বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে

স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড পেসারদের তোপে ধ্বস নেমেছে বাংলাদেশ দলের ব্যাটিং এ। প্রথম ইনিংসেই তারা গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে। সফরকারীরা পিছিয়ে আছে ৩৯৫ রানে। বাংলাদেশ দল মাত্র ১১ রান তুলতে হারায় টপ অর্ডারের ৪ উইকেট! কিছুই করতে পারেননি সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল। নাঈম তো অভিষেক টেস্টের …

ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ নানা অভিযোগের মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (১০ জানুয়ারী) দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এর আগে ৬ ডিসেম্বর ‘গণ-অসন্তোষে’ উসকানি ও করোনাভাইরাসের আইন ভাঙার দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে …

নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ৬দিনের মাথায় নিখোঁজদের মধ্য থেকে আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। এর আগে, গতকাল রবিবার নিখোঁজ ১০ যাত্রীর মধ্যে ৬জনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবারের উদ্ধার হওয়া …

শিক্ষার্থীদের করোনার টিকা নিতে এখন থেকে লাগবে না নিবন্ধন

সিএনবিডি ডেস্কঃ এখন থেকে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। আজ সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার …

নৌকার প্রধান কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের গাড়ি বহরে হামলায় অভিযুক্ত ৬জন জেলে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার …

কুবিতে ভর্তি শেষ, এখনও ফাঁকা ৫৩৩ আসন!

মানছুর আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫০৭ শিক্ষার্থীর ভর্তির মাধ্যমে প্রথম মেরিটের ভর্তি সম্পন্ন হয়েছে। এতে মোট আসন খালি রয়েছে ৫৩৩টি। দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১০৪০। এর মধ্যে এ ইউনিটের ৩৫০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৮৬ জন। …

আজ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সুবর্ণজয়ন্তী

জাতীয় ডেস্কঃ আজ (১০ জানুয়ারী) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানি বন্দিদশা থেকে নিজভূমিতে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মাধ্যমে পূর্ণতা লাভ করে বাঙালির স্বাধীনতার সংগ্রাম। এ বছর জাতির পিতার ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’র ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী। দিবসটি উপলক্ষে …

নবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী  ও নবনির্বাচিত কমিটির অভিষেক  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানে (আশুড়ার বিল) প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় শুভেচ্ছা  …

নওগাঁর আত্রাইয়ে সমবায় সমিতির সদস্যাদের পাঁচ দিন ব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পে (আইজিএ) সমবায় সমিতির সদস্যাদের পাঁচ দিন ব্যাপী স্থানীয় চাহিদা ভিত্তিক আইজিএ ব্লক বার্টিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জানুয়ারী) সকালে উপজেলা জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জেলা সমবায় কার্যালয়ের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় …

পাকিস্তানে তুষারপাত-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ে বেসামাল পাকিস্তান গত কয়েকদিন ধরে চলা তুষারপাত-বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তুষারপাতে আটকে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছিল। রবিবার সকালে সংখ্যাটা বেড়ে ২২ এ দাড়িয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। সবমিলিয়ে নানা দুর্যোগের জেরে পাকিস্তান …