“আমরা কি ঘরে বসে আঙুল চুষব?”

রাজনীতি ডেস্কঃ সব ধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের ‘তৈরি হয়ে যাওয়ার’ আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, “আমার নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কি ঘরে বসে আঙুল চুষব?” আজ মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন আহ্বান …

মুরাদনগরে বর্ষা ঋতুর আগমনে জমে উঠেছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারে জমে উঠেছে নৌকার হাট।বর্ষা ঋতুর আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট। এ হাটকে কেন্দ্র করে উপজেলার, ১২নং রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জ্যৈষ্ঠ থেকে শুরু করে আশ্বিন এ চার মাস নৌকা বেচা-বিক্রির …

কুমিল্লায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, হুইস্কি হিরোইন, বিয়ার, দেশি ও বিদেশি মদসহ গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করেছে কুমিল্লা জেলা পুলিশ। প্রচারণার গত বারো দিনে সহস্রাধিক যানবাহন থেকে …

কমলগঞ্জে ২ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুন) বিকালে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও র‌্যাব-৯ …

ইউক্রেনে সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় রাশিয়ার ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে ব্রিটেন সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে রাশিয়া আগেই সতর্ক করে বলেছে, যুদ্ধের আগুনে যেন তারা ঘি না ঢালে। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রাশিয়ার অগ্রাভিযানকে বাধাগ্রস্ত করতে ইউক্রেনের কাছে তারা এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট …

ফের টাকার মান কমে ডলারের দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ ফের টাকার মান কমে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে বাংলাদেশ ব্যাংক টাকার দাম একবারে কমিয়েছে ১ টাকা ৬০ পয়সা। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯১ টাকা ৫০ পয়সা; যা আগে ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। গতকাল সোমবার (৬ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার প্রতি ডলারের মূল্য ৯০ পয়সা …

রাণীশংকৈলে নেকমরদ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুহাটে কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। তারা সরকার নির্ধারিত দর ২৩০ টাকার বদলে প্রতি গরুতে ৪০০ টাকা করে নিচ্ছে। ছাগলে নিচ্ছে ৯০ টাকার বদলে ১৫০ টাকা। সুত্রে জানা গেছে, গত ৮ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা অতিরিক্ত খাজনা আদায়ের প্রমাণ পেয়ে ১৫ হাজার …

নবাবগঞ্জে ল্যাম্ব এর সহযোগিতায় নেটওয়ার্কিং ও সমন্বয় সভার আয়োজন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা সমস্যা নিয়ে উপজেলার বিভিন্ন চার্চ এন্ড কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা করেছে উপজেলা এনজিও ফোরাম। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার গোলাবাড়ী শালোম প্রেস বিটেরিয়ান চার্চে এনজিও সংস্থা ল্যাম্ব এর সিসিটি প্রজেক্ট এর সহযোগিতায় এবং সিডার ফান্ড- হংকং এর আর্থিক সহযোগিতায় এ সমন্বয় সভা …

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য মতে, বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে। টেনেসিতে একটি নাইটক্লাবের কাছে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ১৪ …

ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মহামান্য আদালত। আজ সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সুমন, লোকমান, শফিক, সুমন ২, আরিফুল ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান …