মার্কিন পার্লামেন্টে ট্রাম্পপন্থিদের হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা। এ হামলার ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জান গেছে । প্রাথমিকভাবে একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ওই নারী পুলিশের গুলিতে নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। অপর তিনজন ‘মেডিকেল ইমারজেন্সিসের’ কারণে মারা গেছে। খবর বিবিসির।

গতকাল বুধবার বাইডেনের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে ঢুকে যায় ট্রাম্প সমর্থকরা। এসময় তারা ব্যাপক তাণ্ডব চালায়। পরে একজন নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই হামলার পর পার্লামেন্টের অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়। এমনকি ওয়াশিংটনে ১২ ঘণ্টার কারফিউও জারি করা হয়।

তাণ্ডবের পর অধিবেশন শুরু হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের ইতিহাসে একটি কালো দিন’ এটি।

ক্যাপিটল হিলে তাণ্ডব শুরু হলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘এগিয়ে আসতে’ এবং এই সহিংসতার নিন্দা জানাতে আহ্বান জানায় ডেমোক্রেটরা। তবে অন্তত দুই ঘণ্টা তাণ্ডব চলার পর সমর্থকদের ‘ঘরে ফিরে যেতে’ আহ্বান জানান ট্রাম্প।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনই কারফিউ ভেঙেছে।

 

ক্যাপিটল হিল বিক্ষোভের ঘটনা নিয়ে ডিসি’র মেয়র বাউসার এবং পুলিশ প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেন, গুলিতে নিহত হওয়া নারী অধিবেশন চলাকালেই ঢুকে পড়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

এই দুই কর্মকর্তা জানান, পার্লামেন্ট ভবনে ঢোকার পর সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীর মুখোমুখি হয়। এসময় একজন অফিসার অস্ত্র বের করে গুলি করেন।গুলিবিদ্ধ হলে ওই নারীকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই দুই কর্মকর্তা আরও বলেছেন, ক্যাপিটল হিলে মৃত্যু হওয়া আরও তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

চট্টগ্রামের কদমতলী থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নগরীর কদমতলী থেকে দুই হাজার পিস ইয়াবাবসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুর রহিম (২৫)। বুধবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

খুলশী কনকোর্ড টাওয়ারে উদ্বোধন করা হলো রোজালা ফ্যাশন হাউস এবং রোজালা বুটিক্স নামের দুটি শোরুমের।

 

ফটিকছড়ি তে ত্রান বিতরন করলেন কানাডা আয়োমী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও কানাডা প্রবাসী এম হাসান

ব্যক্তিগত উদ্যোগে নিজ এলাকা ফটিকছড়ি তে ত্রান বিতরন করলেন কানাডা আয়োমী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও কানাডা প্রবাসী এম হাসান

২০২৮ সালের মধ্যে সর্বোচ্চ অর্থনীতির দেশ হবে চীন

আগামী ২০২৮ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে চীন। যা আগের অনুমানের থেকে পাঁচ বছর আগেই হবেই বলে গবেষণায় জানা গেছে। করোনাভাইরাস ব্যবস্থাপনায় দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে আগত বছরগুলোতে চীনের প্রবৃদ্ধি বেশি হবে বলে সিইবিআর এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে নতুন এ আভাস দেওয়া হয়েছে।

 

ইরানে তুষারঝড়ে ১০ ইরানি পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭

আলবার্জ পর্বতশ্রেণীটি ক্যাস্পিয়ান সাগরের উপকূলে আজারবাইজানের সীমানা থেকে প্রসারিত

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

 

বলিউড সুপার স্টার সালমান খানের ৫৫তম জন্মদিন আজ

সালমানের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনটিতে প্রতিবছর তার বান্দ্রার গ্যলাক্সি অ্যাপার্টমেন্টের সামনে হাজার হাজার ভক্তের ঢল নামে। তার অনুরাগীদের কাছে প্রতি বছর এই তারিখটা কোনো মহোৎসবের চেয়ে কম নয়। ভাইজানের জন্মদিন বলে কথা! আবদার একটাই। বিশেষ দিনটিতে সকলে একটি বার শুধু চোখের দেখা দেখতে চান সালমানকে।

কিন্তু এ বছর এই চেনা ছবি দেখা যাবে না সুপারস্টারের জন্মদিনে। বাকি সব কিছুর মতো করোনা মহামারী কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও।

করোনা মহামারীর কারণে গ্যালাক্সির বাইরে টাঙিয়ে দেয়া হয়েছে একটি নোটিশ। সেখানে লেখা, ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি তা সত্যিই অতুলনীয়। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারী এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে জমায়েত করবেন না। মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সবাইকে অনেক ভালোবাসা।