বেগম খালেদা জিয়া

আজিজুর রহমান প্রিন্স, টরন্টো, কানাডা। 

বি এন পি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে আই সি ইউ ডি’তে ভর্ত্তি রয়েছেন। ৭৬ বছর বয়ষ্ক প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের সর্ব্বোচ্চ চিকিৎসা পাবেন এটাই স্বাভাবিক। শারিরিক অসুস্থতার কারনে বি এন পি নেত্রী সাজাপ্রাপ্ত হয়েও নির্বাহী আদেশে নীজ বাসাতে থাকার সুবিধা পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুমুতি চাওয়া হয়েছে। বিভিন্ন আলোচনায় সরকারের নমনীয় অবস্থান প্রকাশ পেয়েছে। বেগম জিয়ার পাসপোর্ট নবায়নেরও আবেদন করা হয়েছে। এসব দেখে মনে হচ্ছে বি এন পি নেত্রী নির্বাহী আদেশে বিদেশে যাওয়ারও অনুমুতি পাবেন মানবিক কারনে। সরকার এই অনুমুতি দিলে জনগনও খুশী হবে। কিন্তু তিনি করোনায় আক্রান্ত এবং কোন করোনা রোগীকে বিমান বহন করবে কিনা! কোন দেশও করোনায় আক্রান্ত রুগীকে সে দেশে যাওয়ার অনুমুতি দিবে কিনা তা নিয়ে কেউ কোন আলোচনা করছেনা। যদি বেগম জিয়াকে করোনা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমুতি সরকার দেয় তাহলে করোনায় আক্রান্ত অন্য রুগীদেরকেও বিদেশে যাওয়ার অনুমুতি দিবে কিনা পরিস্কার নয়!

আইন সবার জন্য সমান। দেশে এখন বিত্ত্ববান মানুষের সংখ্যা কম নয়। সোবহান পরিবার চার্টার্ড বিমান ভাড়া করে দুবাই চলেগেছে। বি এন পি নেতা মোর্শেদ খান একইভাবে বিদেশ গেছে। দেশের নেতা নেত্রীরা রাজনৈতিক দাবী করেন অনেক কিছুই। এসব দাবী দেশের প্রচলিত আইনের পরিপন্থি কিনা ভাবা উচিৎ। বেগম জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যতম বিরোধী দলের নেত্রী হিসাবে চিকৎসার সুযোগ পেতেই পারেন। তবে আইনি জটিলতাটি যেন অগ্রাহ্য করা নাহয়। সাজাপ্রাপ্ত হয়ে দেশে নীজ বাসভবনে থাকা আর করোনায় আক্রান্ত হয়ে বিদেশে যাওয়া এই মুহুর্তে কতটা নিরাপদ বিষয়টি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। তবে দেশের মানুষের সাথে আমিও বেগম জিয়ার সুস্থ্যতা কামনা করছি।

যুক্তরাজ্যে প্রবাসীকে প্রান নাশের হুমকি

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা নিজের জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় এক চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসি সংবাদ সম্মেলন করেছেন। তার নাম শেখ মোহাম্মদ আব্দুল নুর,তিনি উপজেলার ১ নং মির্জাপুর ইউপি শহরশ্রী গ্রামের মৃত ইয়ান উদ্দিনের ছেলে এবং ওই চেয়ারম্যানের মামাত্ব ভাই।

গত বুধবার (৫ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফুফাত্ব ভাই ও ১নং মির্জাপুর ইউপি বর্তমান চেয়ারম্যান সুফি মিয়ার বিরুদ্ধে প্রবাসির বাবার ৮টি দোকান কোটা দখল রেখে তাদের সম্পত্তি ভাগ-বাটোয়ারা করতে বাধা, সম্পদ ভাগ-বাটোয়ারা করতে ৩০ লাখ টাকা চাঁদা দাবী, উত্তরাধিকারী সার্টিফিকেট দিতে তাল-বাহানা এবং দাবীকৃত চাঁদার টাকা না দিলে যে কোন সময় তার উপর আক্রমন হতে পারে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় গত ২২এপ্রিল একটি সাধারন ডায়েরী করেন বলেও জানান ওই প্রবাসি।

এসময় প্রবাসির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাসিন্ধা ও উনার ভায়রা ভাই ইকবাল বাহার চৌধুরী এবং একই জেলার বাসিন্ধা ও শ্রীমঙ্গল কলেজ রোডস্থ একটি মাদ্রাসার শিক্ষক মাও. ফজলুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৩০ বছর যাবত তিনি লন্ডনে প্রবাস জীবন পার করছেন। ২০১৪ সালে তাঁর বাবা মারা যান এবং ২০১৯ সালে মা মারা যান। প্রবাসির বাবা তাঁর মাকে ছাড়াও আরো দু’টি বিয়ে করেন। সব মিলিয়ে তারা ১৩ ভাই বোন। তাদের বাবা প্রায় ৯০ একর জমি রেখে গেছেন। এর মধ্যে বাগান, বাড়ি, মার্কেট এবং ফসলি জমি রয়েছে।

তিনি জানান, তাঁর বাবা মারা যাবার পর থেকে এ পর্যন্ত ৭বার তিনি দেশে এসেছেন। সর্বশেষ দুই মাস আগে দেশে আসেন। প্রতিবারই তিনি তাঁর বাবা ও মায়ের নামিয় সম্পদ ভাগ-বাটোয়ারা ও বিক্রি করতে দেশে আসেন। কিন্তু প্রতিবার’ই তাঁর ফুফাত্ব ভাই মির্জাপুর ইউপি চেয়ারম্যান বাঁধা সৃষ্টি করেন।

এ ব্যাপারে ১নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান সাথে যোগাযোগ সূত্রে, সুফি মিয়া সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেন, “সে আমার মামাত্ব ভাই। তাঁর সম্পদ ভাগ-বাটোয়ারা করবে বা বিক্রি করবে তাতে আমার কি ? আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলে থানা পুলিশ এলাকায় এসে তদন্ত করে গেছে। কই তখন তো এলাকার কেউ আমার বিরুদ্ধে কিছু বলে নাই। সে আমার কাছে তাদের উত্তরাধিকারী সার্টিফিকেট নিতে আসে, আমি তাদের সকল ভাই বোনদের নামে সার্টিফিকেট দিতে চাইলে সে সুবিধা নিতে শুধু তাঁর আপন বোনদের যুক্ত করে সার্টিফিকেট নিতে চেয়েছিল। আমি সেটা দেইনি বলেই সে আমার বিরুদ্ধে এসব করছে বলে অভিযোগ তুলছে।

নওগাঁয় অজ্ঞাত মহিলার ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

একেএম কামাল উদ্দিন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৭ মে) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই মহিলা নিহত হয়েছে।

স্থানীয় এক ইট ভাটা শ্রমিক জানান, আমরা প্রত্যেকদিন সকাল ৭টার দিকে ভাটায় কাজ করতে আসি। আজকে সকাল ৭টায় ভাটায় এসে রাস্তার দক্ষিণ পার্শ্বে লাশটি দেখতে পাই।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মান্দা থানার তদন্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার কাছে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে, জব্দকৃত আলামত থেকে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী আজ

তিমির বনিকঃ সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর.. আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর.. কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে.. অরূপ, তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুরু.. আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর….বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে এমনি রস মিশিয়ে এই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণপুুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী আজ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিনি। ১৯১৩ সালে কবিগুরুর নোবেল পুরস্কার জয় বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদা এনে দেয়। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাও তিনি। এই উৎসবের আয়োজন এবারও কুষ্টিয়ার কুঠিবাড়ীতে পালিত হচ্ছে না।করোনা মহামারীতে সরকারি বিধিনিষেধ থাকায় গত বছরের ন্যায় এবার ও সরকারি সিদ্ধান্ত চুড়ান্ত।
জন্মের দেড় শতাধিক বছর পেরিয়ে গেলেও বাঙালিদের এখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছেই এক আনন্দঘন উৎসবের এ দিন। কবিগুরুর জন্মদিনের উৎসবে রবীন্দ্রজয়ন্তীর অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হতো প্রিয় কবির স্মৃতির প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পরিমাণে বিপুল, বিষয়ে বৈচিত্র্যময়। কবিতা, সংগীত, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ রচনাসহ সাহিত্যের প্রতিটি শাখাই সমৃদ্ধ হয়েছে তাঁর মেধা-মনন-সৃজনশীলতায়। প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন। জীবনের শেষ পর্যায়ে চিত্রকলা চর্চায় মনোনিবেশ করে সেখানেও অনন্যতার স্বাক্ষর রেখেগেছেন। রবীন্দ্র জয়ন্তি এবারও মহামারী করোনায় কবির স্মৃতি বিজরিত শিলাইদহে সরাসরি কোন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।
বাংলা সাহিত্যের এই প্রাণপুরুষ  সমাজকল্যাণমূলক কাজেও রেখেছেন বিশেষ ভূমিকা। শিক্ষাবিস্তার, কৃষি ও কৃষকের উন্নয়নসহ তাঁর জনকল্যাণমূলক কাজগুলোও এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে প্রতিবছর কুষ্টিয়াসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও গত বছর ও এ বছর করোনার কারণে তা হয়নি। তবে ভার্চুয়েলি বিভিন্ন সংগঠন দিবসটি উদযাপন করবে।
ড. সরওয়ার মুর্শেদ বলেন, তবে কুষ্টিয়ার কুঠিবাড়ীতে এবছর যেন এক অন্য ২৫ বৈশাখ। শান্তিনিকেতনে আনাচে-কানাচেতে আজ ধ্বনিত হচ্ছে না কবিগুরুর গান। চতুর্দিক খাঁ-খাঁ করেছে। করোনা ঘিরে সর্বত্রই সতর্কতা। আগামী বছর ছবিটা পাল্টাবে। ফের রবীন্দ্রনাথ যাপন সম্ভব হবে বড় পরিসরে আশা তেমনটাই। ঘরে বসেই রবীন্দ্র-অনুরাগীরা স্মরণ করবে তাঁদের প্রাণের রবিকে।
কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার সুজন রহমান বলেন ১৮৯১ সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন।
১৯৩৭ সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠলেও ১৯৪০ সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি। এই সময়পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলো ছিল মৃত্যুচেতনাকে কেন্দ্র করে। মৃত্যুর সাত দিন আগ পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

চার্টার্ড ফ্লাইট করে ফিরল মুস্তাফিজ ও সাকিব

স্পোর্টস ডেস্ক /S.H:

দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভারতে করোনার প্রকপ থেকে বাদ পড়েনি আইপিএলের দলগুলো। আটির মধ্যে চারটি দলই আক্রান্ত হয়েছে করোনায়। ফলে বাধ্য হয়েই এবারের আসর বাতিল করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে কিভাবে দেশে ফিরবে সাকিব আর মুস্তাফিজ তা নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ঢাকায় নামে মুস্তাফিজ ও সাকিব।
২০২১ আসরে আইপিএল খেলতে যায় মুস্তাফিজ ও সাকিব। মুস্তাফিজুর রহমান রাজস্থান আর সাকিব আল হাসান কলকাতার হয়ে এবারের আইপিএলে অংশ নেয়। সাকিব আল হাসান নিজের সেরাটা না পারলেও নিজেকে নতুন ভাবে মেলে ধরে ছিলেন মুস্তাফিজুর রহমান প্রশংসা কুড়িয়ে ছিলেন দারুণ ভাবে। কিন্তু আসর শেষ হওয়ার আগেই করোনার কারণে ফিরতে হয় তাদের।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে সাকিব ও মুস্তাফিজ। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে৷ সঠিক সময়ে সাকিব ও মুস্তাফিজ ফিরে আসায় চিন্তা মুক্ত জানালেন বিসিবি।

বিল গেটসের সাথে শবনম ফারিয়ার মিল

বিনোদন ডেস্ক/ S.H:

ভালোবাসা রং বদলা তার নতুন উদাহরণ বিল গেটস ও মেলিন্ডা গেটস। একবার নিজের পাশে মেলিন্ডাকে পেয়ে ভাগ্যবান বলে দাবি করে পোস্ট করেছিলেন বিল গেটস।
সেই ভালোবাসায় যেনো নজর লাগি গেলে।

পৃথিবীর সব চেয়ে ব্যয়-বহুল ডিভোর্স দেখল বিশ্ব। সাতাশ বছরের সংসারের ইতি টানলেন এই দম্পতি। জানিয়েছেন সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণার পর থেকেই পুর বিশ্ব তাদেরকে নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে তাদের নিউজ। বলেছে অনেকেই অনেক কথা।
এই আলোচনার বাইরে নয় বাংলাদেশও। বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি। এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান’। ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। তাদের ভালোবাসারও রং বদলিয়েছে।

উইকেট নিয়ে আর উল্লাস করবে না ক্রিকেটার যাদব

স্পোর্টস ডেস্ক /S.H:

করোনার মহামারী পরিস্থিতিতে আইপিএল স্থগিত। কিন্তু এতেই থামছেনা করোনা। এবার করোনায় প্রান গেলো ভারতীয় ক্রিকেটার বিবেক যাদবের। রাজস্থানের হয়ে ২০০৮ সালে লেগ স্পিনার বিবেক যাদব ট্রফিও জিতেছিলেন। প্রয়াত এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৩৬ বছরে। রেখে গেলেন স্ত্রী এবং কন্যাকে। তার মৃত্যুতে হতবাক ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্যান্সারে সাথে ২ বছর যাবত লড়াই করছিলেন বিবেক যাদব। মাঝখানে শারীরিক অবস্থার উন্নতি হয়ে ছিল কিন্তু লড়াইটা জয়ের গন্তব্যে পৌঁছলনা। তার আগেই চলে গেলেন বিবেক। আর কোনদিন ক্রিকেট ভক্তরা তাকে দেখবে না উইকেট নিয়ে উল্লাস করতে। বুধবারই শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন তারকা আকাশ চোপড়া। টুইট করে লিখেছেন, “রাজস্থানের রঞ্জি ক্রিকেটার এবং আমার বন্ধু বিবেক যাদব আর নেই! রেস্ট ইন পিস। পরিবারের সঙ্গে সমবেদনা রইল আমার।”

 

বলিউডের উপর চোটেছে নওয়াজ

বিনোদন ডেস্ক / S.H:

সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বলিউডের উপর। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বলিউডের জনপ্রিয় সব তারকাদের নির্লজ্জের মত মালদ্বীপ ঘুরে বেড়ানো ছবি যেখানে ভারতে চলছে মহামারী। এতেই চোটেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

দিল্লিতে চলছে লাশের মিছিল। একটি মুহূর্তে জন্যেও থামছে না শ্মশানের চিতার আাগুন। চলছে কবরের উপর কবর দেওয়া। কিন্তু সব কিছুই যেনো তামাশা হয়ে গেছে বলিউডের জন্য। বলিউডের বাদশাহ যার প্রতি সিনেমায় থাকে দেশপ্রেম ও মানবতার গল্প সেই শাহরুখ খান নিজের পরিবারকে পাঠিয়েছেন নিউইয়র্কে। অপূর্ব সুন্দর দেশ মালদ্বীপের সৌন্দর্য দেখতে গেছে এই সময়ের অন্যতম কাপল আলিয়া ভাট- রণবীর কাপুর ও দিশা পাটানি- টাইগার শ্রফ। একি স্রোতে গা ভাসিয়েছে শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, জাহ্নবী কাপুর সহ মাধুরী দীক্ষিতের মত তারকারা। তাই নিজের সহকর্মীদের কান্ডজ্ঞানহীন কাজের সমালোচনা করেছেন এই ভার্সেটাইল অভিনেতা। নওয়াজ বলেন মানুষের এই আর্তনাদ মুহূর্তে তারা কীভাবে মালদ্বীপ ভ্রমণের আমোদ-প্রমোদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়? তারা কি মানবতাবোধ হারিয়ে ফেলেছে? তিনি আরও বলেন “আপনারা আনন্দ করতে গেছেন তা করেন কিন্তু আপনাদের এই সব ছবি যেনো পৃথিবীকে উপহাস করছে। তাই দয়া করে এইসব ছবি নিজেদের কাছে রাখুন।” তিনি জানিয়েছেন তিনি বর্তমানে নিজের গ্রামের বাড়ি বুধানাতে অবস্হান করছেন এবং নিজের দেশের মহামারীতে থাকতে চায় নিজের দেশের  মানুষের সাথে।

মাথায় হাত আইপিএল কর্তৃপক্ষের

স্পোর্টস ডেস্ক / S.H:

আলোচনা – সমালোচনা ভিড়েই চলছিল আইপিএল। কিন্তু করোনার প্রকপ যেনো ছাড় দেয়নি কাউকেই। আাট ফ্র্যাঞ্চাইজির চারটি আক্রান্ত হয় করোনায়। ফলে আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। তারপরেই খাতা কলম নিয়ে বসেন বোর্ডের শীর্ষকর্তারা। ক্ষতির হিসাব মিলাতে গিয়ে যেনো মাথায় আকাশ ভাঙ্গলো তাদের। আচমকা বন্ধ করে দেওয়ায় ব্রডকাস্টিং এবং স্পন্সরশিপ থেকে প্রায় ২০০০ থেকে ২৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড।

ভারতের করোনার প্রকপের মধ্যেই আইপিএল বোর্ড সিদ্ধান্ত নিয়ে ছিল ৫২ দিনের ৬০ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ করার কথা। কিন্তু করোনার ধাক্কা ২৪ দিনে মাথায় মাত্র ২৯টি ম্যাচ খেলেই বন্ধ হয়ে যায় আইপিএল। এতেই ক্ষতির মুখে পড়ে বোর্ড।  সম্প্রচারকারী স্টার স্পোর্টসের কাছ থেকে বড় অংকের ক্ষতির ধাক্কা খেলেন আইপিএল বোর্ড। বোর্ডের সঙ্গে স্টারের ৫ বছরের চুক্তির পরিমাণ ১৬,৩৪৭ কোটি টাকা যার বার্ষিক হিসাবে পরিমাণ ৩২৬৯.৪ কোটি টাকা এবং ৬০ ম্যাচ সম্পূর্ণভাবে খেলা হলে প্রতি ম্যাচ থেকে বোর্ড পেত ৫৪.৫ কোটি টাকা। সেই হিসাবেই ২৯ ম্যাচের জন্য স্টার বিসিসিআইকে দিচ্ছে ১৫৮০ কোটি টাকার কাছাকাছি। সম্পূর্ণ টুর্নামেন্ট খেললেই আইপিএল বোর্ড আয় করতে পারত ৩২৭০ কোটি টাকা আর সেই হিসাবে বোর্ডের বর্তমান ক্ষতি ১৬৯০ কোটি টাকা। শুধু ক্ষতির হিসাব থেমে থাকিনি এখানেই। একইভাবে আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার জন্য ভিভোর ভারতীয় বোর্ডকে দেওয়ার কথা ৪৪০ কোটি টাকা কিন্তু তারাও দিছে টুর্নামেন্টের সেই অঙ্কের অর্ধেক। তবে এখন জানা যায়নি প্রতি ফ্র্যাঞ্চাইজি কত কোটি টাকা ক্ষতি হিসাব গুনবে।