রাজা তৃতীয় চার্লসের ওপর ডিম নিক্ষেপ করায় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের লুটন টাউন হল পরিদর্শনের সময় রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম ছুড়ে মারার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তারা ২০ বছর বয়সী ওই ব্যক্তিকে ছোটখাটো এই হামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। চার্লস যখন লন্ডন থেকে ৪৬ কিলোমিটার …

রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কিনবে পাকিস্তান। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের কাছে ছাড়মূল্যে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। খবর দ্য ডনের। জ্বালানি তেল ও গ্যাসসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন মুসাদিক মালিক। ফিরে এসে গত সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া …

নিবন্ধিত চিকিৎসক অনিবন্ধিত কেন্দ্রে চিকিৎসা দিলে শাস্তির আওতায় আনা হবে

স্বাস্থ্য ডেস্কঃ নিবন্ধিত চিকিৎসক অনিবন্ধিত কেন্দ্রে চিকিৎসা দিলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অধ্যাপক ডা. আহমেদুল কবির জানান, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। তিনি আরো বলেন, দেশের …

ফুটবল খেলাকে কেন্দ্র করে জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শিক্ষা ডেস্কঃ ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আফম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের মধ্যকার চ্যান্সেলর কাপ ফুটবল টুনার্মেন্টের প্রথম পর্বের খেলা চলাকালে সংঘর্ষের সূত্রপাত …

আফগানিস্তানে একটি গাড়িতে বিস্ফোরণে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেন, আজ সকাল ৭টার দিকে বালখের একটি বাসে বিস্ফোরণ ঘটে, যাতে হাইরাতনের তেলের কর্মচারীরা ছিল। এতে অন্তত ৭জন নিহত …

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সম্মেলনস্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় আছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ …

বিশ্বমঞ্চে ব্রাজিলের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্কঃ বিশ্বমঞ্চে বরাবরই হট ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরুর বুকে প্রথম ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপে শেষ ষোলোতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। সেই সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে সেলেসাওরা। বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল এখন ব্রাজিল। নক-আউটের ম্যাচে নামার …

এইচএসসিতে প্রায় ৭ লাখ আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না, তা খতিয়ে দেখে ভালো ফলাফল অর্জনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে বলেও জানান তিনি। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে …

বাংলাদেশে যক্ষ্মা চিকিৎসায় সাফল্যের হার ৯৭ শতাংশ

স্বাস্থ্য ডেস্কঃ বাংলাদেশে যক্ষ্মা চিকিৎসায় সাফল্যের হার ৯৭ শতাংশ। তারপরও প্রায় ১৫ শতাংশ যক্ষ্মা রোগী শনাক্ত করা সম্ভব হয় না। প্রতি বছর প্রায় তিন লাখ ৬০ হাজার মানুষ যক্ষ্মায় নতুন করে আক্রান্ত হন। উন্নত ও বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা থাকা সত্ত্বেও জনসচেতনতার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণে এই বিপুল সংখ্যক রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে …

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদার নিচে বাস চাপা পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে এ খবর পাওয়া গেছে। গত রোববার (৪ ডিসেম্বর) ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রিসারালডা প্রদেশের পুয়েলবো রিকোয় এ ঘটনা ঘটে। সে সময় কাদাপানির নিচে চাপা পড়ে একটি বাস। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার (৫ ডিসেম্বর) …