ফুলবাড়ীতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করেছে ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপি।

আজ সকাল ১১ টায় উপজেলা সদরের ব্র্যাক মোড় থেকে নেতাকর্মীদের পদযাত্রা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ অভিমুখে রওয়ানা হলে পুলিশ বাধা দেয়।

পরে নেতাকর্মীরা সদরের ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কের পানিমাছ কুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখে পদযাত্রা করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সদর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মল মাষ্টার বক্তব্য রাখেন।

প্রায় ৯০ ঘণ্টা পর মা সহ ১০ দিনের নবজাতককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা পর এক মা সহ ১০ দিনের নবজাতককে  জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ওই নবজাতকসহ তার মাকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুর অংশ নেন।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

টুইটারে মেয়র বলেন, সামানদাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় ধ্বংসস্তুপ থেকে আরও এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মা ও নবজাতকের সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কি না জানা যায়নি।

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে গত সোমবার (৬ এপ্রিল)। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপে মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম হলেও অভিযান অব্যাহত আছে।

সবশেষ খবর অনুযায়ী, এ দুটি ঘটনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় সাতদিনের শোক ঘোষণা তুরস্ক সরকার। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

বাবার কোলে চেপে এইচএসসি’তে জিপিএ ফাইভ অর্জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শত বাঁধা প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের নাহিদুল আমিন (নোবেল)। পড়ালেখার শুরুতে দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় নোবেলের স্বাভাবিকভাবেই জ্বর হয়। চিকিৎসার জন্য গিয়ে জানতে পারে নোবেল টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এক সময় তার কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়। নোবেল ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিল অদম্য মেধাবী ছাত্র। তাইতো প্রতিবন্ধকতা বাঁধা শত প্রতিকূলতা সত্ত্বেও রুখতে পারেনি।

সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ফাইভ, জেএসসি পরীক্ষায় ও ফলাফল ভালো অর্জনের পর ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শাখায় জিপিএ ৪.৮৩ গ্ৰেড পেয়ে চমক দেখিয়েছে।

এবারে এইচএসসি পরীক্ষায় সাধারণ সুস্থ শিক্ষার্থীরা যেখানে অনেক সময় টেনেটুনে কোন রকম পাস করেছে সেখানে অদম্য ইচ্ছা ও সাহসের সাথে দুইটি পা বিহীন নোবেল এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করে রীতিমতো চমক দেখিয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একদিন ও সে বিদ্যালয়ে যায় নি। জীবনের সকল পরীক্ষায় অংশ নিয়েছে বাবার কোলে চড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, দু’টি পা নেই নোবেলের। তবে সে দুর্দান্ত মেধাবী ও অদম্য ইচ্ছা শক্তি ও কঠিন সংগ্রামী। পা নেই থাকলেও হাত দিয়েই চলে তার সব কাজ। পা নেই সে না থাকার কারণে চলতে ফিরতে বাবার কোলই তার একমাত্র ভরসা। বাবার কোলে চড়েই স্কুলের গন্ডি পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার স্বপ্ন, লেখাপড়া শেষ করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার।

নোবেল জানায়, পা হারানোর পর থেকে তার লেখাপড়া করা ও স্বাভাবিক চলাচলে মা-বাবাসহ পরিবারের সকলেই তাকে সবসময় সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন, আমি সরকারের সুদৃষ্টি পেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখায় প্রমাণ করতে চাই।

নোবেলের বাবা হুমায়ুন কবীর বলেন, ছোটবেলা থেকে পা হারানোর পর থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তার স্বপ্ন বাস্তবায়নে আমি সহ আমার পরিবার সব সময় তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি।

জুড়ী তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ বলেন, অন্য সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীদের মত নোবেল লেখাপড়া না করতে পারলেও সে জিপিএ ফাইভ পেয়েছে। তার এ সাফল্যে আমরা সত্যিই গর্বিত।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রঞ্জন চন্দ্র দে বলেন, নোবেলের অদম্য ইচ্ছা শক্তি ও মেধার গল্প শুনে সত্যিই ভালো লাগছে। সরকারের পক্ষ থেকে নোবেলের প্রতি সবসময় সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

বুয়েট ভর্তি পরীক্ষা আগামী ২০মে থেকে শুরু করার সুপারিশ

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, সুপারিশ অনুযায়ী বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) ২০ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষার (রিটেন) তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সদ্য নির্বাচিত ছয় সংসদ সদস্য

জাতীয় ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সদ্য নির্বাচিত ছয় সংসদ সদস্য। নির্বাচন কমিশন (ইসি) নতুন এই ছয় সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা সংশোধন করেছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট  প্রকাশ হয়েছে।

নতুন এ ছয় সংসদ সদস্য সহ রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা এখন ৩৪৯ জন। নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন।

বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচন হয় গত ১ ফেব্রুয়ারি। এরপর বিজয়ীরা শপথ নেন ৮ ফেব্রুয়ারি।

নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) এবং ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫)।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি।

গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার মেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

পাকিস্তানের পাঞ্জাবে জ্বালানি স্টেশনগুলোতে পেট্রোলের হাহাকার

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জ্বালানি স্টেশনগুলোতে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে। এ নিয়ে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। শহরাঞ্চলের চেয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে এ সংকট আরও তীব্র। গত এক মাস ধরে তেলের সরবরাহ নেই এমন পাম্পের সংখ্যা কম নয় এ রাজ্যে।

এ সংকটের জন্য পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের (পিপিডিএ) নেতারা তেল বিপণনকারী কোম্পানিগুলোর পর্যাপ্ত সরবরাহ না করাকে দুষছেন। এ অভিযোগ নাকচ করে পাল্টা দুষছেন বিপণন কোম্পানিগুলোর সমিতি ওএমএসি। তাদের দাবি, দাম বাড়ার আশায় কতিপয় মুনাফা লোভী পাম্প মালিক মজুতদারি করে সংকটময় পরিস্থিতিতে ফেলেছে।

পিপিডিএ’র নেতা খাজা আতিফ জানান, বর্তমানে লাহোরের সাড়ে চারশত পাম্পের ৩০ থেকে ৪০ শতাংশে পেট্রোল নেই। ওএমসি সরবরাহ সংকুচিত করে রেখেছে। দুটি সরকারি আর একটি আন্তর্জাতিক কোম্পানি মিলে ওএমসি। এরা আগে এসব করেনি, তাদের বিরুদ্ধে অভিযোগও ওঠেনি। এরাও এখন অন্য খাতের মতো এই খেলা শুরু করেছে। গুজরানওয়ালা, ফয়সালাবাদ, শেখপুরা, সারগোদা, শাহিওয়াল, কসুর জেলার কিছু কিছু পাম্প তো তেল সরবরাহ নেই বলে অনেকদিন ধরে বন্ধ করে রেখেছে।

পাকিস্তানের খনিজসম্পদ মন্ত্রী মুসাদিক মালিক বলেন, পাঞ্জাবের দুই জেলায় ৯০০টিরও বেশি জায়গায় বুধবার রাতে মজুতদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং তেল মজুতদারির দায়ে সাতটি পেট্রোল পাম্পকে পৌনে আট লাখ রুপি জরিমানা করা হয়েছে। এ সংকট মুক্ত করতে কাজ চলছে বলে দাবি করেন এ মন্ত্রী।

মৌলভীবাজার থানার নবনিযুক্ত ওসির জেলা সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী এর আমন্ত্রণে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় পরিচিতি ও মতবিনিময়সভার আয়োজন করেন। সভা শুরুতে শুভেচ্ছা বিনিময় করে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, ওসি (অপারেশন) আবুল কালাম। সভা সঞ্চালনা করেন মডেল থানার এসআই রতন কুমার হাওলাদার।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের বক্তব্যে নবনিযুক্ত থানার অফিসার ইনচার্জ’কে সাধুবাদ জানান।  মাদক কারবারিদের চিহ্নিত করা, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সিএনজি অটোরিক্সা, গাড়ি চালকদের যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা, বিট পুলিশের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের থানায় এসে নির্বিঘ্নে সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি  সমাজের সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে মডেল থানার পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী বলেন,আমার প্রথম পদক্ষেপ হবে ক্লিন থানা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা। থানায় আগত সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সে জন্য কুইক রেসপ্রন্স পদ্ধতি চালু আছে ও আরো পদক্ষেপ কি কি নেয়া যায় তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন ও ক্লিন মডেল থানা গঠনে ও সাধারণ মানুষের সেবা নিশ্চিতে এ থানা পুলিশের মূল কাজ হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে অনেকটা সহজ হয়। আমি সবসময় আপনাদের সহযোগিতা কামনা করছি এবং মডেল থানার পক্ষ থেকে আপনাদের প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক এ কে অলক, অর্থ সম্পাদক তৌফিক আহমদ রাজন, কার্যকরী সদস্য,সৈয়দ মমশাদ আলী, আতাউর রহমান, হাফিজুর রহমান, সালেহ আহমদ (সলিফক) দুরুদ আহমদ, মুহাজ্জেম হোসেন, মোস্তফা বক্স, মারুফ আহমদ, মঈনুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ তরফদার, মোঃ আজিজুল ইসলাম রিয়াদ, কপিল দেব, সাইদুল, মোঃ সাইফুল ইসলাম, আবুল কাশেম, শেখ এবাদুর রহমান, তপন সূত্রধর, গোবিন্দ মল্লিক, মোঃ সিরাজুল ইসলাম হাসান, আতাউর রহমান চৌধুরী, মুন্না আহমদ প্রমুখ।

মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বাড়লো

অর্থনীতিক ডেস্কঃ সপ্তাহের ব্যবধানে মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ ছাড়া কিছু পণ্যের দাম অপরিবর্তিত আছে এবং সবজির দাম খানিকটা কমেছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ডিমের দাম ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

