ইউক্রেনে রাশিয়ার হামলায় ৯০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৯০ শিশু নিহত এবং আরও ১০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয়। আজ সোমবার (১৪ মার্চ) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ সংখ্যক হতাহত হয়েছে কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, …

বলিউডে অভিষেক হতে যাচ্ছে আমির খানের ছেলে জুনায়েদ’র

বিনোদন ডেস্কঃ আজ ( ১৪ মার্চ) ৫৭তম জন্মদিন উপলক্ষে বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এক চমকপ্রদ খবর জানালেন গণমাধ্যমকে। তিনি জানান, তার পুত্র জুনায়েদ খান বলিউডে পা রাখছেন। যশ রাজ ফিল্মসের প্রকল্পের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘মহারাজা’। জন্মদিন উপলক্ষে ছেলের সম্পর্কে বলিউড হাঙ্গামার সাক্ষাৎকারে আমির বলেন, জুনায়েদ শিগগির আমাদের ইন্ডাস্ট্রির একজন সদস্য হতে …

ইউক্রেন থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেন থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন। কিয়েভ থেকে রুমানিয়া হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে। এরপর নিরাপদে দেশে ফিরতে পারায় বাংলাদেশ সরকারকে তারা ধন্যবাদ জানান। দেশে ফেরত আসা পাঁচ শিক্ষার্থীই ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। আজ সোমবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক …

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। নিজেদের প্রথম বিশ্বকাপে খেলতে গিয়েই পাকিস্তানকে হারালো নিগার সুলতানা জ্যোতির দল। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের পুরুষ দলকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। নারী বিশ্বকাপেও যেন তারই পুনরাবৃত্তি ঘটলো। টসে হেরে আগে ব্যাট …

সিএমএইচে পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, আছেন পর্যবেক্ষণে

জাতীয় ডেস্কঃ গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্ক থেকে ফেরার পথে প্লেনের ভেতর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ডাক্তারের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার তুরস্ক …

নওগাঁয় ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আলোচিত ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। ঘটনার প্রায় আট বছর পর এ হত্যা মামলার রায় দেওয়া …

পানির জন্য হাহাকার করছে কৃষি জমি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। কিন্তু সেচ সংকটের কারণে বোরো চাষ ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষকের প্রায় ৩০০ একর বোরো ধানের জমি শুকিয়ে গেছে। জমিতে রোপণকৃত চারা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা। …

ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী (কাঞ্চিয়ার কুটি) গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত …

ইটভাটার পেটে যাচ্ছে ফসলি জমি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার ফসলি জমির পরিমাণ দিন দিন কমছেই।যে হারে ফসলি জমি কমছে তাতে ভবিষ্যতে আবাদি জমির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৬ বছরে জেলায় প্রায় ১২ হাজার হেক্টর আবাদি জমি হ্রাস পেয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্থানে সর্বত্রই প্রতিদিন অবৈধভাবে আবাদি জমি ধ্বংস করে মাটি কাটার মহোৎসব চলছে। কৃষি জমিতে একের …

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  রবিবার (১৩ মার্চ) আনুমানিক সকাল ৯ টায় সমিরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনার শিকার হন। এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সমিরউদ্দিন উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের মৃত আমিরউদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের ফায়ার সার্ভিস গেটের সামনে মোটর সাইকেল ও …