ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পিরানহা মাছ ধংস করল ভ্রাম্যমাণ আদালত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এই মাছ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, সোমবার (০১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারের পাশে একতা মাছের আড়তে ভ্রাম্যমাণ …

কুড়িগ্রামে দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ দুর্ঘটনা। নিহত যুবক ওই গ্রামের রঞ্জিত চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দাদা হরেকান্ত রায়ের …

নবাবগঞ্জে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ইউ,পি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে দলীয় কার্যলায় থেকে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ১নং জয়পুর ইউনিয়নের মোঃ আইনুল হক চৌধুরী, বিনোদনগর ইউনিয়নের মোঃ সানোয়ার হোসেন মন্ডল, ৪নং শালখুরিয়া ইউনিয়নের মশিউর রহমান, …

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৩০ ডাকাত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ব্যাংক ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের আগাম অভিযানে নিহত হয়েছে সংঘবদ্ধ ব্যাংক ডাকাতি চক্রের ৩০ জন সদস্য। স্থানীয় সময় গতকাল রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে এ ঘটনা ঘটে। ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, শহরটির বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে ডাকাতি করতে …

ভারতে কালী প্রতিমা সাজবে ২ কোটি ৮৫ হাজার টাকার স্বর্ণালঙ্কারে!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে তৃণমূলের জেলা অফিসের কালী প্রতিমা আড়াই কোটি রুপি অর্থাৎ ২ কোটি ৮৫ হাজার টাকার সোনার গয়নায় সেজে উঠতে চলেছে। ওই কালী প্রতিমায় গয়নার পরিমাণ প্রতি বছর বাড়তে বাড়তে এখন হয়েছে ৫২০ ভরি সোনা। ওই পূজা শুরু হয়েছিল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে। এখনও পূজার রাশ তার হাতেই। …

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের সহযোগিতায় ১ নভেম্বর সোমবার  জাতীয় যুব দিবস পালিত হয় । এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। …

উইন্ডোজ ১১-এ যুক্ত হয়েছে যেসব নতুন ফিচার

প্রযুক্তি ডেস্কঃ প্রায় ৬ বছর আগে মাইক্রোসফট অবমুক্ত করেছিল উইন্ডোজ ১০। আর উইন্ডোজের নতুন সংস্করণ হিসেবে উইন্ডোজ-১১ গত মাসের শুরুর দিকে বাজারে এসেছে। উইন্ডোজের এই নতুন সংস্করণটিতে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। ইতোমধ্যে বেশ কিছু কম্পিউটারে নতুন এই অপারেটিং সিস্টেম আপডেটের বার্তা জানিয়ে দিলেও এখনো সিংহভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেটের বার্তা আসেনি। তবে অনেক ব্যবহারকারী সংশয়ে …

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষিদ্ধ হলো জাটকা শিকার

সিএনবিডি ডেস্কঃ আজকের জাটকাই আগামী দিনের রুপালি ইলিশ। তাই আজ ১লা নভেম্বর থেকে ৮ মাসের জন্য ইলিশের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। এখন থেকে জাটকা শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ের ওপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময় …

নওগাঁর আত্রাইয়ে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস-২০২১ পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস, আত্রাই, নওগাঁ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আত্রাই উপজেলা …

ডিমের সম্পুর্ণ পুষ্টিমান অক্ষুণ্ণ রাখতে যে ভাবে খাওয়া উচিত

লাইফস্টাইল ডেস্কঃ ডিম প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। রোজ একটি করে ডিম খাওয়ার কথা অনেক চিকিৎসকই বলেন। চিকিৎসকদের মতে, বেশিরভাগ পুষ্টিকর উপাদান প্রাকৃতিকভাবে যেসব খাবারে সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল ডিম। যার জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার বিকল্প নেই। চীনে প্রায় ৫ লাখ লোকের ওপর এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, …