আশ্রয় কেন্দ্রে নবজাতকের নাম দিলো ‘প্লাবন’

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারী বর্ষণ আর উজানের পানিতে ডুবেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বসতবাড়ি। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। এর মধ্যে শনিবার (১৯ জুন) জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ওঠেন প্রসূতি আলেখা বেগমসহ (৩৫) পরিবারের অন্য সদস্যরা। পরে বুধবার (২২ জুন) আলেখার কোল জুড়ে আসে ফুটফুটে শিশু সন্তান। নবজাতকের নাম …

নবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীগের সহ সভাপতি ডাঃ মোশারফ …

কুলাউড়ায় রেললাইনের ওপরে পানি, বন্ধ হবার আশংকা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ফানাই-আনফানাই নদী এলাকায় ফানাই ব্রিজের মধ্যবর্তী স্থানে রেললাইনে বন্যার পানি উঠেছে। এছাড়াও কুলাউড়া শহরতলী এলাকার আশপাশেও কয়েকটি স্থানে পানি উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বরমচালের ফানাই-আনফানাই নদীর মধ্যবর্তী এলাকার ওই স্থানের প্রায় ২শ’ ফুট রেললাইনে সোমবার বিকেল থেকে পানি উঠতে শুরু করে। এখন সময় যতই যাচ্ছে …

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত টুর্নামেন্টেের চুড়ান্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে …

নবাবগঞ্জে বাড়ির পাশ্বে ঘুরতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (৬ বছর) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের জঙ্গলপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ফাহিম শাল্টিমুরাদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান,বাড়ির পাশে রাস্তায়  ঘুরতে গিয়েছিল ওই শিশু।এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই …

বিষধর শঙ্খিনী অক্ষত অবস্থায় উদ্ধার করে অবমুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার রাত ৯ টায় দিকে ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা রঞ্জিতের মাধ্যমে টিম SEW এর কাছে খবর আসে যে উপজেলার ভাড়াউড়া বাগানের ৮ নম্বর লাইনে সঞ্জিত কাহারের ঘরের ভিতর শঙ্খিনী সাপ ঢুকে পড়েছে এবং বাড়ির মানুষ সাপটি মারার চেষ্টা করছে। SEW টিম তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করে ঘটনাস্থলে উপস্থিত হয়। …

রাজনগরে পানিবন্দি ৩০ হাজার মানুষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গত এক সপ্তাহ ধরে কুশিয়ারা পাড়ের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত ১৬ জুন উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কুশিয়ারা নদীর পানি উপচে ফেঁপে এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের ২৮টি গ্রামের এসব মানুষ পানিবন্দি হয়ে পড়েন। উপজেলার মনু নদের পানি …

রাণীশংকৈলে বিদ্যুৎ শক লেগে গৃহবধূর মৃত্যু, শ্বাশুড়ি আহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে গত বৃহস্পতিবার ৯ জুন বিদ্যুতের শকে  রুমি আকতার (৩২) নামে গৃহবধু মারা গেছেন। রুমি ওই গ্রামের জালালউদ্দিনের স্ত্রী। রুমির শ্বাশুড়ি নূরজাহান বেগম গুরুতর আহত  হয়ে হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে রুমি নিজ বাড়ির বারান্দায় দড়িতে কাপড় শুকাতে দিতে যান। ভিজা দড়ির সঙ্গে বিদ্যুৎতারের …

নেত্রকোণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যােগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের চাঁনপুর, দেওপুর বাজার, হাটখলা, হাজীগন্জসহ বিভিন্ন  এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের …

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

সিএনবিডি ডেস্কঃ তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে আছেন। গতকাল বুধবার (২২ জুন) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাহাউদ্দিন …