অবশেষে সব জটিলতা কাটিয়ে জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তি জানুয়ারিতে

বিনোদন ডেস্কঃ অবশেষে সব জটিলতা কাটিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এত দিন মুক্তি পায়নি। দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। নুরুল আলম আতিক জানিয়েছেন, ‘আমরা দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে …

রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তকারী প্রধান সড়ক ও রেল সেতুতে ভয়াবহ আগুন লেগেছে বলে জানিয়েছে মস্কো কর্তৃপক্ষ। আজ শনিবার (৮ সেপ্টেম্বর) এই আগুন লাগার ঘটনা ঘটে। সেতুটিতে আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেতুর ওপর একটি ফুয়েল ট্যাংকারে আগুন লেগেছে। তবে কেন আগুন লেগেছে, এ বিষয়ে তারা …

আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলরা ঠিক করেন। কাউন্সিলদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগের আগামী …

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে এক বন্দুকধারী পুলিশের সাবেক কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে এবং এদের অনেকের বয়স দুই বছরের নীচে। এ ঘটনায় হামলাকারীও আত্মহত্যা করেছে বলে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে জানা …

পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্কঃ দুই দলের ক্রিকেট ঐতিহ্য আকাশ-পাতাল, শক্তির পার্থক্যও অনেক। তবে মাঠে এবার সেটা ভিন্ন প্রমাণ হলো। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড। টস জিতে থাইল্যান্ডের বিপক্ষে কঠিন পথে পা বাড়ায় পাকিস্তান। থাই বোলারদের তোপে সিদ্রা আমিন ছাড়া কোনো ব্যাটারই ডানা মেলতে …

এবার কাতার বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্কঃ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরতে এবার কাতারে ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। ফিফার সেই মঞ্চ শুধু নোরার নাচই নয়, আবেদনময়ী এই নৃত্যশিল্পীকে দেখা যাবে ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে কণ্ঠ মেলাতেও। প্রতিবারই ফিফা অ্যান্থেম মানুষের মনে ঝড় তুলে দেয়। ফিফার গানের জন্য শাকিরার গাওয়া …

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকেই গ্রিড বিপর্যয়ের সূচনা

জাতীয় ডেস্কঃ নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে এমনটাই  ধারণা করছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। কমিটির সদস্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী জানান, এখানকার সঞ্চালন লাইনের কোনো একটি ইন্টারকানেকশনের মধ্যে ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। কারণ, …

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়রসহ অন্তত ১৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশ জানায়, বন্দুকধারীরা বুধবার দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়া আরও ১৬ …

একদিকে বাড়ছে বিদ্যুতের দাম, অন্যদিকে কমলো গ্যাসের দাম

জাতীয় ডেস্কঃ আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল একথা জানিয়েছেন। অন্যদিকে, অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ …

দেশে ডেঙ্গুতে বেড়েছে মৃত্যু !

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১০ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন। আজ রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও …