ঢাবিতে স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল শুরুর সুপারিশ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্রাজুয়েট’ (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার এ সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে। প্রতিবছর ‘সম্মান প্রথম বর্ষের …

আফ্রিকায় গির্জায় বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩৯ জন। গতকাল রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উপসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সব তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের …

জনতা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে জনতা ব্যাংক বিশাল লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৫১ জনকে নিয়োগ দেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইটের মাধ্যমে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নামঃ অফিসার-রুরাল ক্রেডিট/ আরসি পদের সংখ্যাঃ ৩৫১ আবেদনের যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক …

সুস্থ থাকতে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম খুব জরুরি

অনলাইন ডেস্কঃ শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন নেই আর দূষিত কার্বন ডাই-অক্সাইড বেড় করে দেই। কাজেই সুস্থ থাকতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও খুব জরুরি। হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গের সুস্থ কার্যকারিতা শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত। শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে শরীরে অক্সিজেনের মাত্রা যথাযথ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম ভালো হয়। …

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষা ডেস্কঃ সন্তানদের মধ্য দেশীয় সংস্কৃতি তুলে ধরতে না পারলে তারা অন্য সংস্কৃতিতে আকৃষ্ট হবে। আর তাই দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার আনন জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় গ্রাম থিয়েটার …

বাইডেন পরিবারের আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারের আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সের এক বিবৃতিতে হাউস ওভারসাইট কমিটির প্রধান জেমস কোমার জানায়, বাইডেন ও তার পরিবারের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য রাজস্ব বিভাগ ও টুইটার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে কমিটি। মূলত বাইডেন পরিবারের …

যেভাবে ‘বিশ্ব ইজতেমা’ শুরু হলো

‘ইজতেমা’ আরবি শব্দ যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। ‘বিশ্ব ইজতেমা’ শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট। তাবলিগ জামাতের সর্ববৃহৎ সমাবেশ হলো ‘বিশ্ব ইজতেমা’। যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা।  সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, আর তাই ডিসেম্বর …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত চলবে। গতকাল বুধবার (১১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, …

দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের কার্যক্রম চলছে

স্বাস্থ্য ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের কার্যক্রম চলছে। আজ বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ টিকার দ্বিতীয় বুস্টার পেয়েছেন …

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে রয়টার্সের বরাতে জানিয়েছেন পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তিনি জানান, পাঁচজন নিহত হয়েছে। তবে তালেবান পরিচালিত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বলছেন, হামলায় …