স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ১১ মিনিটে কাসেমিরোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান রাফিনহা। সাত মিনিট পর মনতাসার তালবি হেডে লক্ষ্যভেদ করতে সমতায় ফেরে তিউনিসিয়া। …
Author Archives: Mahmuda
ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম ৩’ এর ট্রেলার প্রকাশ!
বিনোদন ডেস্কঃ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ নাটক। সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর ‘পুনর্জন্ম ৩’ আসছে। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে। চ্যানেল আইয়ে প্রথম দুটি কিস্তি প্রচারের পর ব্যাপক সাফল্য পায়। শুধু সমালোচক নয়, সব শ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে নিশো-মেহজাবীন অভিনীত এই নাটকটি। চ্যানেল আইয়ের …
Continue reading “ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম ৩’ এর ট্রেলার প্রকাশ!”
করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮
ডিবিএন ডেস্কঃ পঞ্চগড়ের করতোয়ায় নৌকাডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। তাদের মধ্যে ৪৪ জনের বাড়ি বোদা উপজেলায়। এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটসহ বিভিন্ন নদীতে উদ্ধার কাজ চলছে। তবে আজ কারও মরদেহ পাওয়া যায়নি। ঘটনার দিন রোববার উদ্ধার হয়েছিল ২৪টি …
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানকে এই …
Continue reading “যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী”
দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ
জাতীয় ডেস্কঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ …
Continue reading “দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ”
রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোর হলেই আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে মাঠে নামছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া ভোর ৬টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। …
Continue reading “রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোর হলেই আর্জেন্টিনা”
প্রকাশ পেল ‘শেখ হাসিনা-অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্যচিত্র
বিনোদন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী ২৮ সেপ্টেম্বর। জন্মদিন উপলক্ষে প্রকাশ পেল প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে প্রামাণ্যচিত্রটি উন্মুক্ত করা হয়। নির্মাতা আয়শা এরিন প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তা। এটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস …
Continue reading “প্রকাশ পেল ‘শেখ হাসিনা-অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্যচিত্র”
ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭৬
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে নীতি পুলিশি হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এছাড়া আটক হয়েছেন আরও ১ হাজার ২০০ জনের বেশি। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, আমরা প্রতিবাদকারীদের হত্যা …
Continue reading “ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭৬”
আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস
জাতীয় ডেস্কঃ বিশ্ব পর্যটন দিবস আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। ‘পর্যটনে নতুন ভাবনা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। প্রতিবছর এ দিনটিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। পর্যটন দিবস উপলক্ষে আজ …
করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৪
সিএনবিডি ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গত তিনদিনে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জনের বেশি মানুষ। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের এসপি এসএম সিরাজুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোরবেলা থেকে আউলিয়াঘাটে পুনরায় উদ্ধারকাজ শুরু করেন ডুবুরি, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার …