কমলগঞ্জে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁওয়ে বসতঘর থেকে তানভির মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

অদ্য সেমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শমশেরনগর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে ভোরে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেছনো কিশোরের লাশটি দেখতে পান তার পরিবারের লোকজন। তানভির মিয়া ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানুষিক সমস্যা ছিল। লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিপিএল শেষ হবার দিন আসছেন জেমস

এবারের বিপিএল শেষ হতে যাচ্ছে চমক দিয়ে।  বিপিএলের ফাইনালের দিন কনসার্টের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। আর কেবল কনসার্ট নয় বিপিএলের সমাপ্তি টানা হবে আতশবাজি এবং বিম শোর মাধ্যমে। কনসার্টে আসছেন নগর বাউল খ্যাত জেমস, ওয়ারফেজ এবং ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদুল হক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

‘বিপিএলের ফাইনালের দিনে (১৬ ফেব্রুয়ারি) কিছু বাড়তি প্রোগ্রাম তো থাকবেই। আমরা তেমনই পরিকল্পনা করেছি। দেশের নামকরা যেসব ব্যান্ড রয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য। এছাড়াও আতশবাজি, বিম শো এ যাবতীয় কিছু কার্যক্রম থাকবে। বাংলাদেশের নামকরা ব্যান্ডের মধ্যে নগর বাউল খ্যাত জেমস, ওয়ারফেজ এবং ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদুল হককে কনসার্টে রাখার চেষ্টা করছে বিপিএলের আয়োজক কমিটি। আশা করছি তারাই পারফর্ম করবেন।’


-নিজামউদ্দীন চৌধুরি সুজন

এবারের বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময়। খেলা শুরুর তিন ঘণ্টা আগে থেকে কনসার্ট শুরুর পরিকল্পনা তাদের। সেক্ষেত্রে ৩টা ৩০ বা ৪টা থেকে শুরু হতে পারে কনসার্ট।বিপিএলের ফাইনালের দিন কনসার্ট থাকলেও টিকিটের দাম বাড়ানোর তেমন কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল। যেখানে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য ফাইনালিস্ট নির্ধারিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে।

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ৮ দিন পার হতে চলল। এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজারে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রাণের অস্তিত্ব মিলছে। বাঁচার আশা করছেন অনেকে। তবে সেই আশা ধীরে ধীরে হতাশায় রুপ নিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ১৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩১ হাজার ৬৪৩ এবং সিরিয়ায় ৪ হাজার ৫০০ জন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তুরস্ক-সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫ হাজার পেরিয়ে গেছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে জাতিসংঘ সতর্ক করেছে যে চূড়ান্ত সংখ্যা দ্বিগুণ হতে পারে।

আরো জানা গেছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জরুরি খাদ্যের (গরম খাবারের) প্রয়োজন রয়েছে। উদ্ধার অভিযানে গতি আনতে আরো সাহায্যের প্রয়োজন। এরই মধ্যে বিশ্বের ৭০টিরও বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ধারণা করছেন যে, নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ এএফইডি জানিয়েছে, ৬ হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে ১৭০০ আফটারশক রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়ে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে।

মা-বোনসহ মরিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে পিবিআই’র সুপারিশ

ব্যাপক আলোচিত খুলনার রহিমা বেগম অপহরণ মামলায় পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই) আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। পিবিআই প্রতিবেদনে পরিকল্পিতভাবে এ নাটক করার জন্য রহিমা এবং তার দুই মেয়ে মরিয়ম মান্নান ও আদুরী আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সুপারিশ করেছে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মহানগর হাকিমের আদালতে এ তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান।

এ খুলনা পিবিআই পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান ১৩ ফেব্রুয়ারি দুপুরে এক প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, রহিমা বেগম আব্দুল মান্নানের তৃতীয় স্ত্রী। মূলত জমি রক্ষার জন্য মরিয়ম মান্নানের পরিকল্পনায় তার মা রহিমা বেগম আত্মগোপন করেন। আর মরিয়মের বোন আদুরী থানায় অপহরণ মামলা করেন। এ পরিকল্পনার আগে রহিমা তার বর্তমান স্বামী বেল্লাল ঘটককে বলেছিল, রহিমা তিন-চার মাস এখানে না থাকলে তার কোনও অসুবিধা হবে কিনা। এ কারণে বেল্লাল ঘটক এ ঘটনার সাক্ষী। আর আত্মগোপনে যাওয়ার আগে মরিয়ম মান্নানই রহিমাকে বিকাশে ১০০০ টাকা পাঠান। আর ফরিদপুর থেকে বান্দরবান যাওয়ার পথে রহিমাকে ঢাকা থেকে কিছু কাপড় পাঠান। যা জিজ্ঞাসাবাদে রহিমা প্রথমে স্বীকার করলেও পরে তা ঘোরাতে চেষ্টা করেন।

এসপি আরও বলেন, প্রেস ব্রিফিংয়ের আগেই আদালতে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। ওই রিপোর্টেই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২২ সালের ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে রহিমা বেগম নিখোঁজ হন বলে মরিয়ম মান্নান ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করেন। একই দিনে দিবাগত রাত সোয়া ২টার দৌলতপুর থানায় মায়ের অপহরণ হওয়ার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন রহিমার ছেলে মিরাজ আল সাদী। পরে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে ২৮ আগস্টে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলা করেন রহিমার মেয়ে আদুরী আক্তার। এরপর ২২ সেপ্টেম্বর রাতে মরিয়ম নিজের ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন মায়ের লাশ পেয়েছেন। পরে ২৩ সেপ্টেম্বর ফুলপুর থানায় গিয়ে লিখিত দেন ওই লাশ তার মায়ের। এদিকে বিষয়টি নিশ্চিত হতে মরিয়মের ডিএনএ টেস্ট করেছিল পুলিশ। এতে জানা যায় এটি তাঁর মায়ের লাশ নয়। পরে ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর থেকে রহিমাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে রহিমা বেগম মেয়ে আদুরী আক্তারের জিম্মায় খুলনা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

জয়পুরহাটে ট্রাকচাপায় ৫ জনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালীপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন-ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম (২১), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), সিএনজিচালিত অটোরিকশার চালক আমজাদ হোসেন (৫৫) ও জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার ফেরদৌসের স্ত্রী শাহিনুর বেগম (৩৮)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ক্ষেতলালের দিক থেকে একটি ফাঁকা ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে মালীপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সকলেই ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক তাদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অন্য দুইজনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। আরও দুইজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।

তুরস্ক-সিরিয়ায় স্বজনদের বিনা মূল্যে কল করার সুবিধা গ্রামীণফোনের

গ্রামীণফোন বলেছে, ভূমিকম্পের খবরে সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের জন্য গ্রামীণফোন বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাঁদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। দেশ দুটিতে হাজার হাজার ভবন ধসে পড়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

অর্থনীতিক ডেস্কঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও আগের সেশনে দাম বাড়ে দুই শতাংশ। মূলত চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দাম কমেছে। এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও শোধনাগার রক্ষণাবেক্ষণজনিত বিষয়। এশিয়ায়ও একই ধরনের সমস্য রয়েছে। খবর রয়টার্সের।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৪ সেন্ট বা শূন্য দশমিক নয় শতাংশ কমে ৮৫ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম দুই শতাংশ বাড়ে।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডেয়েটের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা শূন্য দশমিক নয় শতাংশ কমে ৭৮ দশমকি ৯৯ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতিতে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এতে রিজার্ভ ব্যাংক সুদের হার আরও বাড়াতে পারে।

মার্কিন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ধারাবাহিকভাবে বাড়িয়েই যাচ্ছে। এতে অর্থনৈতিক কার্যক্রম ও তেলের চাহিদা ধীর হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ সম্পর্কিত পণ্যের ওপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়। এরপরই তেলের দাম বেড়ে যায়।

২০২৩ অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের রুদ্ধশাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। এতে রেকর্ডময় ১২তম বারের মতো শিরোপার ট্রফি ব্রাজিলের ঘরে উঠল।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে শিরোপা জিততে হলে এই ম্যাচে জিততেই হত ব্রাজিলের, তবে ড্র হলে ট্রফি উঠত উরুগুয়ের হাতে। এমন সব পরিসংখ্যান নিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিলের যুবারা।

তবে ফাইনালে মাঠে নেমে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও উরুগুয়ের রক্ষণ ভেদ করতে পারছিল না সেলেসাওরা। সব আক্রমণ প্রতিহত করে নিষ্প্রাণ ড্রয়ে শিরোপা জয়ের দিকে উঁকি দিচ্ছিল উরুগুয়েইয়ানরা। তবে ম্যাচের শেষ মুহূর্তেই বাজিমাত করে বসে ব্রাজিলের ভবিষ্যৎ তারকারা।

৮৪তম মিনিটে মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রোর গোলে জয়ের উল্লাসে মাতে ব্রাজিল শিবির। ফলে কাতার বিশ্বকাপে সিনিয়রদের ব্যর্থতা যুব কোপা আমেরিকায় কিছুটা হলেও লাঘব করল ব্রাজিলের যুবারা।

ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে নিয়ে উরুগুয়ের গোলবারে ২২বার শট নিয়েছিল ব্রাজিল। যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুয়ারেজ-কাভানিদের উত্তরসূরিদের ৩৭ শতাংশ বল দখল করে ১৩ শটের ৩টি ছিল লক্ষ্যে।

সবশেষ ২০১১ সালে পেরুতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকার ফাইনালে লুকাস মৌরার হ্যাটট্রিক ও নেইমারের জোড়া গোলে উরুগুয়ের যুবাদের ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এর আগে ২০০৯, ২০০৭, ২০০১, ১৯৯৫, ১৯৯২, ১৯৯১, ১৯৮৮, ১৯৮৫, ১৯৮৩ ও ১৯৭৪ সালে চ্যাম্পিয়ন হয় পেলে-গারিঞ্চার দেশ।

গাড়ির সাথে যত টাকা উপহার পেলেন ‘বিগ বস ১৬’র বিজয়ী

বিনোদন ডেস্কঃ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) পর্দা নেমেছে ‘বিগ বস ১৬’র আসরের। শেষ মুহূর্তের লড়াইয়ে প্রতিযোগী ছিলেন শিব ঠাকরে, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী ও এমসি স্ট্যান।

অবশেষে লড়াইয়ের অন্তিম পর্বে বিজয়ীর মুকুট উঠেছে এম সি স্ট্যানের মাথায়। তবে কত টাকা পুরষ্কার পেলেন তিনি সে নিয়ে আগ্রহের সীমা নেই নেটিজেনদের।

জানা গেছে, ‘বিগ বসে’র সেরা শিরোপার ট্রফি ছাড়াও প্রায় ৩১ লাখ ৮০ হাজার টাকা নগদ পুরস্কার ঘরে নিয়ে গেছেন এমসি স্ট্যান। সেই সঙ্গে একটি গাড়িও উপহার পেয়েছেন তিনি।

শুরু থেকেই মনোযোগ দিয়ে খেলেছেন হায়দরাবাদের এই র‌্যাপার। কখনও বিতর্কিত মন্তব্য করেছেন, কখনও বা আবার ঘর থেকে বেরিয়ে যেতেও চেয়েছেন তিনি। তবে শেষ হাসিটা যে তিনিই হাসবেন, সেটা হয়ত ধারণাই ছিল না এমসি স্ট্যানের।

ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম-আসাম

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল চার দশমিক তিন। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) আসামেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর পরিমাপ ছিল চার।

উত্তরপূর্বের দুইটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় সতর্ক করেন প্রশাসন।

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। এই শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটায় এই কম্পন অনুভূত হয়। এসময় প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে উদ্ধারকাজ এখনো চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।