এদিকে, মুরগি, গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা এবং লেয়ার মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি গরুর মাংস এবং ১০০০ হাজার ১১০০ টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের মাছের। কেজিতে ২০ টাকা বেড়ে রুই, কাতলা ও মৃগেল বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। প্রতি কেজি তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা ও পাঙাশ মাছের কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং চিংড়ির কেজি ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি টেংরা, শিং ও বোয়াল মাছ ৬৫০ থেকে ৮০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। আর এক কেজির ইলিশের দাম পড়ছে ১০০০ টাকা।

শীতের মৌসুমে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বাজারে করলার কেজি ৯০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় এবং বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলার হালি ২০ থেকে ৩০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এ ছাড়া কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা, রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আদা ১২০ থেকে ১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, খোলা আটা ৬০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মসুরের ডাল ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০ থেকে ১২৫ টাকা, লবণ ৩৮ থেকে ৪০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে ডিমের দামও ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

এদিকে, মুরগি, গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা এবং লেয়ার মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি গরুর মাংস এবং ১০০০ হাজার ১১০০ টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে।

এদিকে, সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা বেড়ে রুই, কাতলা ও মৃগেল বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। প্রতি কেজি তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা ও পাঙাশ মাছের কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং চিংড়ির কেজি ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি টেংরা, শিং ও বোয়াল মাছ ৬৫০ থেকে ৮০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। আর এক কেজির ইলিশের দাম পড়ছে ১০০০ টাকা।

ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারালো বাংলার বাঘিনীরা

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শামসুন্নাহার জুনিয়রের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের গোলরক্ষক কবিতা ডি-বক্সের মাথায় এসে স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে গেলে এলে বল পেয়ে যান আকলিমা খাতুন। তবে ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এতে গ্যালারিতে থাকা সমর্থকরা হতাশই হন।

এরপর ৬ষ্ঠ মিনিটে ডান পাশ দিয়ে দুরন্ত গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছিল শামসুন্নাহার জুনিয়র। কিন্তু ঠিক ডি-বক্সের বাইরে তাকে ফাউল করে বসেন নেপালের ডিফেন্স। এরপর সেখান থেকে শাহেদার শট নিলেও গোলবার খুঁজে নিতে পারেনি।

১৮তম মিনিটে অধিনায়ক শামসুন্নাহার বল নিয়ে ঢুকে ডান দিকে পাস দেন শাহেদা আক্তার রিপাকে। রিপা বক্সে ক্রস দেন আকলিমাকে। আকলিমা ফাঁকায় দাঁড়িয়েও বল রিসিভ করতে না পারলে সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

৩৬তম মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল নেপাল। তবে আমিশা কার্কি গড়ানো শট নিলে তা চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে।

আক্রমণ অব্যাহত থাকলেও ফিনিশিংয়ের কারণে বারবার হতাশায় পড়তে হচ্ছিল বাংলাদেশিদের। তবে ৪২ মিনিটে শাহেদার ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জালের ঠিকানা খুঁজে নেয়। এরপর যেন বাংলাদেশ আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে।

তাই প্রথমার্ধের নির্ধারিত ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার। ফলে ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

৮০তম মিনিটে বাংলাদেশ গোল হজম করেই বসেছিল। তবে গোলকিপার রুপণা চাকমার একক দৃঢ়তায় নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশের মেয়েরা।

৮২তম মিনিটে ডান পাশ ধরে বল নিয়ে ডি-বক্সে প্রবেশ করেন শাহেদা। এক ডিফেন্ডারকে কাটিয়ে বল লক্ষ্যে শট নেন তিনি। তবে তার দুর্বল আকৃতির শট নেপালের গোলকিপার সহজেই তালুবন্ধি করেন।

এরপর ম্যাচের ৮৭ মিনিটে ম্যাচের শেষ গোল করেন উন্নতি খাতুন। ডি বক্সের বাইরে থেকে শাহেদার ফ্রি কিকে শুধু পা ছুঁইয়ে দেন তিনি। যদিও ম্যাচের শেষদিকে আরেকটি গোল পেয়েছিল বাংলাদেশ। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

প্রসঙ্গত, ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলার মেয়েরা। এবার নিজ দেশেই ওই টুর্নামেন্টে হারের মধুর প্রতিশোধ নিলো কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফলে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতল লাল সবুজের বাংলাদেশ।

এর আগে, সেপ্টেম্বরে সাবিনা খাতুনের বাংলাদেশ জাতীয় নারী দল নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের পরাজিত করে শিরোপা জিতেছিল।

মৌলভীবাজারে গাঁজাসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া ওরফে সলই (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের পাশে থাকা শিলা ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে মসুদ মিয়াকে আটক করেন।

আসামি মসুদ মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আটককৃত মসুদ মিয়া পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে থানা পুলিশ সূত্রে জানা যায়।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সদ্য যোগদানপ্রাপ্ত ওসি হারুনুর রশিদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।