রাণীশংকৈলে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ৬-৪০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৯ টায় র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও …

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা  হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোরে ৫০ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ …

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। বৃহষ্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ডোমার হৃদয়ে স্বাধীনতা’য় পূষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন রাজনৈতিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা …

লোহাগাড়ায় মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন উপলক্ষে সারাদেশে মত চট্টগ্রামের লোহাগাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা  নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,  স্বাস্হ্য বিভাগ,বনবিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক …

প্রহড়ের শুরু’তে পুস্পস্তবক অর্পণ করে শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের পঞ্চাশতম বিজয় দিবস। বিজয়ের সুবর্নজয়ন্তী। দিনটি পালন করছে সারাদেশের জনগণ। ইতিমধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান মালায় মৌলভীবাজার জেলা বাসী দিনটি পালন করছে। চলছে বিজয় র‌্যালি, মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গান, আবৃত্তি, জমকালো আতসবাজি, পথ নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ তারিখ দিনের শুরুতে, …

নেত্রকোণায় ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুজন মিয়া পিতা মৃত কেরামত আলীর এক ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছে এলাকার কয়েকজন প্রভাবশালীরা। গত ১২ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় সুজন মিয়ার স্ত্রী দীপ্তি আক্তারকে মারধর করে পাশের বাড়ির কয়েকজন মিলে গুরুতর আহত করেছে। …

নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে স্বর্ণকারের আত্মহত্যা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে শ্রী ফটিক চদ্র বর্মন (৫০) নামর এক স্বর্ণকার আত্মত্যা করেছে। আত্মহত্যাকারী ফটিক সাপাহার উপজেলার পালপাড়া গ্রামের মৃত মহাদেব চদ্র বর্মনের ছেলে। গত সােমবার সন্ধ্যার দিকে গ্রামের অদুরে একটি পাইকুড় গাছের ডালে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানাে ঝুলন্ত অবস্থায় ফটিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, …

বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস ও বাংলাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে শুরু হয়েছে চারদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। নতুন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সম্বলিত ছবি ও জাতির সূর্য সন্তানদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই আলোকচিত্র …

ফুলবাড়ীতে ৬টি ছানা জন্ম দিল দেশি জাতের একটি ছাগী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের অটোরিকশা চালক আসমত আলীর একটি দেশি জাতের ছাগী একসাথে ৬ টি ছানা জন্ম দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ওই ছানা গুলোকে এক নজর দেখার জন্য শতশত নারী-পুরুষ ওই বাড়ীতে ভীড় করছেন। আসমত আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগম জানান, চার বছর আগে ধার-দেনা করে একটি …

লালমনিরহাটে পাওনা টাকাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার আদিতমারী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় রহিমা বেগম (৫০) নামে এক নারীকে দোকানের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতঃ মহিলা ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,উপজেলার দুরারকুটি বাজার এলাকার আব্দুল গণির …