শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজবে কান না দিতে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ দেশের করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় এনে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, আমরা সেই চেষ্টাই করছি। তবে এটাও ঠিক যে, যদি মনে হয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন আমরা …

তিন বছর পর মুক্তির স্বাদ পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছর ২০২২ সালের শুরুতেই জেল থেকে মুক্ত হয়ে অবশেষে মুক্তির স্বাদ পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ। তবে এ মুক্তির জন্য বিনা কারণে তিন বছর জেল খাটতে হয়েছে তাঁকে। তাঁর সঙ্গেই মুক্তি দেওয়া হয়েছে তাঁর মেয়ে সুহাউদকে। শনিবার এক টুইট বার্তায় মানবাধিকার সংগঠন আলকোয়েস্ট এ খবর জানিয়েছে বলে বলে সংবাদ প্রকাশ করেছে …

আটটি বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী কর্তৃক ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

জাতীয় ডেস্কঃ দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন …

নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবি: মা-মেয়েসহ ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির পাঁচদিনের মাথায় ভেসে উঠলো নিখোঁজ ১০ জনের মধ্যে ৪ জনের লাশ। এদের মধ্যে এক পরিবারের ৪ জন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ের মরদেহ রয়েছে। আজ রোববার (০৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত …

শেরপুরে ১২ শত বস্তা সার ও তিনটি ট্রাকসহ আটক ৬

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ অবৈধভাবে পাচারকালে বগুড়ার শেরপুরে ১২শ বস্তা ডিএপি সারসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের …

প্রায় ১ ঘন্টা চেষ্টার পর বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীদের সহায়তায় ১ঘন্টা চেষ্টার পর বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার ৭ জানুয়ারি  বিকালে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়। নীল গাইটি সুস্থ্য আছে এবং বিজির জিম্মায় আছে বলে জানান ইউপি চেয়ারম্যান হিমু …

পত্নীতলা উপজেলাধীন পাটিচরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম সবেদুল ইসলাম রণিকে সম্বর্ধনা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন পাটিচরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম সবেদুল ইসলাম রণিকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।  সুরমা মাল্টপারপাস কো-অপারেটিভ সোসাইটির উৎদ্যোগে শনিবার (৮ জানুয়ারী) দুপুরে এই সম্বর্ধনা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ডিজিএম ডা: ফেরদৌস হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠিত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কায়েস …

কক্সবাজারের মহেশখালীতে ১৮ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে করোনার টিকা প্রদান শুরু

এ. কে. রিফাত, কক্সবাজারঃ মহেশখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সরকারি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে মহামারী করোনাভাইরাসের টিকা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । তারই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় মহেশখালী উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের মাঝে এই টিকা কায়ক্রম শুরু করেছে …

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) শনিবার ৮ জানুয়ারি সকাল ৭ টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯ টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাণীশংকৈলের …

ফের সময় বাড়ল মুজিববর্ষের

জাতীয় ডেস্কঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে মুজিববর্ষের সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদও বাড়ানো হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, …