নীলফামারীর ডোমারে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৮৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন, ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মেরামত কাজ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণচড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠন আলোচনা সভার আয়োজন করেন।

গেলো বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্তর, বাবুর ডাঙ্গা এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাসেল রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কার্নিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম প্রমুখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রিয়া কন্ট্রাকশন এর প্রোপাইটর রেজাউল ইসলাম জানান, প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে বাবুর ডাঙ্গা হতে পিপড়ার বাজার পর্যন্ত এক হাজার মিটার রাস্তার কাজ করা হবে। এবং পাঁচ লক্ষ টাকা ব্যয়ে পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মসজিদের মেরামত কাজ করা হচ্ছে।

ফুলবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন: সুনীল সভাপতি, অনিল সম্পাদক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতামতের ভিত্তিতে সহকারী অধ্যাপক সুনীল সরকারকে সভাপতি ও সাংবাদিক অনিল চন্দ্র রায় কে সাধারণ মনোনীত করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলা সভাপতি সাংবাদিক ছানালাল বকসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রবি বোস।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুনীল সরকারের সঞ্চালনায় প্রথম অধিবেশন আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, নাগেশ্বরী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মহেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক মধুসূদন রায়, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভারত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, কুড়িগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অলক সরকার প্রমূখ ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে প্রসাদ বিতরন ও পারস্পারিক আলোচনার ভিত্তিতে সুনীল সরকারকে সভাপতি এবং সাংবাদিক অনিল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

মুরাদনগরে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। এ সময় ১৬ জন কুরআন সমাপনী  হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি ছিলেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান  তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা কবির হোসেন, রহিমপুর  হেজাজীয়া এতিমখানা ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ, ওমর ফারুক প্রমুখ।

চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন আহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বলিরহাট এলাকার আব্দুর রব সড়কের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় আশপাশের আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন, মামুনা আক্তার (৬০), ডলি আক্তার (৩৫), জোছনা আক্তার (১৮), মহিম (১০), নূরনাহার খাতুন (৫০), রীনা আক্তার (১৬), হৃদয় (১৭) ও লাবণী (১০)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি করপোরেশনের নালা দিয়ে বিভিন্ন বাসায় গ্যাসলাইন গেছে। গ্যাসলাইনে লিকেজের কারণে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন আহত হয়েছে।

এর আগে একই দিন বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে ধারণা, গ্যাসলাইনে লিকেজের কারণে সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে। যদিও প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের অফিসার বাহার উদ্দিন জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টায় আমাদের খবর দেওয়া হয়েছে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার কারণ হিসেবে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি গ্যাসলাইন লিক হয়েছিল। এসব গ্যাস জমে একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিস্ফোরণ হয়েছে। এতে পাশে থাকা আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার কারণ তদন্ত শেষে জানা যাবে।

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্কঃ ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ২টায় এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কেন্দ্রীয় অঞ্চল। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী ভূকম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাসবাতে প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরের একটি স্থানে, ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল গভীরে।

মাসবাত প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা সংবাদমাধ্যমকে বলেন, এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। যখন ভূকম্পন শুরু হয় আমি তখন ঘুমিয়ে ছিলাম। এরপরই আমি জেগে যাই।

উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপাইনে মাঝরাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে ফিলিপাইনে সবশেষ ভূমিকম্প আঘাত হানে ২০২২ সালের অক্টোবর মাসে। সে সময় ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

পাকুড় গাছের মগডাল থেকে মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিশাল আকৃতির পাকুড় গাছে উঠে পড়েন মানসিক ভারসামহীন যুবক বেড়াকাটু (৩৫)। স্থানীয়রা তাকে গাছে উঠতে নিষেধ করলেও তা না শুনে মগডালে উঠে একটি মোটা ডালের উপর শুয়ে পড়েন তিনি। এ সময় ওই যুবক গাছ থেকে পড়ে যাবে এই আতঙ্কে স্থানীয়রা আহাজারী করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের বিশাল আকৃতির পাকুড় গাছে। মানসিক ভারসামহীন বেড়াকাটু উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তার পিতার নাম জানা যায়নি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল জানান, অনেক অনুরোধ করেও ওই যুবককে গাছ থেকে নামানো যায়নি। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে স্টেশন অফিসার আহসান হাবীবের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঘটনাস্হলে পৌছে। তারা প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে উদ্ধার করেছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৪.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হলো সিলেটে

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেটে ৪.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যের ভূমিকম্পের ফলে এই কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। এতে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪.৮ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষমুক্ত সব্জি উৎপাদন করে লাভবান হলেন যারা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ৩৫ জন পুরুষ ও মহিলা সমন্বিতভাবে যে কোন রাসায়নিক সার এবং বিষমুক্ত সব্জি উৎপাদন করে লাভবান হয়েছেন। স্বাস্থ‍্য সচেতন মানুষ এসব বিষমুক্ত সব্জি ক্রয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

পিকেএসএফ এর সহযোগিতায় স্থানীয় দাবী নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থার উদ‍্যোগে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর, উলিপুর এবং ইকরকুড়ি এই এলাকায় পৃথক পৃথক তিনটি ক্লাষ্টারে ভাগ করা হয়।  এ তিনটি ক্লাষ্টারের মোট ৩৫ জন মহিলাকে বিভিন্নভাবে পরামর্শ, প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতা দিয়ে তাদের নিজস্ব ৩০ বিঘা জমিতে এসব সব্জি চাষ করানো হয়।

এসব সব্জির মধ‍্যে রয়েছে বেগুন, টমেটো এবং লাউ। যেহেতু কীটনাশক বা রাসায়নিক সার ছাড়াই তারা সব্জি চাষ করছেন সেহেতু উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

আরও পড়ুনআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‍্যে নওগাঁয় সপ্তাহব‍্যাপী বইমেলা শুরু

ইকরকুড়ি গ্রামের মোছা: বুলবুলি বেগম। তার স্বামীর সাড়ে তিন কাঠা জমিতে উৎপাদন করেছেন লুনা বেগুন। সব মিলিয়ে এই বেগুন চাষে তাঁর খরচ হয়েছে  ২ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ঐ জমি থেকে ১৫০০০ টাকার বেগুন বিক্রি করেছেন।

ঐ গ্রামের রইচ উদ্দিন নামের এক কৃষক ৭ কাঠা জমিতে বেগুধ চাষ করেছেন। এতে তার মোট খরচ হয়েছে  ২/৩ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ২০ টাকার বেগুন বিক্রি করেছেন। খরচ মাত্র ১ হাজার টাকা।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মোছা: দেলোয়ারা বেগম নিজস্ব ৭ কাঠা জমিতে চাষ করেছেন লাউ। এখন পর্যন্ত ১০ হাজারটাকার লাউ বিক্রি করেছেন। জমিতে রয়েছে আরও লাউ।  একইভাবে শামসুন্নহার লাউ চাষ করেছেন ৭ কাঠা জমিতে। এ পর্যন্ত বিক্রি করেছেন ১৩ হাজার টাকার লাউ। নীট আয় করেছেন ১১ হাজার টাকা।

একই গ্রামের সারাজুল ইসলাম  তার ৫ কাঠা জমিতে লাগিয়েছেন টমেটো। তার খরচ হয়েছে মাত্র ৬ শ টাকা। এ পর্যন্ত তিনি টভেটো বিক্রি করেছেন ৭ হাজার টাকা। জমিতে রয়েছে আরও টমেটো।  এসব বিষমুক্ত সব্জির কথা এলাকায় ছড়িয়ে পড়ার কারনে কৃষকদের উৎপাদিত সব্জি হাটে বা বাজারে নিয়ে যেতে হয় না। আশে পাশের স্বাস্থ‍্য সচেতন মানুষরা জমি থেকেই এসব রাসায়নিক সার ও বিষমুক্ত সব্জি কিনে নিয়ে যান।

আরও পড়ুনআত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন ক্রমেই মানুষ স্বাস্থ‍্য সচেতন হয়েছেন। বিষমুক্ত খাদ‍্যের প্রতি অধিক আগ্রহী হয়ে উঠছেন। কাজেই বিষমুক্ত এসব সব্জির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশী পরিলক্ষিত হচ্ছে। তারা এসব জমিতে জৈব সার ( ট্রাইকো কম্পোষ্ট), ফেরোমন ফাঁদ, রঙিন ফাঁদ, বিষটোপ ইত‍্যাদি ব‍্যবহার করছেন।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

বৈরি আবহাওয়া ও লোডশেডিং চায়ের উৎপাদন কমেছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে চা পাণের প্রবণতা দিন দিন বাড়লেও দেশে এ বছর কমেছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বরং গত বছরের চেয়ে উৎপাদন কম হয়েছে দেশের চা বাগানগুলোতে। এর কারণ হিসেবে, প্রতিকূল আবহাওয়া, শ্রমিক আন্দোলন ও উৎপাদন মৌসুমে লোডশেডিংকেই দায়ী করছেন, সংশ্লিষ্টরা।

গত কয়েক বছর ধরেই দেশে বাড়ছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে পানীয় পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১০ কোটি কেজি নির্ধারণ করা হয়। কিন্তু, পূরণ হয়নি উৎপাদনে দুই অংকের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন। এজন্য প্রতিকূল আবহাওয়া, শ্রমিক আন্দোলনসহ উৎপাদন মৌসুমে লোডশেডিংকেই দায়ী করছেন বাগান সংশ্লিষ্টরা।

উৎপাদনে বিপর্যয় হলেও দেশে চায়ের বার্ষিক ভোগ বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে ৮ কোটি ৭৩ লাখ কেজির বিপরীতে ২১-২২ অর্থবছরে ভোগ বেড়ে ৯ কোটি ৩৩ লাখ কেজি হয়েছে। তারপরও পরিবেশ অনুকূলে না থাকায় ফলনে বিপর্যয়।

সিলেট অঞ্চলের বাংলাদেশীয় চা সংসদের সভাপতি জিএম শিবলী এ প্রসঙ্গে বলেন, অতিবৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এর আগে, প্রচণ্ড তাপমাত্রায় গাছগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বছরের চেয়ে এবার ২৭ লাখ কেজি চা কম উৎপাদন হয়েছে। উৎপাদন বাড়াতে বাগান মালিকদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে, বলে জানালেন চা বোর্ডের চেয়ারম্যান।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, সিলেট ও শ্রীমঙ্গলে কিছু জায়গায় কৃত্রিমভাবে চা উৎপাদন করা শুরু হয়েছে। জাতীয় চা বোর্ড পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে সক্ষম চায়ের এমন জাতের ক্লোন আবিষ্কারেও সক্ষম হয়েছে। যার প্রতিফলন আমরা ইতোমধ্যেই পাচ্ছি।

প্রসঙ্গত, ১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়া চা-বাগানের মাধ্যমে দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। দেশের ৭০ ভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজারের ৯০টি বাগানের উৎপাদনের উপর নির্ভর করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‍্যে নওগাঁয় সপ্তাহব‍্যাপী বইমেলা শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাত দিনব‍্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ‍্যালয় মাঠে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই বইমেলার আয়োজন করেছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান।

শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ‍্যে দিয়ে বইমেলার কার্যক্রম শুরু হয়।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে একুশে পরিষদের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক দুলদুল, প্রকৌশলী গুরুদাস দত্ত, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, এ‍্যাড, মুকল চন্দ্র কবিরাজ এবং বিন আলী পিন্টু উপস্থিত ছিলেন।

বইমেলায় ঢাকার প্রকাশনা সংস্থা প্রথমা ও অনন‍্যাসহ মোট ৬৫টি ষ্টলে বিপুল সংখ‍্যক বইয়ের সমাহার ঘটেছে। এ ছাড়াও সাত দিনব‍্যাপী এই বইমেল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।