হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিশালের প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার …
Author Archives: Bappi
ধুনটে মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবকের কারাদণ্ড
তানভীর হাসান : বগুড়ার ধুনট উপজেলায় নিজের আইডি ফেসবুক আইডি থেকে মোবাইল ফোনের মাধ্যমে এক মাদ্রাসা ছাত্রীর এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জুয়েল রানা (২৪) নামের এক যুবকের ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়েল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। গত শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের …
Continue reading “ধুনটে মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবকের কারাদণ্ড”
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস
সিএনবিডি ডেস্কঃ আজ ৫ই জুন (রবিবার) বিশ্ব পরিবেশ দিবস। আজ সারা পৃথিবীর অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবার দিবসটির এবারের প্রতিপাদ্য-‘আমাদের একটাই পৃথিবী : প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন করা।’ তবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন মন্ত্রণালয় এর ভাবার্থ করেছে-‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।’ দিনটি নানা আয়োজনের মধ্য …
জীবন যুদ্ধে হার না মানা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার (৪ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকল ফরমেশন কমান্ডারদের উপস্থিতিতে তাকে মেজর পদবীতে উন্নীত করেন। কানিজ ফাতেমা দেশ সেবার এক বুক স্বপ্ন নিয়ে ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে …
ঘুমন্ত শ্রমিকদের উপর হামলার অভিযোগ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউপি বাদে সুনাপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে বাঁধা, শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। এলাকাবাসীর বরাতে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাদে সুনাপুর জামেয়া নুরে মদিনা এতিম খানা কমপ্লেক্স প্রাঙ্গণে ডিপ টিউবওয়েল স্যানিটারি ও পাকার কাজ …
ভুরুঙ্গামারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কামাল হোসেন ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থার তথ্যসূত্রে জানা গেছে, শনিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম …
Continue reading “ভুরুঙ্গামারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ”
নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সম্পাদকের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগসংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদরের উপজেলা ফটক, হাসপাতাল মোড় সহ স্বপ্নপুরী …
Continue reading “নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত”
রায়পুরে সাংবাদিক মামুন ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাগরনী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সাংবাদিক মামুন ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘঠনাটি ঘটেছে গত শনিবার (০ ৪ জুন) সন্ধা ৭.৩০ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধুপুর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, মধুপুর আঃ জব্বার ভূইয়া বাড়ির মৃত মোঃ হাচানের ছেলে মোঃ রকির কাছে মামুন …
Continue reading “রায়পুরে সাংবাদিক মামুন ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলা”
বড়লেখা বরুদল নদীতে যুবক নিখোঁজ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ জুন) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপি’র নূরজাহানপূর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। …
নেত্রকোণায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ
নেত্রকোণা প্রতিনিধিঃ বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ করা হচ্ছে। আজ রবিবার (৫ জুন) সকালে কামরুন্নেছা আশরাফ দীনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে দুধ ও …