নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন-এমপি শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ঐ ভবনের ভিত্তিরপ্রস্তর ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে  ভবন নির্মান কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। পরে তিনি বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি …

হাওরে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনের পর মৌলভীবাজারের হাওরে বাড়ছে বোরো ধানের চাষ। এর কারণে চাষে মনোযোগী হয়েছেন কৃষকরা। জেলার হাওরগুলোতে চলছে বোরো চাষের ব্যস্ততা। হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওরসহ ছোট-বড় হাওরের উজান-ভাটিতে এখন চলছে বোরো চাষাবাদের উৎসব। বাজারে ধানের দাম বৃদ্ধি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। জেলা কৃষি …

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক তানভীর হাসান (তানু) বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের …

কমলগঞ্জে শহিদ এমপি কর্তৃক চা শ্রমিকদের মাঝে ৪শ কম্বল বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ নিজ নির্বাচনী এলাকায় আসলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী …

হাওরাঞ্চল ও চা বাগানের শিক্ষা ও জীবনমান উন্নয়নে “আলোয় আলো” কার্যক্রম প্রকল্প

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ উদ্যোগ বিষয়ে বক্তরা …

সিনহা হত্যা মামলা রায়ে প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারে চাঞ্চল্যকর ঘটনা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওসি প্রদীপ কুামার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে এ রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। রায়ে বিচারক এপিবিএন’র ৩ …

দেশের যেসব অঞ্চলে অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

সিএনবিডি ডেস্কঃ সারাদেশ জুড়ে চলমান শৈত্য প্রবাহ বেশ কিছু জেলা ও বিভাগে আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুন্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে …

চাচার মৃত্যু শোকে ভাতিজির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: চাচার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ভাতিজি সুজন আক্তার (৩০)। রোজ রবিবার (৩০জানুয়ারী) বাদ জোহর জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত চাচার নাম হানিফ উদ্দিন (৭০)। …

মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। গতকাল স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির চিহ্ন ছিল। …

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

অনলাইন ডেস্কঃ চাঁদপুরের মমিনপুর এলাকার ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, কুমিল্লার মুরাদনগরের মো. …