সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সব বই-সিনেমাও নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সব বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার। রাশিয়ায় এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়ায় গত ডিসেম্বরে একটি নতুন আইন পাশ হয়েছে। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে জানানো হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়ে সবকিছুর ওপর কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সরকার জানায়, …

দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন তিনি।  এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে রূপগঞ্জে সুধী সমাবেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। এতে …

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

জাতীয় ডেস্কঃ চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পল্টনের ভিক্টোরিয়া হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এবার সর্বনিম্ন প্যাকেজে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছরের তুলনায় এবছর ২ লাখ টাকার বেশি খরচ বাড়ল। গতবছর কোরবানি ছাড়া …

কিম জং-কে রুখতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়াকে রুখতে চলতি ফেব্রুয়ারি থেকেই যৌথ সামরিক মহড়া শুরু করবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তথ্য আদান-প্রদানের পাশাপাশি নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের কথা জানায় মিত্র দেশ দুটি। গেল বছর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় …

অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন। একটু পর তিনি বইমেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি …

বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের নতুন সুখবর

অর্থনীতিক ডেস্কঃ গত অক্টোবরে ২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে। গত সোমবার (৩০ জানুয়ারি) আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে বলে জানিয়েছে সংস্থাটি। বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ …

দেশে করোনায় আরও ১৩ জন শনাক্ত

স্বাস্থ্য ডেস্কঃ দেশে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৫৬ জন। তবে, করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তীত রয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক …

ভারতে বহুতল ভবনে আগুন লেগে শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের উপ-কমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ …

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

শিক্ষা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্র পড়তে যেতে পারেন এমন সম্ভাব্য বাংলাদেশি শিক্ষার্থী ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সবচেয়ে বড় ‘আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা (ইউ.এস. ইউনিভার্সিটি ফেয়ার) উদ্বোধনের সময় একথা বলেন তিনি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার …

রাস্তায় নাচের ভিডিও প্রকাশ করায় প্রেমিক-প্রেমিকার ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে রাস্তায় প্রকাশ্যে প্রেমিক যুগলের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তাদেরকে দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রোপাগান্ডা চালানোর জন্য দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিডিওটিতে এই প্রেমিক যুগলকে তেহরানের আজাদি টাওয়ারের কাছে নাচতে দেখা গেছে। নীতি পুলিশের হাতে আটক হওয়া এক নারীর মৃত্যুর পর দেশটিতে চলা বিক্ষোভে জড়িত ব্যক্তিদের কঠোর …