বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত : ড. আওলাদ হোসেন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এবং সাবেক ছাত্রনেতা ড. মো. আওলাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে খাদ্যের সংকট মোকাবেলায় কৃষির উপর গুরুত্ব দিতে হবে। মানুষের পেটে ভাত না থাকলে  যত উন্নয়ন করা হউক না কেন,  …

বিক্ষোভ প্রত্যাহার মুক্তাদা আল সদর সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যাপক সহিংসতার পর ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোনখ্যাত’ এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নিল দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা। এদিকে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আল জাজিরা এসব তথ্য জানায়। ইরাকের প্রেসিডেন্ট আগাম নির্বাচনের মাধ্যমে চলমান সংকট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন। …

আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে সাকিব

স্পোর্টস ডেস্কঃ গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে চলে এসেছেন সাকিব। বল হাতে ঠিকই মাঠে জাদু দেখিয়েছিলেন সাকিব। মাত্র ১ উইকেট শিকার …

অভিনেতা সাগর হুদা না ফেরার দেশে চলে গেছেন

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে। আজ বুধবার ( ৩১ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে অভিনেতার পারিবারিক সূত্র। জানা গেছে, কুষ্টিয়া থেকে তার মরদেহ …

সর্বশেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। তাস ও আরআইএ নোভোস্তি বার্তা সংস্থা জানায়, গর্বাচেভ মঙ্গলবার রাতে মস্কোর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা …

ই ভি এম

দেশের রাজনীতি এখন ই ভি এম মেশিনে আটকে গেছে। বিরোধী দল দাবী করছে ই ভি এম মেশিন ত্রুটিপুর্ন। এই মেশিনে ভোট পরিবর্তনের সুযোগ রয়েছে। কিন্তু মেশিন যে ত্রুটিপুর্ন সেই তথ্যের ভিত্তিটি কি? কে পরীক্ষা করেছে? বিষয়টি এখন আর অগ্রাহ্য করার উপায় নেই। কিন্তু দাবীটি যে সঠিক তার বৈজ্ঞানিক নিরীক্ষার ফলাফল প্রকাশ করা জরুরী। যারা ই ভি …

চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আগামী ৩রা সেপ্টেম্বর

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত শনিবার (২৭ আগস্ট) চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি …

বন্যার্তদের বহনকারী নৌকা ডুবে পাকিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় পাকিস্তানে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার (আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক দ্য ডন। প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার (২৯ আগস্ট) পাকিস্তানের সিন্ধু প্রদেশে ফুলে-ফেঁপে ওঠা সিন্ধু নদীতে বন্যার্তদের বহনকারী একটি …

বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনও ধার করে ঘি খাই না। …

প্রথম ম্যাচে আফগানিস্তানকে সামলাতে বাংলাদেশ প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামলাতে প্রস্তত বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে  বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি …