে এক চিকিৎসক বলেন, ওইসব শিশুর বয়স এক মাস থেকে তিন মাসের মাঝামাঝি।

এখন পর্যন্ত ওই হাসপাতালে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।

অন্যদিকে ওয়ার্ডের ভেতরে অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটিকে বেদনাদায়ক ঘটনা বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি তিনি শোক ও সমাবেদনা জানিয়েছেন।

 

বিকালের নাস্তায় থাকুক মজাদার কিমা আলুর চপ

বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন মজাদার কিমা-আলুর চপ।  আলুর সহজ লভ্যতা, সাদামাটা রন্ধন প্রণালীর  জন্য খাবারটি আমাদের দেশে জনপ্রিয়। কিন্তু সবাই এক পদ্ধতিতে খাবারটি তৈরি করেন না। এলাকাভেদে রেসিপিটির রন্ধন পদ্ধতিরও ভিন্নতা রয়েছে। পাশাপাশি রয়েছে স্বাদের ভিন্নতা। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাও সহজ। জেনে নিন রেসিপি।

 

কিমা তৈরির উপকরণ

গরুর মাংসের কিমা- দেড় কাপ
তেল- ১ টেবিল চামচ
দারুচিনি- ১ টুকরা (২ ইঞ্চি)
এলাচ- ২টি
পেঁয়াজ কুচি- আধা কাপ
মরিচ কুচি- স্বাদ মতো
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- কোয়ার্টার চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনিয়া পাতা কুচি- ৩ টেবিল চামচ

অন্যান্য উপকরণ

সয়াবিন তেল- ২ চা চামচ
পেঁয়াজ কুচি- আধা কাপ
কাঁচা মরিচ কুচি- স্বাদ মতো
আলু- ৪টি (সেদ্ধ)
ধনিয়া পাতা কুচি- ৪ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
ডিম- ১টি
ব্রেড ক্রাম্ব- প্রয়োজন মতো
তেল- ভাজার জন্য

 

প্রস্তুত প্রণালি

কিমা তৈরির জন্য প্যানে তেল গরম করে এলাচ ও দারুচিনি দিন। গরম মসলা থেকে সুঘ্রাণ বের হতে শুরু করলে পেঁয়াজ ও মরিচ কুচি দিন। পেঁয়াজ একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা-রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় মাংসের কিমা ও লবণ দিন। নেড়েচেড়ে দিন ভালো করে। কিমা থেকে বের হওয়া পানিতেই সেদ্ধ হয়ে যাবে মাংস। মিশ্রণটি শুকনো হয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট নেড়ে নামিয়ে নিন।
আরেকটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও মরিচ কুচি দিন। নেড়েচেড়ে পেঁয়াজ নরম হলে নামিয়ে সেদ্ধ করা আলু চটকে মিশিয়ে নিন। ধনিয়া পাতা কুচি ও স্বাদ মতো লবণ মেশান। এবার আলু হাতের তালুতে নিয়ে গোলাকৃতি করে মাঝের অংশ আঙুল দিয়ে গর্ত করে কিমার মিশ্রণ দিন। চারপাশ থেকে আলু দিয়ে ঢেকে দিন। ডিম সামান্য লবণ ডিয়ে ফেটিয়ে চপ ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। ডুবো তেলে ভেজে তুলুন। পরিবেশন করুন গরম গরম। রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মি।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ টিজার প্রত্যাশার চেয়েও বেশী কিছু!

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) অভিনেতা ইয়াশের জন্মদিন উপলক্ষে টিজার প্রকাশের পরিকল্পনা ছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ নির্মাতাদের। কিন্তু ভিডিও লিক হওয়ার দুর্ঘটনার সুবাদে একদিন আগেই ৭ জানুয়ারি টিজার মুক্তি দেন নির্মাতা প্রশান্ত নীল।

তারকা অভিনেতা ইয়াশের জন্মদিনে ঘটা করে টিজার প্রকাশ ও প্রচারণার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায় ওই ভিডিও ফাঁস হয়ে যাওয়ার কারণে। তাই নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই প্রকাশ করতে হলো টিজারটি। আর ভক্তরাও আগেভাগেই উপভোগ করে নিলেন এই টানটান উত্তেজনাপূর্ণ টিজার। ইউটিউবে প্রকাশের পর প্রথম ২৩ ঘণ্টাতেই ৬ কোটি ৭২ লাখের বেশিবার টিজারটি দেখা হয়েছে। এখন পর্যন্ত ৯ কোটির বেশী লোক এই টিজারটি দেখে ফেলেছে।

এদিকে টিজার দেখে স্তম্ভিত হয়ে গেছেন দর্শকরা। এ যেন সবার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আক্ষরিক অর্থেই টিজারটি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর জন্য অপেক্ষারত দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

কী আছে চ্যাপ্টার টু’র টিজারে?

কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের দারুণ সাফল্য নির্মাতাদের উৎসাহিত করেছে আরও উচ্চতর শৈলীতে সিনেমা বানাতে। এর ভিজ্যুয়াল অতি উচ্চমানের। সেসঙ্গে ফিরে আসছে অধীরা। টিজারে অধীরা রূপে এক ঝলক দেখা গেছে সঞ্জয় দত্তকে। আর উপযুক্ত ক্ষেত্রে ধীর গতির দৃশ্যায়ন দর্শকের চোখকে আটকে রেখেছে প্রতিটি সেকেন্ডে।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ টিজার ভিডিওঃ

 

 

এবার ট্রাম্প নিজস্ব যোগাযোগ মাধ্যম তৈরির ঘোষণা দিলেন

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) টুইটার কর্তৃপক্ষ আরও বেশি সহিংসতার উস্কানি দেয়ার ‘আশঙ্কা’ থেকে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর টুইটারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “আমি এবং আমার সমর্থকরা চুপ থাকব না। এমন পরিস্থিতিতে আমাদের নিজস্ব প্লাটফর্ম তৈরি করা উচিত এবং আমরা শিগগিরই এই ঘোষণা নিয়ে হাজির হব।”

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার ৮ কোটি ৮০ লাখ ফলোয়ারধারী অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে তীব্র নিন্দা জানান। তার রিয়াল ডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্ট (@realDonaldTrump account) বন্ধ করে দেয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিসিয়াল’- পটাস (US president’s official @Potus) থেকে একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প তার প্রতিক্রিয়ায় জানান, আমাদের কণ্ঠরোধ করতে আরও একধাপ এগিয়ে গেল টুইটার। টুইটার সংশ্লিষ্টরা ডেমোক্র্যাট এবং বামপন্থিদের যোগসাজশে এ কাজ করছে। কিন্তু আমরা একদমই চুপ থাকব না। স্বাধীন মতপ্রকাশের জন্য টুইটার এখন সঠিক প্লাটফর্ম নয়। তারা এখন এমন অবস্থানে রয়েছেন, যেখানে দুষ্টু লোকেরা নির্দ্বিধায় কথা বলার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণের পর স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে তার অ্যাকাউন্টটি। ফের দাঙ্গায় উস্কানি দেয়া হতে পারে এমন আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই টুইটে।

টুইটারের এমন পদক্ষেপে ট্রাম্প এমন একটি জায়গা থেকে বঞ্চিত হলো যেখানে তিনি এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকান জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন।

প্রসঙ্গত, বুধবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে। সেখানে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। ঠিক সেই সময় ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায়।

এছাড়াও ট্রাম্প সমর্থকরা সেই সময় ক্যাপিটল ভবনে অনেক ভাংচুর এবং লুটপাট করে। আর এ ঘটনাকে সমর্থন জানিয়ে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে পোস্ট দেন। পোস্টে দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেন তিনি। সূত্র: সিএনবিসি। 

 

বিশ্বের শীর্ষ ধনী এখন এলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছরের শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে পেছনে ফেলে এখন থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন টেসলা ও স্পেসএক্স’র মালিক এলন মাস্ক। তাঁর বর্তমানে মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এলন মাস্কের সম্পদের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টেসলার ইলেক্ট্রিক গাড়ির চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। গত এক বছরে ক্রমাগত বিপুল পরিমাণ লাভ করেছে টেসলা। এর ফলে মার্ক জাকারবার্গ, জেফ বেজোসের মতো ধনকুবেরদেরকেও পিছনে ফেলেছেন এলন।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার। মাত্র দেড় বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছিল। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।কিন্তু গত বছর টেসলার শেয়ারের দাম বেড়ে যায় ৯ গুণ। ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিবৃদ্ধি করতে থাকে টেসলা।

এদিকে ২০২০ সালের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার এবং তখন তিনি শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন।

গত বছরের জুলাই মাসে ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনী হন মাস্ক। এরপর তিনি বিল গেটসকেও ছাড়িয়ে হয়ে যান। যিনি এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। গত বছর তিনি যে সম্পদ অর্জন করেছেন তা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ১৩ হাজার ২০০ কোটি ডলারের সম্পদের চেয়ে বেশি।

 

হোমনায় গাঁজাগাছ সহ সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

মো.নাছির উদ্দিন-হোমনা-প্রতিনিধিঃ “একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযানে  ০২টি জীবন্ত গাঁজা গাছ সহ  সাবেক ইউপি মেম্বার  আমান উল্লাহ আমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী মোতাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিন  গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আমান উল্লাহ(৫০)  নালাদক্ষিন গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে ও  এ ওয়ার্ডের সাবেক মেম্বার।
হোমনা থানার এসআই গাজী মোতাব্বর হোসেন জানান  হোমনা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে  হোমনা সার্কেল  মো.ফজলুল করিমের  দিকনির্দেশনায় ওসি মো. আবুল কায়েস আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে  মোঃ আমান উল্লাহ(৫০),পিংমৃত-কাঞ্চন মিয়াকে গ্রেফতার করি এবং তার বাগান হতে ২টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করি।
ওসি মো আবুল কায়েস আকন্দ  জানান,আসামীর বিরুদ্ধে থানার মামলা হয়েছে। মামলা নং-০৪, তারিখঃ-০৮/০১/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৮(ক)। আগামী কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১ ইং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় মুনসুর আহমেদ সভাপতি ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য যে, গত ২০১৯ সালের (১২ ডিসেম্বর) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে পুনরায় তাদের নাম ঘোষণা করেন কাউন্সিলের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
পূর্ণাঙ্গ কমিটিতে আরোও যারা আছেনঃ
সহ-সভাপতি হলেন- একে ফজলুল হক, বিএম নজরুল ইসলাম, মীর মোস্তক আহমেদ রবি, কাজী এরজেতা হাসান, মোঃ শহীদুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মোঃ আছাদুল হক, মাষ্টার নীলকষ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন ও মিসেস সাহানা মহিদ। জেলা আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু ও আ.হ.ম তারিক উদ্দীন।
জেলা আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন সম্পাদক সদস্য হলেন- আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপ দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস ।
নির্বাহী কমিটির সদস্য হলেন- ইঞ্জি শেখ মুজিবর রহমান, ফিরোজ আহমেদ, এসএম জগলুল হায়দার, এসএম শওকত হোসেন, এ.বিএ.ম মোস্তাকিম, এ্যাড. মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, মোঃ মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মোঃ শাহ্জাহান আলী, মোঃ শাহাদাত হোসেন, ঘোষ সনৎ কুমার, এসএম আতাউল হক দোলন, মোঃ মনিরুজ্জামান মনি, শেখ মারুফ হাসান মিঠু, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মোঃ আব্দুল কাদের, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অধ্যক্ষ ফাজরুল আলম বাবু, মীর মোশারফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অসলে, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, ইঞ্জি মেহেদী হাসান সুমন, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাছিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মোঃ সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি ও ইসমত আরা বেগম।

রায়পু‌রে মা,আ‌রিফুল কোরআন মাদ্রাসায় ২০২১ ব‌র্ষের শিক্ষার্থী‌দের ছবক ও দোআর অনুষ্ঠান অনু‌ষ্ঠিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলার ৩ নং চর‌মোহনা ৭ নং ওয়ার্ডে “মা,আ‌রিফুল কোরআন ইসলা‌মিয়া মাদ্রাসা ও এ‌তিম খানায়” ২০২১ শিক্ষাব‌র্ষের ছাত্র/ছাত্রী‌দের ছবক ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
 ইসলামী জীবন গঠন কোরাআ‌নের আ‌লো‌তে অ‌লোকিত করার প্রয়োজনীয় ও গুরুত্বের আ‌লো‌কে শুক্রবার সকা‌লে মাদ্রাসা ও এ‌তিমখানার নব‌নি‌র্মিত হ‌তে যাওয়া ভব‌নের সাম‌নে অনু‌ষ্ঠিত হয় ছবক ও দোআর অনুষ্ঠান।
মাদ্রসার প্রতিষ্ঠাতা  নুরুল আলম পরানের সভাপ‌তি‌ত্বে ছবক ও দোআ অনু‌ষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠা‌নে  বক্তব‌্য রা‌খেন প্রধান অ‌তি‌থি অত্র মাদ্রাসার প্রধান উ‌দেষ্টা  আলম চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপ‌তি নুরুল আলম পরান, বাবুর হাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক জালাল উ‌দ্দিন রানা, বি‌শেষ মেহমান আ‌নোয়ার হো‌সেন সুমন সহ অন‌্যান‌্য ব‌্যা‌ক্তিবর্গ।
ছবক অনুষ্ঠা‌নে বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের প‌রিচালক জালাল উ‌দ্দিন রানা ব‌লেন এই মাদ্রাসায় বাবুরহাট ব্লাড ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে সকল ধর‌নের সহ‌যোগীতা করা হ‌বে। অন‌ুষ্ঠানে ছাত্র/ছাত্রী‌দের ম‌ঝে বই বিতরন করা হয় এবং সক‌লের মঙ্গল কামনা ক‌রে দোআ করা হয়।

জনগণের শাসক নয় সেবক হয়ে কাজ করতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল আলম দিপু

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী এ বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই।বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ঐ বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। এই নিয়ে সারা দেশের মতো ৮নং চাপিতলা ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর উপজেলার ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সহ-আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর।সাংগঠনিক সম্পাদক,যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মনিরুল আলম দিপু।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী মনিরুল আলম দিপু বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। তিনি বলেন, এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য। মনিরুল আলম দিপু বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে,মনিরুল আলম দিপু , একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। মনিরুল আলম দিপু ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি। নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি, ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

মনিরুল আলম দিপু আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরিসকলের সহযোগিতায় ৮নং চাপিতলা ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।