পাহাড়ি টিলায় মাইক হাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে। তাই মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি টিলা এলাকায় সর্তকতামূলক প্রচারাভিযান চালালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মঙ্গলবার বিকালের দিকে তিনি কমলগঞ্জের উপজেলার রাজটিলা এলাকায় পাহাড়ের উঁচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং টিলা ধসে দুর্ঘটনারোধে সবাইকে সচেতন করেন। …

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অ্যাম্বুলেন্স’ই বিকল, সেবা থেকে বঞ্চিত রুগীরা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাওয়া রোগী এবং তার আত্মীয়ের কাছে অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো হয়ে পরেছে। অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে হলে হাসপাতের সামনে থাকা বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স ও দালালদের খপ্পরে পরতে হচ্ছে রোগীর আত্মীয়স্বজনদের। এতে করে জরুরি প্রয়োজনে …

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদক পাচার সম্পর্কিত একটি মামলার রায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে বরোটায় জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক হাসান মাহমুদুল ইসলাম। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন নরেন্দ্রপুর মোল্লা পাড়ার সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা …

২বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. আব্দুল হাসিমের ছোট ছেলে। জয়চণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল …

বাঞ্ছারামপুরে একাধিক মামলার আসামি কসাই রুবেলসহ গ্রেফতার ২

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ৭ই জুন মঙ্গলবার পৌরসভার ৬ নং ওয়ার্ডে অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার দড়ি বাঞ্ছারামপুরের সুন্দর মিয়ার ছেলে কসাই রুবেল (৩৮) এবং  কুমিল্লা হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের জিবন মিয়ার ছেলে হাবিবুর রহমান হিজলা মহিলার নাম হাবিবা …

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার (৭ জুন) আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সমূহে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন বিকেলে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, সরকারি বালিকা …

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চা শ্রমিকদের আর্তনাদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : বঞ্চনা আর অবহেলায় যাদের জীবন গড়া। অধিকারহারা অবহেলিত চা শ্রমিকদের রয়েছে করুণ ইতিহাস। দেশে প্রায় ২০০ বছর ধরে বসবাস করে আসছেন আমাদের চা শ্রমিকরা। তাদের নিপুণ হাতে তোলা পাতাকুঁড়ি দিয়েই আমরা ক্লান্তি দূর করতে তৃপ্তির সঙ্গে পান করি গরম চা। তাদের শ্রমেই বড় হয়ে ওঠেন বাবু, সাহেব ও মালিকপক্ষ। শ্রমিকরা …

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত পালিত হয়েছে। ১৯৬৬ সালের এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙ্গালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী বেগবান গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও …

ফুলবাড়ীতে অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্পের উপর জনসচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত

ফুলবাড়ী প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফুলবাড়ী কুড়িগ্রাম এর উদ্যোগে অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্পের উপর জনসচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মহড়ার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও …

যুক্তরাষ্ট্রের আরও ৬১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আরও ৬১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ রাজনীতিক, জনপ্রতিনিধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৬১ জনের তালিকায় যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী ছাড়াও দেশটির বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের …