ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা ও ৮ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত সোমবার (১৮ এপ্রিল) রাতে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রুপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিন রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রুপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে …

নেত্রকোণার মোহনগঞ্জে অসহায়দের পাশে শিল্পী বাপ্পীর শাড়ী বিতরন ও ইফতারে অংশগ্রহণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ জনপ্রিয় চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী মসজিদে মুসল্লীদের সাথে ইফতার ও দোয়াতে অংশগ্রহন করেছেন ৷ গত সোমবার সন্ধ্যায় তার দেশের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে তার দাদার বাড়িতে ফাগুয়াতে মসজিদে মুসল্লীদের সাথে ইফতার করেন তিনি । এর আগে তিনি অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। তিনি ১০০ জনের মাঝে ঈদের উপহার বিতরণ …

গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ গাজায় গতকাল মঙ্গলবার ভোরে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে বোমা বর্ষণ করেছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ইহুদিবাদী ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতের রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর …

সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে

সিএনবিডি ডেস্কঃ সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল সোমবার সন্ধ্যায় সেতুর ৩৬তম স্প্যানে বসানো হয় সর্বশেষ ল্যাম্পপোস্টটি। এর মধ্যে দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে বসে গেল মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্ট রাতের বেলায় আলোকিত করবে …

নেত্রকোণায় আটপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার যৌথ সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে ট্রান্সফোর্স কমিটি, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় আটপাড়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে …

শ্রীমঙ্গলে অন্তজালায় মামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং হয়রানি মামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রতিবাদ লিপি প্রদান করেন কলেজ রোডের বাসিন্দা মোঃ আজহার চৌধুরীর ছেলে মোঃ আশফাক চৌধুরী রিয়াম (৩২)। তিনি উক্ত প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন, আমার পরিবার শ্রীমঙ্গল শহরের বিগত ৪০ বছর যাবত সুনামের …

সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আজকে সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে সেটি তুলে ধরবেন। সরকারের সমালোচনা করুন, অর্জনগুলোও তুলে ধরুন। এটি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। গতকাল সোমবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে …

অনিবার্য কারণে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এ ঘোষণা দেওয়া হয়। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক …

ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু হয়েছে : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রকেট ও কামানের গোলা বর্ষণের মাধ্যমে হামলা শুরু করেছে রুশ বাহিনী। এর আগে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা ডনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন। তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, তার সরকার এখন একথার সত্যতা নিশ্চিত করছে যে, রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলে …

একনেকে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

অর্থ ও বানিজ্য ডেস্কঃ আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া …