বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ১৩৯৪

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন। আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার …

বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে গুগলের মূল কোম্পানিট অ্যালফাবেট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মীদের কাছে এ সংক্রান্ত একটি মেমো পাঠিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়। এছাড়া অ্যামাজন, ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি ছাঁটাইয়ের …

ঢাবির রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী অফিসের টাকা রাখেন সিন্দুকে। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো নিয়োগ দেন জনবল, মর্জিমাফিক নির্ধারণ করেন বেতনও। পিছিয়ে নেই রেজিস্ট্রার। দুবছর আগে মৃত ব্যক্তিকে ভাইভা বোর্ডে আমন্ত্রণ জানিয়ে জন্ম দেন সমালোচনার। শিক্ষার্থীরা বলছেন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের এমন কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেখানে সারা বিশ্বজুড়ে আধুনিক …

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিনস। জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। খবর বিবিসি। বিবিসির তথ্যমতে, ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থন পেলেও হিপকিনস এখনই প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারছেন না। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জেসিন্ডা। এরপর রাজা তৃতীয় কিং চার্লসের পক্ষে গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী হিসেবে হিপকিনসকে নিয়োগ দেবেন। ক্রিস হিপকিনস ২০০৮ …

চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

শিক্ষা ডেস্কঃ দেশের ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশনাও দিয়েছে ইউজিসি। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সকল কার্যক্রম স্থানান্তরে …

ভারতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে অন্তত নয়জন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে রায়গড় জেলায় মুম্বাই-গোয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। পুলিশ সুপার সোমনাথ ঘর্গে বলেন, মুম্বাই থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে ভোর …

দেশে প্রথমবারের মত মৃত মানুষের কিডনি অন্য রোগীর দেহে প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন

স্বাস্থ্য ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্লিনিক্যালি বা ব্রেন ডেথ একজনের দেহ থেকে দুটি কিডনি সংগ্রহ করে দুইজন রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে এই অস্ত্রোপচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।  বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউয়ের জনসংযোগ শাখা জানায়, আজ বৃহস্পতিবার (১৯ …

পাঠ্য বইয়ের ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে

শিক্ষা ডেস্কঃ ২০২৩ শিক্ষা বর্ষের পাঠ্য বইয়ে ভুল সংশোধনে কাজ শুরু করেছে জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড-এনসিটিবি।নবম ও দশম শ্রেণির তিনটি বইয়ে ৯টি ভুলভ্রান্তির সত্যতা পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই মধ্যে ভুলগুলো সংশোধন করে এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৯৭১ …

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব প্রান্তের উপশহরে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আরও ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। দিনিস মনতাতিরস্কি নামের স্বরাষ্ট্রমন্ত্রী আরও আটজন সঙ্গী নিয়ে হেলিকপ্টারটিতে ছিলেন। তার উপমন্ত্রী …

বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সাউমে ১২ ও ১৩ জানুয়ারি প্রায় ৫০ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সালে প্রতিবেশী মালি থেকে বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়া বিদ্রোহের মধ্যে গণঅপহরণের ঘটনা এবারই প্রথম। যদিও পশ্চিমা দেশের নাগরিক ও স্থানীয়রা মাঝেমধ্যে …