সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক জাহিদের

বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটানায় প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসেনের। তিনি ছোটপর্দায় কাজ করছিলেন নিয়মিত। নির্মাতাদের কাছে এক পরিচিত আর ভরসার নাম জাহিদ হোসেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর), আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারান চিত্রগ্রাহক জাহিদ হোসেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান …

মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই হিসেবে চার জনের নাম ঘোষণা করেন। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কোয়াড ছাপিয়ে জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, মাহমুদউল্লাহ রিয়াদ দলে …

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে প্রায় ১০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতভর হওয়া এই সংঘাতে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, …

বিয়ের দিনই গর্ভবতী হতে চান রাখি

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নানা কারণে গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। তবে তারা দুজনে টিকটক ভিডিও করে ভক্তদের মাঝে আপডেট শেয়ার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি। তিনি বলেন, ‘আলিয়া বিয়ের দুই …

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো মাঙ্কিপক্স আক্রান্ত মার্কিন রোগী মারা গেলেন। গতকাল সোমবার ( ১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিএনএন এর বরাত দিয়ে এ কথা জানায় কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ। প্রতিবেদনে বলা হয়, কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড …

বৃষ্টির দিনে বানাতে পারেন মজার ইলিশের কোফতা

লাইফস্টাইল ডেস্কঃ ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহও দেখা যাচ্ছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বৃষ্টির দিনে ইলিশের অন্য রকম স্বাদ পেতে চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা। চলুন তাহলে জেনে নেয়া যাক ইলিশের কোফতার এই মজার রেসিপি – উপকরণঃ ইলিশ মাছ – …

হায়দরাবাদে স্কুটার শো-রুমে ভয়াবহ আগুনে নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে ভয়াবহ আগুন লেগে ৮জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল সোমবার রাত ১০ টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে …

সাকিবদের টিম হোটেলে হঠাৎ পাপন-জালাল উপস্থিত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচামরার শেষ লড়াইট। এ ম্যাচে যে কোনো মূল্য জয় পেতেই হবে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগে অনুপ্রেরণা জোগাতে ক্রিকেটারদের টিম হোটেলে হঠাৎ উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্তা। সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন শুরুর বার্তা দিলেও আফগানিস্তানের …

গায়িকার মরদেহ মিলল গাড়িতে

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারা। গান গেয়ে মাতিয়ে রাখতেন সবসময় শ্রোতাদের। ভক্তদের হৃদয়ে ছিলেন তিনি। তবে এখন আর নেই। গাড়ি থেকে গুজরাটের এই জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটের ভালোসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর …

সৌদি আরবে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ দি আরবের আল-বাহা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ (জিএসএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬২। খবর সৌদি গেজেটের। জিএসএ জানিয়েছে, জিওলজিক্যাল হ্যাজার্ড সেন্টারের জাতীয় নেটওয়ার্ক স্টেশনগুলো স্থানীয় সময় গতকাল বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৬২ মাত্রার একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে। …