মেয়ের নাম জানালেন নিক-প্রিয়াংকা

বিনোদন ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের মেয়ের কী নাম রেখেছেন তা এবার প্রকাশ করলেন নিক-প্রিয়াংকা দম্পতি। নিক-প্রিয়াংকার প্রথম সন্তানের নাম মালতি মারি চোপড়া জোনাস। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছিলেন নিক-প্রিয়াংকা দম্পতি।  ১৫ জানুয়ারি সান দিয়াগোর এক হাসপাতালে জন্ম হয়েছে নিক-প্রিয়াংকার মেয়ের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ২২ …

লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জে আইয়ুব আলী (৪১) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গলা কেটে টাকা পয়সাসহ সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর- বত্রিশহাজারি মৌজার চাপারহাট থেকে সোনারহাট গামী বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের …

বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন করা হয়েছে।   বুধবার (২০ এপ্রিল) মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এই আদালতের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম …

লোহাগাড়ায় ভেঙ্গে পড়া গাছ সরাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় কাল বৈশাখীর ছোবলে পড়ে ভেঙ্গে যাওয়া গাছ কাটতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুহাম্মদ জিল্লুর রহমান (৪২)। সে উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা দক্ষিণ পাড়া এলাকার  ওলা মিয়ার পুত্র। ২০ এপ্রিল (বুধবার) সকাল এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য মুুহাম্মদ তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, …

রাণীশংকৈলে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের একটি পুকুর থেকে বুধবার ২০ এপ্রিল দুপুরে  এক মানসিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত শিশুটির নাম দুর্জয় কর্মকার (৯)। সে গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্জয়  একজন মানসিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার ১৯ এপ্রিল  বিকেলে …

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রুমেল আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার পর মূহুর্তে এম সাইফুর সড়কের পুরাতন থানার সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রুমেল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামের মাসুদ মিয়ার ছেলে। স্থানীয়রা বলছে, সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান সড়কের নিজের …

নওগাঁর আত্রাইয়ে লোহার খাঁচায় বন্দি মহাত্মা গান্ধির ভাস্কর্য

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধির ভাস্কর্য নির্মান করা হয়েছে। কিন্তু ভাস্কর্য নির্মানের পর সেখানে লোহার রড দিয়ে খাঁচা বানিয়ে ঘিরে দেয়া হয়েছে। এতে করে দর্শনার্থীরা যেমন ভাস্কর্যটি উপভোগ করতে সমস্যায় পড়ছেন, অন্যদিকে ভাস্কর্যটির সৌন্ধর্য বিনিষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। জানা যায়, ইংরেজ সামাজ্র্যবাদের নির্যাতনের যাঁতাকলে যখন পিষ্ট …

Uber এখন মৌলভীবাজারে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা যেমন চায়ের দেশ তেমনি প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এলাকায় যাতায়াতে পরিবহন সমস্যা সহজ করতে উবারের যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার উদ্বোধন করেছে এর মোটরবাইক সার্ভিস। ওইদিন বিকেল থেকেই উবার (Uber) মৌলভীবাজার জেলা শহরে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। শহরের শাহ মোস্তফা রোড এলাকায় অফিস উদ্বোধন শেষে ওই দিন …

বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রাণীনগরে বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী উজ্জল হোসেনের অবৈধভাবে দখল করা বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়খোল গ্রামবাসীর আয়োজনে বুধবার স্কুলের সামনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক মানুষ এই মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। মানবন্ধনে বক্তারা বলেন, উজ্জল তৎকালীন সময়ে জাতীয় …

আরো ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের আরো ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউরোপীয় কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ নিল মস্কো। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ …