হিজাব ইস্যুতে ইরানে চলমান বিক্ষোভে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে পোশাকবিধি না মানায় আটক নারীর মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের অর্ধশতাধিক শহর। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভকারীদের লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। সম্প্রতি, সঠিকভাবে হিজাব না পরার কারণে মাশা …

অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

জাতীয় ডেস্কঃ অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে …

জাতিসংঘে ভাষণ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্কঃ ভারত, ইউরোপ ও আমেরিকার অসংখ্য মঞ্চ আলোকিত করে এবার ‘অন্য’ মঞ্চেও জ্বলে উঠলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন প্রিয়াঙ্কা। এদিন গাঢ় নীল পোশাকে জাতিসংঘের সাধারণ সভায় দৃপ্ত ভঙ্গিতে ভাষণ দিয়েছেন প্রিয়াঙ্কা। জাতিসংঘের মঞ্চে বিশ্বকে মনে করিয়ে দিলেন, বর্তমান এবং ভবিষ্যতের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রয়েছে। …

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার প্রদান করবেন। এছাড়া যেসব খেলোয়াড়ের ঘরের অবস্থা ভালো না, তাদের ঘর তৈরি করার নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। ইহসানুল করিম বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের ঘরের অবস্থা …

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর)  স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলওয়াতে অংশ নেন। এ সময় …

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল

জাতীয় ডেস্কঃ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর …

ইউক্রেনে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে বেশ কিছু এলাকা হাত ছাড়া হয়ে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে যুদ্ধ ক্ষেত্রে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। এতে করে ইউক্রেন যুদ্ধের জন্য আরও সেনা মোতায়েন করতে পারবে রাশিয়া। খবর আল-জাজিরার। পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে পুতিন …

বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়নদের ফুলেল সংবর্ধনা

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা সংবর্ধনা জানিয়েছেন মেয়েদের। এ ছাড়া নারী ফুটবলারদের জন্য …

কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই থেকে জানা যায়, মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছেন সবাইকে। গত মাসের ১০ আগস্ট  জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী। এ …

চীনে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। এবার চীনেও বন্ধ করতে যাচ্ছে দেশটি। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশে জ্বালানি পণ্যটি সরবরাহ করা গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করছে মস্কো। গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম এক বিবৃতিতে এ কথা জানায়। কোম্পানিটি জানায়, আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে …