নেত্রকোণায় ‪দূর্গাপুরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  দুর্গাপুর উপজেলায়  ট্রাক চাপায় খায়রুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম নোয়াপাড়া গ্রামের কালাম মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। এলাকাবাসী জানায়, নিহত খায়রুল পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গাপুর ফিরে …

সাপের কামড়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শিপু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিপু মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুর গ্রামের মাখন মিয়ার ছেলে। এলাকার বাসীর বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যা পর বাড়ির পশ্চিম পাশের …

ধর্ম যার যার বিশ্বাসের উপর নির্ভরশীল-খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ধর্ম যার যার বিশ্বাসের উপর নির্ভরশীল। ধর্ম হচ্ছে চেতনা। তিনি মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত …

ডোমারে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ কৃষি অফিসারের বিরুদ্ধে, হাজতে শিক্ষার্থীর বাবা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামানের উপজেলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রাহাদ আহমেদ মৃন্ময় সাথে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম আহমেদের খেলার মাঠে সাইকেল চালানো কেন্দ্র করে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মৃন্ময়ের মা উপজেলা কৃষি অফিসারের স্ত্রী তাদের কোয়াটারের …

নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী সহস্রাধিক মানুষের মাঝে শুকনা খাবার প্যাকেট, খাবার পানি, খাবার স্যালাইন ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, …

কমলগঞ্জে দুই’শ পরিবার পানিবন্দি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত রোববার বিকাল ৫টা থেকে আকস্মিকভাবে দ্রুত গতিতে পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। রাতেই আতংকিত গ্রামবাসীরা উপজেলার প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে স্বেচ্ছাশ্রমে গাছ ও মাটির ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত আতিবাহিত করেন। এছাড়া ঐ রাতেই পতনঊষার ইউনিয়নে …

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আত্রাইয়ে দিন ব্যাপী কর্মশালা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নওগাঁর আত্রাই উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান …

বন্যার্তদের পাশে মৌলভীবাজার জেলা পুলিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারিবৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা প্লাবিত হয়েছে। বড়লেখা, কুলাউড়া, রাজনগর, সদর ও জুড়ী উপজেলার প্রায় ৭০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এসব উপজেলায় নারী-শিশুসহ প্রায় ৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন  আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেক মানুষ পানিবন্দী হয়ে আটকা …

কমলগঞ্জে দিন দুপুরে চুরি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দিন দুপুরে এক সেনা সদস্যের বাড়ীতে ঘরের টিনের চাল ভেঙ্গে চুরি সংঘঠিত হয়েছে বলে জানা যায়। সোমবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মনিপুরী পল্লী ঝপলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সেনা সদস্য আশিষ সিংহের স্ত্রী সুবর্না সিংহ জানান, আমার স্বামী কুমিল্লা ক্যান্টরমেন্ট এ কর্মরত রয়েছেন। বাড়ীতে শাশুড়ীসহ সন্তানদের নিয়ে বসবাস করেন। …

মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় গোমতীর পানি বিপৎসীমার কাছে

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৩নং সদর ইউনিয়ন এবং ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোমতী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে; ইতোমধ্যেই পানি উঠেছে গোমতীর চরের বেশ কিছু বাড়িতে।সোমবার বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হয়েছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ।২৫ জুন পর্যন্ত …