নাগেশ্বরীতে স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামী মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামী হযরত আলী (৫৫)’ র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা দাদামোড় এলাকায় বাড়ির অদূরে থাকা স্ত্রীর চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। হযরত …

কমলগঞ্জে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এক ব্যবসায়ীকে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৩১ অক্টোবর) বেলা ২ ঘটিকার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে। নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা …

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ!

রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন শ্রেণির ১৬০০ কেজি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে চরশৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের গত প্রায় আট বছরে জমা হওয়া এক হাজার ৬০০ কেজি পুরাতন ও নতুন সরকারি পাঠ্যবইগুলো স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে বিক্রি করেছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। জানা গেছে, গত ২০ অক্টোবর রাতের আঁধারে …

বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট ও বালুবাহী ভলগেটের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন। গেল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও উপজেলার হোসেনপুর গ্রামের মরহুম …

জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শপথ গ্ৰহনের পরও বিদ্রোহী প্রার্থী!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউপি পরিষদ নির্বাচনে পরিবেশ মন্ত্রীর শপথ করানোর পরও ১০টি ইউপি থেকে মনোনয়ন বঞ্চিতরা ‘বিদ্রোহ প্রার্থী’ হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ অনেকে ইতিমধ্যে উপজেলা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গোপনে শুরু করেছেন প্রচার প্রচারনা। বিদ্রোহী প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যানরাও …

নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা হবে শ্রীমঙ্গল সাংবাদিক মতবিনিময় সভায়- মনসুরুল হক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার রাতে শহরের এক প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, কমলগঞ্জ …

আজ শুরু হচ্ছে জাতিসংঘের কপ-২৬ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের গ্লাসগোতে স্কটিশ এক্সিবিশন সেন্টারে আজ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বসছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে অ্যান্ডোরার প্রধানমন্ত্রীসহ প্রায় ১২০ জন বিশ্বনেতার উপস্থিতিতে হবে এ সম্মেলন সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। গোটা বিশ্বের নজর এখন গ্লাসগো’র স্কটিশ এক্সিবিশন সেন্টারে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ …

রাষ্ট্রীয় মর্যাদায় সুপারস্টার পুনীত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সুপারস্টার পুনীত রাজকুমারের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৩১ অক্টোবর) সকালে এ শেষকৃত্য সম্পন্ন হয়। খবর-ইন্ডিয়া ডট কমের। ইন্ডিয়া ডট কম জানায়, আজ রোববার সকালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় দক্ষিণ ভারতীয় এ তারকার। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। …

আজ রাত ৮ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্কঃ আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত বনাম নিউজিল্যান্ডের কার্যত ‘ডু অউর ডাই’ ম্যাচ। যদিও কাগজে কলমে তা মিলবে না। তারপরও দুই দলই পাকিস্তানের কাছে হেরে এখন প্রথম জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে। পরিসংখ্যানে দেখা গেছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে …

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় তুমুল মারামারি

চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়েতে খাবার টেবিলে অতিরিক্ত মাংস না দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়েছে। এতে বর ও কনের মা-বাবাসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মৌলভীর দোকান এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় …