টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত

জাতীয় ডেস্কঃ মিয়ানমার সীমান্তে রাখাইন রাজ্যে প্রায় দুই মাস ধরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বাহিনীর সংঘর্ষ চলছে। ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (২ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) এরফানুর হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরফানুর হক বলেন, সংশ্লিষ্টদের …

খারকিভে বেসামরিক গাড়িবহরে হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আবারও বেসামরিক গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত হয়েছেন।  ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি কনভয়ে রুশ বাহিনী গোলাবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। মস্কো ইউক্রেনের ভূখণ্ডের একটি অংশ দখল করার পরে দেশটিতে বোমা হামলা আরও তীব্র হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক …

জিয়াউর রহমানের কবর অপসারণ করার আল্টিমেটাম দিয়েছে একটি সংগঠন

জাতীয় ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন। আজ রোববার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয় সংগঠনটি। সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত, চাকরিচ্যুত এবং ফাঁসি দেওয়া পরিবারের সদস্যরা …

জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্কঃ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। আজ রোববার (২ অক্টোবর) সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা। টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটসম্যানদের মধ্যে কেবল এলসা হান্টার ৫১ বলে ২৯ …

সিনেমার প্রচারণায় খুলনা ও যশোরে টিম ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্কঃ সিনেমার প্রচারণায় ‘অপারেশন সুন্দরবন’ টিম এবার খুলনায় ছুটে গেলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া ও রোশানরা। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক দীপংকর দীপন। গতকাল শনিবার (১ অক্টোবর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে হাজির হন ‘অপারেশন সুন্দরবন’র নায়ক সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নায়িকা নুসরাত ফারিয়া, নির্মাতা দীপনসহ সিনেমাটির টিম। সেখানে তাঁদের বরণ করে নেন সিনেমাপ্রেমীরা। এই …

ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে প্রাণঘাতী সংঘর্ষে নিহত ১৭৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের বরাতে দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, গতকাল শনিবার রাতে পূর্বাঞ্চলীয় মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে …

ট্রেনে কাঁটা পরে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মানিক চন্দ্র শীল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইন থেকে তার দেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। জানা যায়, মানিক ওই এলাকার উকিল চন্দ্র শীলের ছেলে। লাশ উদ্ধারের পর গতকাল শনিবার (১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের …

রাণীশংকৈলে সাবেক এমপি হাফিজউদ্দীনকে গণসংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল স্কুল মাঠে উপজেলা জাতীয় পাটির আয়োজনে সাবেক এমপিকে সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রার্থী নির্বাচনে প্রধান সমন্বয়ক মনোনীত হওয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি হাফিজউদ্দীন আহম্মেদকে গতকাল শনিবার (১অক্টোবর) বিকালে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় সংবর্ধিত সভায় প্রধান …

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝঝিয়ায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রুশ বাহিনী। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে আটক করা হয়। আজ শনিবার (১ অক্টোবর) ওই পরমাণু শক্তি কেন্দ্রের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা এনারগোটম এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার …

আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের কোচিং সেন্টারে চালানো হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৮২ জন। খবর এপির। জানা যায়, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে নিরাপত্তারক্ষীকে …