রাজনগরে ইউনিয়ন সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১ সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের চড়কারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা রফিক মিয়ার পুত্র হারুনুর রশিদ হারুন (আপেল প্রতীক)। গেল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার …

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ : খাদ্য মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমাদের প্রত্যেকে সুস্থ্য দেহ সুস্থ্য জীবন যাপন করতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামীলীগ সরকারের শাসনামল শুরু হবার পর থেকে দেশের সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্যে সেক্টরেও বিশেষ …

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন। মঙ্গলবার মৌলভীবাজার জেলা শহরের শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে আলোয় আলোকিত করে চোঁখে দেখে ফেরানো যায় না এত সুন্দর ভাবে জেলা প্রসাশন আয়োজনের সৎ ইচ্ছা থাকলে সত্যি চোখ ধাঁধানো আয়োজনে মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন …

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ শাহারিয়ার আজম মুনা। বিশেষ অতিথি …

লোহাগাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২১ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ …

ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এ খবর জানিয়ে বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক …

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় …

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। তবে পরে এ সতর্কতা প্রত্যাহার করা হয়। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩.২০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল …

করোনার টিকা দিতে অস্বীকার করায় মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার টিকা দিতে অস্বীকার করায় মার্কিন বিমানবাহিনীর ২৭ সদস্য বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা দেয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্বপালনকারী সদস্যদের বরখাস্ত করা হলো। এর আগে, গত আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সমস্ত সদস্যের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেন এবং এ …

৮০ বছরের সেই অসহায় কলা বিক্রেতার পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ওসি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ “Fate of helpless Manu Mia has not changed even at age of 80“ শিরোনামে ৮/১২/২০২১ইং তারিখের Daily Present Times ইংরেজি পএিকা ও ৯/১২/২০২১ইং তারিখে “মুরাদনগরে অসহায় মনু মিয়ার ভাগ্য পরিবর্তন হয়নি ৮০ বছর বয়সেও” শিরোনামে  Digital Bangla News  এ একটি খবর প্রকাশিত হয় যা সংবাদিক খোরশেদ আলমের ফেসবুক আইডিতে …