সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে চারজন নিহত হয়েছেন।  নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আজ সোমবার (৬ জুন) ভোর ৫টার উপজেলার চিতনাগুল পূর্ব সাতজনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও …

আজ দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়ার খবরঃ আজ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃতি রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক …

বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষার্থীর তিন জন শিক্ষক!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাগজ-কলমে ছাত্র সংখ্যা ৫৫ জন ও শিক্ষক হিসেবে কর্মরত আছেন ৫ জন। কিন্তু সম্প্রতি সরেজমিনে গিয়ে মাত্র তিন জন শিক্ষার্থী ও তিন জন শিক্ষক কে উপস্থিত পাওয়া গেছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল পরিচালনার সময় নির্ধারিত থাকলেও এই স্কুলে ছাত্র-শিক্ষক কেউই …

নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ৫ জুন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিডিএলজি জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। নেত্রকোণা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক …

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এবং ‘বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ্ছাসেবী সংগঠন “অক্সিজেন” এর আয়োজনে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক …

নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত

নেত্রকেণা প্রতিনিধিঃ “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগানকে ধারন করে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক …

মৌলভীবাজারে জাতীয় পরিবেশ দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”। রোববার (৫ জুন) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক …

নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকশই জীবন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ফটক থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গেট থেকে ঘুরে আসে। পরে উপজেলা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয় ও উপজেলা সভা কক্ষে …

নেত্রকোণায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ’কে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি) নবাগত নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ’কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। আজ রবিবার (৫ জুন) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক এর কার্যালয়ে অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি) নেত্রকোণা জেলা কমিটির সাংবাদিক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন …

শ্রীমঙ্গলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার  ৮ নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে খোয়াই নদীর পাড়ে ঢালু জায়গায় মৃত মহিন্দ্র মালাকার (২৫)কে কে বা কাহারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এই হত্যাকান্ডে মহিন্দ্র মালাকারের …