ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করায় ইরানে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল রোববার (৪ ডিসেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর আল আরাবিয়া। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতার’ পাশাপাশি অপহরণেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। গত মে মাসে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ইরানের সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে। ইরানে …

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে তিনজনের মৃত্যু, অনেকে আটকা

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে ও কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছে। গতকাল রোববার ( ৫ডিসেম্বর ) একটি রাস্তার ওপর এ ভূমিধস হয় বলে জানায় কর্তৃপক্ষ। খবর এএফপি’র। খবরে বলা হয়, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে …

গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহলঃ প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন ‘গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহল’। তিনি বলেন, দেশ যখন শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু মানুষ তা পছন্দ করছে না। আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। …

মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রীও

স্বাস্থ্য ডেস্কঃ মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেন না খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। অথচ থাকেন ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারায়। আজ সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের কথাটা জানিয়েছেন তিনি নিজেই। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেপাল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এরপর সাংবাদিকদের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারায় থাকি, এখানেও অনেক …

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে দুই শতাংশ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজরে জ্বালানি তেলের দাম বেড়েছে দুই শতাংশ। ওপেক প্লাস তাদের উৎপাদন লক্ষমাত্রা একই রকম রাখছে। তাছাড়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। অন্যদিকে চীনে করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এ কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, চীনে করোনার লকডাউন শিথিল করায় তেলের চাহিদা বেড়েছে। তারপরও চীনের নীতি নিয়ে …

গাজায় ইসরাইলের বিমান হামলায় পশ্চিম তীরে চরম উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। এর পরেই অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আজ রোববার (০৪ ডিসেম্বর) ইসরাইলের যুদ্ধবিমান থেকে গাজা উপত্যকায় বোমা ফেলা হয়েছে। খবর আল জাজিরা। প্রতিবেদনে জানা যায়, আজ রোববার (০৪ ডিসেম্বর) ভোররাতে হামাসের অস্ত্র তৈরির …

ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

শিক্ষা ডেস্কঃ চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত তিন বছর করোনাসহ বিভিন্ন কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  গতকাল শনিবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মুহিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। …

ওমরা পালনে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিময় চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে। খবর সৌদি গেজেট।  যুক্তরাজ্য, তিউনেশিয়া, কুয়েত, বাংলাদেশ এবং মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করেছে সৌদি। মন্ত্রণালয় জোর দিয়ে …

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।  আজ রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ …

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শুরু

অনলাইন ডেস্কঃ দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। আজ শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।  সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী …