চলতি বছর সারে ভর্তুকি দেয়া হচ্ছে ২৮ হাজার কোটি টাকা : কৃষিমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় চলতি বছর দেশে সারের জন্য ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (২৯ জানুয়ারি) ঢাকার এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ’ নিয়ে এক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সারের ভর্তুকিতে ২৮ হাজার কোটি টাকা লাগবে। এখন …

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশের বিদায়, সেমি-ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্কঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবার তাদের কাছেই হেরে বিদায় নিতে হলো বাংলাদেশী যুবাদের। কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটের হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো টাইগার যুবারা। শনিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশের যুবারা। ভারতীয় …

কঙ্গোর আদালতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নিহত জাতিসংঘের দুই বিশেষজ্ঞ জাইদা কাতালান ও মাইকেল শার্প ওই সময় দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। জাইদা হলেন একজন সুইডিশ ও মাইকেল একজন আমেরিকান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সুইডেনের …

৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ, ১২ বছরের ঊর্ধ্বে হলেই সবাই পাবে টিকা

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে  ৪০ বছর নির্ধারণ করা হয়েছে এবং এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে কোভিড-১৯ …

রায়পুরে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ

মো. জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী রাকিব নামে একজনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। রায়পুর পৌর ১নং ওয়ার্ড মোল্লা বাড়ীর বাসিন্দা রাকিব  ফুলগাজী থানার মামলা নং -০৩ ,  তা – ১৯/১১/১০ ইং , জি আর -১১৯/১২ , দায়রা মামলা নং -২০২/১২ , ধারা -৩৯৬ পেনাল কোড এর মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামী …

কুলাউড়ায় গাঁজা সহ ১জন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শনিবার (২৯ জানুয়ারি) ভোরবেলা মৌলভীবাজারের কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস এর পরিচালনায় গোপন তথ্যের ভিত্তিতে একটি দলের বিশেষ অভিযান করিয়া কুলাউড়া পৌর শহর তলীর জয়পাশা নামক স্থানে ছত্তার মিয়া এর কলোনীর সামনে হইতে মাদক ব্যবসায়ী শেখ সাজিদ (২৫) নামক ১জনকে আটক করা হয়। মধ্য জয়পাশা গ্ৰামের শেখ রজমুল এর …

শেরপুরে ৯ লাখ টাকা মূল্যের ভোজ্যতেল সহ দুই প্রতারক আটক

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি): শেরপুরে প্রতারণার মাধ্যমে নেয়া ৯ লাখ টাকার ভোজ্যতেলসহ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৮ জানুয়ারী (শুক্রবার ) রাতে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল এলাকা থেকে ৩শ ১৬ কার্টুন সয়াবিন তেল এবং ১শ কাটুর্ন কয়েলসহ তাদেরকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের নজরুল …

ফুলবাড়ীতে সোনালী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা,কুড়িগ্রামের উদ্যোগে দুঃস্থ, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী …

ছুটির দিনে ঘরেই তৈরি করুন লোভনীয় স্বাদের চিংড়ি মাশরুম

লাইফস্টাইল ডেস্কঃ চিংড়ি এবং মাশরুম আলাদা আলাদাভাবে খেতে প্রায় সবাই পছন্দ করেন। তবে এই দুইটি একসঙ্গে রান্না করলে অসাধারণ এক লোভনীয় স্বাদের আমেজ পাওয়া যায়। কোভিডকালীন অনেকেই রেস্টুরেন্টে গিয়ে এই আইটেমটি খেতে চাইলেও এখন বাইরে না খাওয়াই ভালো। কিন্তু খেতে তো হবে। তাই চিন্তা করবেন না চাইলে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন চিংড়ি মাশরুম। …

স্বাদে অতুলনীয় আত্রাইয়ের নারীদের তৈরি কুমড়ো বড়ি

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শীতের মৌসুম এলেই উপজেলার প্রতিটি গ্রামের নারীরা খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করেন। আর তাই শীত জেঁকে বসায় নওগাঁর আত্রাইয়ের প্রতিটি গ্রামে গ্রামে কুমড়ো বড়ি তৈরির যেন ধুম পড়েছে। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল।শীতের সময় গ্রামের নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে …