নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবনটি উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অধিকতর বিনিয়োগ সেবা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগ-সংক্রান্ত …

আইন মেনে জনগণকে রাজস্ব প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় ডেস্কঃ রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরো বেগবান করতে আইন মেনে রাজস্ব প্রদানের জন্য সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার (৪ফেব্রুয়ারি) ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে গতকাল শুক্রবার এক বাণীতে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত রাজস্ব ভবনের উদ্বোধন করেছেন। …

করোনায় বিশ্বব্যাপী আরও ১১০১ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১১০১জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৪৮ জন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯২৪ …

পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একজন উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। টিভি ফুটেজে ধ্বংস …

রাজধানীতে আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

জাতীয় ডেস্কঃ গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) একাধিক এলাকায় গ্যাস থাকবে না। এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট নয় ঘণ্টা মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে …

এখনও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও এখনও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। শুধু প্রত্যন্ত অঞ্চল নয়, রাজধানীর স্কুলগুলোতেই পৌঁছায়নি শতভাগ বই। এ ব্যাপারে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান, এরই মধ্যে প্রায় ৯৮ শতাংশ বই পৌঁছে গেছে। অল্পকিছু বই বাকি আছে। সেগুলোও দু-এক দিনের মধ্যে পৌঁছে যাবে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের …

নাইজেরিয়ায় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার কাস্টিনা রাজ্যে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের জানা যায়, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত একটি সশস্ত্র দল গত বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু …

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের হুমকি বিএমএর

স্বাস্থ্য ডেস্কঃ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্ব ডিসিদের ওপর অর্পণের ঘোষণা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। স্বাস্থ্যমন্ত্রী  তার ঘোষণা প্রত্যাহার না করলে প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করবে বিএমএ – এমনটাই গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে …

অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে রানির ছবি সরিয়ে আদিবাসী সংস্কৃতির ইতিহাস

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার পাঁচ ডলারের ব্যাংক নোট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরিয়ে তাদের আদিবাসী সংস্কৃতির ইতিহাস প্রতিফলিত করবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিজেদের পাঁচ ডলারের ব্যাংক নোটে রানির ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। তবে …

ভুয়া নিবন্ধনে চাকরির অভিযোগে কলেজ শিক্ষক কারাগারে

শিক্ষা ডেস্কঃ ভুয়া নিবন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে সাতক্ষীরার বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানিয়েছেন, ২০২২ …