আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে একটি খনির কাছে ভূমিধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত ও আরও ৯ জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার এ ভূমিধসের ঘটনা ঘটে বলে শনিবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। আহতদের অবস্থা গুরুতর, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে, টেলিফোনে এমনটাই বলেছেন সাউথ কিভু প্রদেশের ফিজি এলাকার …