ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন, মাদক, বাল্য বিবাহ ও আত্নহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলীর সভাপতিত্বে এবং আব্দুল জলিল পারভেজের সঞ্চালনায় বৈঠকে …
Author Archives: Bappi
খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, মায়ের সাথে গত তিন মাস আগে তালহা তার নানার বাড়িতে (গুপ্তগ্রাম) বেড়াতে যায়। প্রতিদিনের মতো রোববার বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল …
৩২ কোটি আলোকবর্ষ দূরের অবিশ্বাস্য ছবি তুললো হাবল
বিজ্ঞান ডেস্কঃ ৩২ কোটি আলোকবর্ষ দূরের এক অবিশ্বাস্য ছবি তুলেছে হাবল স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে আলোর গতিতে গেলেও সেখানে পৌঁছাতে ৩২ কোটি বছর সময় লেগে যাবে, সেই খানে ঘটে যাওয়া অবিশ্বাস্য এক ঘটনার অবিশ্বাস্য ছবি তুলেছে হাবল। অ্যানড্রোমেডো নক্ষত্রপুঞ্জের একটি ঘটনার ছবি তুলেছে হাবল। সেখানে মহাকর্ষীয়বলে ক্ষয়িষ্ণু দুটি ছায়াপথের (গ্যালাক্সি) এমন স্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলেছে …
Continue reading “৩২ কোটি আলোকবর্ষ দূরের অবিশ্বাস্য ছবি তুললো হাবল”
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হলেন সালেহ আহমাদ
সিএনবিডি ডেস্কঃ ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ৩৮ তম আসরে সারাবিশ্বে বাংলাদেশের প্রতিযোগী, রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৪) প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অন্তগত ভাদ্রা ইউনিয়নে। ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে …
Continue reading “আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হলেন সালেহ আহমাদ”
রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে গ্রেফতারে গড়িমসির অভিযোগ এনে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বন্দর ও শিবদীঘি মোড়ে সম্মিলিত ছাত্রজোট ও সম্মিলিত অভিভাবক মহলের ব্যানারে ঘণ্টাব্যপী আন্দোলন করে তারা। আন্দোলনরত …
Continue reading “রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ”
ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে তখন এই অস্ত্র সাহায্য দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা …
Continue reading “ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র”
ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪ বছর পর আবার হ্যাটট্রিক করলেন। দলকে জেতালেন ৩-২ ব্যবধানে। এটি রেড ডেভিলদের হয়ে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৮ সালের জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে হ্যাটট্রিক পেয়েছিলেন রোনালদো। এ ছাড়াও ৩৭ বছর বয়সী তৃতীয় ফুটবলার …
Continue reading “ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো”
রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রায় প্রতিদিনই রুশ সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করলেও এবারই প্রথম নিজেদের সেনা নিহতের কথা স্বীকার করলেন তিনি। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রুশ সেনাদের …
Continue reading “রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত : জেলেনস্কি”
সারা দেশে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ
সিএনবিডি ডেস্কঃ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত নাপা সিরাপের ব্যাচ নং-৩২১১৩১২১ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে এ নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এক নোটিশ জারির মাধ্যমে জানায়, উল্লিখিত ব্যাচের ঔষধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং সেটি বিক্রি থেকে …
Continue reading “সারা দেশে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ”
সৌদিতে ২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদিতে ২৪ ঘন্টায় রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। “সন্ত্রাসবাদে জড়িত অপরাধ” করার দায়ে এই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ২০২১ সালে দেশটিতে মোট ২৭ জনের শিরোশ্ছেদ করে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামীর মধ্যে ইয়েমেনের ৭ জন ও সিরিয়ার এক নাগরিক ছিল। …
Continue reading “সৌদিতে ২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর”